• ঢাকা, বাংলাদেশ সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন
  • [কনভাটার]
শিরোনামঃ
সেতুর অপেক্ষায় পাঁচ গ্রাম, স্বাধীনতার পরও শেষ হয়নি দুর্ভোগ শান্তিগঞ্জে রিয়াজুল উলূম মাদ্রাসার উদ্বোধন ২০ নং ওয়ার্ডে জনপ্রিয়তার শীর্ষে কমিশনার পদপ্রার্থী হাজী হৃদয় খান নয়ন মধ্যনগরের বংশীকুন্ডা বাজারে প্রতি শনিবারে বসবে সাপ্তাহিক পশুর হাট এশিয়ান ইউনিভার্সিটি ও দারুসসালাম ইউনিভার্সিটির মধ্যে ঐতিহাসিক সমঝোতা স্মারক স্বাক্ষর চিলমারীতে বাড়ির পাশে বাঁশঝোপে মিলল নিখোঁজ শিশু আয়শার মরদেহ শান্তিগঞ্জে বোরো ধান কর্তন উৎসব ২০২৬ উদ্বোধন করেন, এম কয়ছর-এমপি মধ্যনগরে গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পে লুটপাটের অভিযোগ গোয়াইনঘাট প্রবাসী সমাজকল্যাণ পরিষদ ইউকে শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা উলিপুরে প্রস্তাবিত বাইপাস সড়ক প্রকল্প পরিদর্শনে-মাহবুবুল আলম সালেহী
প্রকাশ : October 5, 2022

কুড়িগ্রাম জেলা পুলিশ প্রশাসন এর বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন

📸 Photo Card Download

রিপোর্টার নাম / ১৫৩ জন পড়েছে
আপডেট : বুধবার, ৫ অক্টোবর, ২০২২

 

মোঃশাহজাহান খন্দকার-কুড়িগ্রাম প্রতিনিধিঃ

জেলা পুলিশ তথ্য সুত্রেঃ
শারদীয় দুর্গাপূজা ২০২২ এর মহা নবমীতে কুড়িগ্রাম জেলার বিভিন্ন পূজা মন্ডব পরিদর্শনে কুড়িগ্রাম জেলা পুলিশের অফিসারবৃন্দ

 

সোনার বাংলা গড়ার প্রত্যয়ে একটি সুখী, সমৃদ্ধ ও শান্তিপূর্ন সমাজের লক্ষ্যে সম্মানিত নাগরিকদের টেকসই নিরাপত্তা নিশ্চিত করতে আইনের আলোকে দিবারাত্র কঠোর পরিশ্রম করে যাচ্ছে বাংলাদেশ পুলিশ। শুধু সংঘটিত অপরাধ দমনই নয়, নিয়ন্ত্রন, তদন্ত সহ অপরাধ নিবারনে সার্বক্ষণিক ভাবে কাজ করে যাচ্ছে বাংলাদেশ পুলিশ।

এরই ধারাবাহিকতায় শারদীয় দুর্গাপূজা ২০২২ এর মহা নবমীর রাতে কুড়িগ্রাম সদর, নাগেশ্বরী ও ভূরুঙ্গামারী উপজেলার বিভিন্ন পুজা মন্ডব পরিদর্শন ও পূজা মন্ডবের নিরাপত্তা ডিউটি তদারকি করেন কুড়িগ্রামের পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম, এ সময় তার সাথে উপস্থিত ছিলেন নাগেশ্বরী সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ সুমন রেজা ও ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ মোর্শেদুল হাসান পিপিএম।

পাশাপাশি একই সময়ে উলিপুর ও রাজারহাট উপজেলায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ রুহুল আমীন ও কুড়িগ্রাম সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জিয়াউর রহমান, উলিপুর ও চিলমারী উপজেলায় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্), সুশান্ত চন্দ্র রায় ও উলিপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম
সহ অন্যান্য থানা গুলোতে সংশ্লিষ্ট অফিসার ইনচার্জ বৃন্দ মন্দির পরিদর্শন ও মন্ডবের নিরাপত্তায় নিয়োজিত সদস্যদের ডিউটি তদরকি করেন।

পুলিশ সুপার সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ শারদীয় দুর্গাপূজা ২০২২ উপলক্ষ্যে স্থানীয় হিন্দু ধর্মাবলম্বী সম্মানিত নাগরিকদের খোঁজ খবর নেন এবং তাদের সাথে মতবিনিময় করেন। কুড়িগ্রাম জেলায় সুষ্ঠু, সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ পূজা উদযাপনের লক্ষ্যে সকলে সম্মিলিত ভাবে সহযোগিতা করার আশা ও প্রত্যয় ব্যক্ত করেন এবং শারদীয় দুর্গাপূজা ২০২২ উপলক্ষ্যে কুড়িগ্রাম জেলার পূজা মন্ডবের নিরাপত্তায় নিয়োজিত পুলিশ,আনসার,গ্রাম পুলিশ সদস্যের দিকনির্দেশনা প্রদান করেন।

অন্যদিকে চিলমারী উপজেলার বিভিন্ন পূজা মন্ডব পরিদর্শন করেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব মোঃ জাকির হোসেন এমপি মহোদয়, তার সাথে উপস্থিত ছিলেন কুড়িগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) জনাব সুশান্ত চন্দ্র রায় ও অফিসার ইনচার্জ চিলমারী থানা জনাব মোঃ আতিকুর রহমান।

এভাবেই সাম্প্রদায়িক সম্প্রতির লক্ষ্যে সকল ধর্মাবলম্বী সম্মানিত নাগরিকদের পাশে সদা জাগ্রত কুড়িগ্রাম জেলা পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরির আরো খবর পড়ুন