কুড়িগ্রাম প্রতিনিধি-
মোঃশাহজাহান খন্দকারঃ
জেলা পুলিশ তথ্য সুত্রেঃ
২,০১০ পিস ইয়াবা, ১৭ কেজি ৫০০ গ্রাম গাঁজা ও ৯৯ বোতল ইস্কাফ উদ্ধারসহ কুখ্যাত ০২ জন মাদক কারবারিকে গ্রেফতার করলো কুড়িগ্রাম জেলা পুলিশ
সোনার বাংলা গড়ার প্রত্যয়ে একটি সুখী, সমৃদ্ধ ও শান্তিপূর্ণ সমাজের লক্ষ্যে সম্মানিত নাগরিকদের টেকসই নিরাপত্তা নিশ্চিত করতে আইনের আলোকে দিবারাত্র কঠোর পরিশ্রম করে যাচ্ছে বাংলাদেশ পুলিশ। শুধু সংঘটিত অপরাধ দমনই নয়, নিয়ন্ত্রন, তদন্ত সহ অপরাধ নিবারনে সার্বক্ষণিক ভাবে কাজ করে যাচ্ছে বাংলাদেশ পুলিশ।
এরই ধারাবাহিকতায় রৌমারী_থানা পুলিশ কতৃক* রৌমারী থানাধীন নটানপাড়া গ্রামে
গত ২৮ সেপ্টম্বর ২০২২ তারিখ রাত্রী আনুমানিক ২১ঃ৩০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, নটানপাড়া গ্রামে জনৈক মোঃ শাহ আলম তার বসত বাড়িতে অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট বিক্রয়ের উদ্দেশ্যে মজুদ করে রেখেছে । তাৎক্ষণিকভাবে রৌমারী থানার একটি চৌকস টিম বর্নিত ঘটনাস্থলে উপস্থিত হয়ে রৌমারী থানার, পূর্ব নটানপাড়া গ্রামের কুখ্যাত মাদক কারবারি মোঃ শাহআলম (৫০) এর বতসবাড়ীতে বিশেষ অভিযান পরিচালনা করে, তার বসত ঘরের ভিতর বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ট্রাংকের ভিতর থেকে ২,০১০ পিস ইয়াবা ট্যাবলেট এবং আসামীর নিকটে থাকা মাদক বিক্রয়ের মোট -১২০০০/- টাকা উদ্ধার সহ হাতেনাতে গ্রেফতার করে।
অন্যদিকে গত ২৮ সেপ্টেম্বর ২০২২ তারিখ আনুমানিক ১২ঃ৪০ ঘটিকায় ডিবি_কুড়িগ্রাম এর একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে ভূরুঙ্গামারী বিআরটিসি কাউন্টারের পিছনে ফাকা জমিতে দুইটি ট্রাভেলব্যাগে তিনটি বান্ডেলে মোট ১৭ কেজি ৫০০ গ্রাম গাঁজা* সহ উদ্ধারকৃত মাদক কারবারির সাথে জড়িত ভূরুঙ্গামারী থানার গছিডাঙ্গা গ্রামের মোঃ বাবলা মিয়া (৫০) কে গ্রেফতার করে। উক্ত অবৈধ মাদক একটি গ্রুপ খুব ছলচাতুরীর সাথে দেশের অন্য জায়গায় পাঠানোর পরিকল্পনা করছিল। কুড়িগ্রাম জেলা পুলিশের ডিবি টিমের পরিকল্পনা, প্রযুক্তি ও দীর্ঘক্ষন পরিশ্রমের ফলে মাদক কারবারিদের সেই উদ্দেশ্য সম্পূর্ণ ভাবে ব্যাহত করে দেয়।
উপরন্ত গত ২৮ সেপ্টেম্বর ২০২২ তারিখ #ফুলবাড়ী_থানা পুলিশ কতৃক* ফুলবাড়ী থানাধীন কাশিপুর ইউপির মেম্বারটারি গ্রাম থেকে ৯৯ বোতল ইস্কাফ উদ্ধার করে ফুলবাড়ী থানার একটি চৌকস টিম। আসামীকে সুনির্দিষ্ট সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে বিচারের মুখোমুখী করার প্রক্রিয়া নিবিড়ভাবে অব্যাহত আছে।
অধিকিন্ত, গত ২৪ ঘন্টায় কুড়িগ্রাম জেলার বিভিন্ন থানায় বিশেষ অভিযান পরিচালনার মাধ্যমে জিআর ওয়ারেন্ট মূলে ০৩ জন (সদর-০১,রাজারহাট-০১,চিলমারী-০১), সিআর ওয়ারেন্ট মূলে ০২ জন (চিলমারী-০১,রৌমারী-০১), নিয়মিত মামলায় ০৪ জন সহ মোট ০৯ জন আসামী গ্রেফতার করে।
এভাবেই কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে ও সম্মানিত নাগরিকদের টেকসই নিরাপত্তার নিমিত্তে সদা জাগ্রত কুড়িগ্রাম জেলা পুলিশ।