কুড়িগ্রাম প্রতিনিধি-মোঃশাহজাহান খন্দকারঃ
জেলা পুলিশ তথ্য সুত্রে
কুড়িগ্রাম জেলা পুলিশের সারাষি অভিযানে গত ২৪ ঘন্টায় মাদকসহ বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার।
প্রেক্ষিত পরিকল্পনা, বদ্বীপ পরিকল্পনা সহ রাষ্ট্রের অব্যাহত অগ্রযাত্রার অভিষ্ঠ লক্ষ্য অর্জনে টেকসই নিরাপত্তা ও শান্তির জন্য অহর্নিশ দিবারাত্র কাজ করে যাচ্ছে বাংলাদেশ পুলিশ। সম্মানিত নাগরিকদের জানমাল, আইনী প্রতিকার, অপরাধ দমন ও নিবারন সহ বহুমাত্রিক কাজে নানাবিধ উপায়ে আইনের আলোকে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ পুলিশ।
এরই ধারাবহিকতায় গত ২৪ ঘন্টায় কুড়িগ্রাম জেলার বিভিন্ন থানায় বিশেষ অভিযান পরিচালনার মাধ্যমে জিআর ওয়ারেন্ট মূলে ০৬ জন (সদর-০৩, রাজারহাট-০১, ফুলবাড়ী-০২), সাজা সিআর ওয়ারেন্ট মূলে ০১ জন (নাগেশ্বরী), নিয়মিত মামলায় ০৪ জন, পূর্বের মামলায় ০১ জন ও ১৫১ ধারায় ০৪ জনসহ মোট ১৬ জন আসামী গ্রেফতার করে।
এভাবেই কুড়িগ্রাম জেলার সম্মানিত নাগরিকদের টেকসই নিরাপত্তার নিমিত্তে সদা জাগ্রত কুড়িগ্রাম জেলা পুলিশ।