• ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ০১:২৮ পূর্বাহ্ন
  • [কনভাটার]
শিরোনামঃ
ঠিকাদারের পক্ষে ফরমায়েসী সংবাদের প্রতিবাদে সুনামগঞ্জে মানববন্ধন তফসিলের ৪৮ ঘণ্টার মধ্যে পোস্টার, ব্যানার না সরালে ব্যবস্থা মধ্যনগরে সংবাদ সম্মেলন করে দল ছাড়লেন ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক- ফরিদ মিয়া সুনামগঞ্জে বিএনপির ফাঁকা ২ আসনে মনোনয়ন ঘোষণা সুনামগঞ্জ সদর মডেল থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো:রতন শেখ পিপিএম সুনামগঞ্জে দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী জমকালো আয়োজনে পালিত সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর থেকে ৯১ বোতল বিদেশী মদসহ ০১ জন গ্রেফতার জামালগঞ্জে সড়ক দূর্ঘটনায় ১জন নিহত সিএনজি চালকসহ ৩জন আহত মধ্যনগরে যুবদল নেতা দেলোয়ার হোসেনের মায়ের ইন্তেকাল: যুবদলের শোক সুনামগঞ্জের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট আবুল বাসারের ইন্তেকাল
প্রকাশ : October 19, 2022

খুলনায় বিএনপির গণসমাবেশ ঠেকাতে ২১ ও ২২ অক্টোবর বাস বন্ধের’সিদ্ধান্ত

 

বিপ্লব সাহা খুলনা ব্যুরো চীফঃ

বর্তমান প্রতিটা পদক্ষেপে বিএনপি’র গণজোয়ার দেখে সরকার দিশেহারা।
মৌখিকভাবে সমাবেশকে সমর্থন ও অনুমোদন দিলেও অন্তরালে থেকে খুলনার বিভাগীয় গণসমাবেশকে বাধা সৃষ্টি করছে সরকার বিভিন্ন কৌশলে ।

তারই প্রমাণ স্বরূপ ও খুলনায় বিএনপির বিভাগীয় গণসমাবেশ কে সামনে রেখে ২ দিন আন্তঃজেলা বাস চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে।

খুলনা বিএনপি’র দলীয় সূত্র বলছে ( মঙ্গলবার ১৮) অক্টোবর রাতে খুলনা জেলা বাস-মিনিবাস মালিক সমিতির খুলনা মটর শ্রমিক ইউনিয়ন যৌথভাবে এ সিদ্ধান্ত নিয়েছে।
খুলনা মটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জাকির হোসেন বিপ্লব বলেন আগামী ২১ ও ২২ অক্টোবর খুলনা থেকে সকল বাস চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে।
এদিকে বাস মালিক সমিতি এই সিদ্ধান্ত নিয়ে শ্রমিক ইউনিয়ন এর সঙ্গে একাত্মতা প্রকাশ করেছে।

পাশাপাশি আগামী ২২ অক্টোবর খুলনা বিভাগীয় গণসমাবেশের আয়োজন করেছে বিএনপি ঐ দিন দুপুরে নগরীর সোনালী ব্যাংক চত্বরে সমাবেশ অনুষ্ঠিত হবে।

খুলনা জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মনিরুল হাসান বাপ্পী অভিযোগ করে বলেন খুলনার বিভিন্ন উপজেলা এবং বিভাগের
৯ টি জেলা থেকে সমাবেশে নেতাকর্মীদের আসা বাধাগ্রস্ত করতে পরিকল্পিতভাবে বাস বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকারদলীয় কর্মকর্তারা।

তিনি বলেন বিভাগের ১০ জেলার নেতাকর্মীদের যেকোনোভাবে সমাবেশ আগেভাগে আসতে বলা হয়েছে। নেতাকর্মীরা আগে এসে খুলনা নগরীর আবাসিক হোটেল ও আত্মীয়দের বাসায় অবস্থান নেবেন।

প্রসঙ্গত খুলনা থেকে প্রতিদিন গড়ে প্রায় ১২ শ বাস দেশের ১৮ টি রুটে চলাচল করে ।

সরকারের এহেন নেতিবাচক অপ সিদ্ধান্তর মধ্য দিয়েই বোঝা যায় সরকার জনগণের পাশে নাই।
তাছাড়া বর্তমান বিএনপির গণসমাবেশে জনগণের সারা দেখে সরকার ভয় পেতে শুরু করেছে।

তা না হলে কিভাবে ১৮ টি জেলার সাধারণ জনগণের চলাচলের বিঘ্ন ঘটিয়ে পূর্বঘোষিত ২২ অক্টোবর শনিবার খুলনা বিভাগীয় বিএনপির গণসমাবেশকে প্রতিহত করার জন্য অভ্যন্তরীণভাবে সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করে।

এক্ষেত্রে খুলনা বিভাগীয় বিএনপি’র দায়িত্বরত উর্ধ্বতন নেতা কর্মীরা বলেছেন সরকার যেখানেই বাধা সৃষ্টি করবে বিএনপি সেখানেই গণজমায়েত এবং গণসমাবেশের মাধ্যমে সরকার পতনের আন্দোলন এর দূর্গ গড়ে তুলবে ইনশাআল্লাহ।

এবং বিএনপি’র তৃণমূল কর্মী থেকে ঊর্ধ্বতন নেতা দের উদ্দেশ্য করে বলেন দেশের গণতন্ত্রকে পুনরুদ্ধার করার লক্ষ্যে বিএনপি’র সকল পর্যায়ের নেতাকর্মীদের প্রস্তুুত থাকতে হবে।

তাছাড়া ২২ অক্টোবর শনিবারের খুলনা গণসমাবেশের মধ্য দিয়ে সরকার পতনের আন্দোলনের পদযাত্রা শুরু হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরির আরো খবর পড়ুন