• ঢাকা, বাংলাদেশ সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৬:১০ পূর্বাহ্ন
  • [কনভাটার]
শিরোনামঃ
সেতুর অপেক্ষায় পাঁচ গ্রাম, স্বাধীনতার পরও শেষ হয়নি দুর্ভোগ শান্তিগঞ্জে রিয়াজুল উলূম মাদ্রাসার উদ্বোধন ২০ নং ওয়ার্ডে জনপ্রিয়তার শীর্ষে কমিশনার পদপ্রার্থী হাজী হৃদয় খান নয়ন মধ্যনগরের বংশীকুন্ডা বাজারে প্রতি শনিবারে বসবে সাপ্তাহিক পশুর হাট এশিয়ান ইউনিভার্সিটি ও দারুসসালাম ইউনিভার্সিটির মধ্যে ঐতিহাসিক সমঝোতা স্মারক স্বাক্ষর চিলমারীতে বাড়ির পাশে বাঁশঝোপে মিলল নিখোঁজ শিশু আয়শার মরদেহ শান্তিগঞ্জে বোরো ধান কর্তন উৎসব ২০২৬ উদ্বোধন করেন, এম কয়ছর-এমপি মধ্যনগরে গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পে লুটপাটের অভিযোগ গোয়াইনঘাট প্রবাসী সমাজকল্যাণ পরিষদ ইউকে শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা উলিপুরে প্রস্তাবিত বাইপাস সড়ক প্রকল্প পরিদর্শনে-মাহবুবুল আলম সালেহী
প্রকাশ : October 28, 2022

খুলনায় ইসলামী আন্দোলন বাংলাদেশ এর ১৫ দফা দাবিতে মহাসমাবেশ!

📸 Photo Card Download

রিপোর্টার নাম / ১৬৩ জন পড়েছে
আপডেট : শুক্রবার, ২৮ অক্টোবর, ২০২২

 

বিপ্লব সাহা খুলনা ব্যুরো চীফঃ

ইসলামী আন্দোলন বাংলাদেশ এর ১৫ দফা দাবিতে খুলনা সমাবেশে শুক্রবার ২৮ অক্টোবর বিকেল
৩ টায় নগরীর নিউমার্কেট বায়তুল নূর চত্বরে এ সমাবেশ শুরু হয়। সমাবেশে সভাপতিত্ব করেছেন দলের খুলনা মহানগর সভাপতি মুফতি আমানুল্লাহ। প্রধান অতিথির বক্তৃতা করেন দলের নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম।

বিশেষ অতিথির বক্তৃতায় ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মহাসচিব মাওলানা অধ্যক্ষ ইউনুছ আহমেদ বলেন বাংলাদেশের রাজনীতিতে কালো মেঘের ছায়া নেমেছে।
দুর্নীতির মাধ্যমে হাজার হাজার কোটি টাকা পাচারে এদেশের ক্ষতিগ্রস্ত হয়েছে। মাদকের কারণে সামাজিক অবক্ষয় হচ্ছে। পররাষ্ট্রমন্ত্রী বলেছেন পার্শ্ববর্তী রাষ্ট্রকে যা যা করতে। যেন তেন নির্বাচন হবে না। নিরপেক্ষ নির্বাচন দিতে হবে। নির্বাচনে যাব কি যাব না তখন ভেবে দেখবো। নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিলে ৩০০ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ অংশ নিবে।
ইসলামী আন্দোলন কল্যাণকর রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়।

বক্তৃতা করেন ইসলামী আন্দোলনের গোপালগঞ্জ জেলা সাধারণ সম্পাদক মাওলানা তসলিম হোসেন সিকদার পিরোজপুর জেলা সাধারণ সম্পাদক মনিরুল হাসান নেতা মাওলানা শুয়াইব হোসেন মুফতি রবিউল ইসলাম রাফি শ্রমিক আন্দোলনের নেতা মাহবুবুল আলম গাজী মুরাদ হোসেন জাহিদুল ইসলাম মোঃ আবুল কাশেম মোহাম্মদ মাইনুদ্দিন ছাত্রনেতা এনামুল হাসান সাঈদ মোঃ আব্দুল্লাহ আল মামুন ও ফরহাদ।

সমাবেশ পরিচালনা করেন নগর ইসলামী আন্দোলনের সাধারণ সম্পাদক শেখ নাসির উদ্দিন ও জেলা সাধারণ সম্পাদক আসাদুল্লাহু গালিব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরির আরো খবর পড়ুন