বিপ্লব সাহা খুলনা ব্যুরো চীফঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল খুলনা মহানগরী শাখার নবগঠিত ৫১ সদস্য কমিটির প্রথম সভা শুক্রবার (৩০ সেপ্টেম্বর) বিকেল
৪ টার বিএনপি কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভা থেকে নগরীর নগর শ্রমিক দলের অন্তর্গত সদর সোনাডাঙ্গা দৌলতপুর ও খানজাহান আলী থানা ও ২২ নং ওয়ার্ড কমিটি ছাড়া সকল ওয়ার্ড শ্রমিকদলের কমিটি বিলুপ্ত করা হয়। এছাড়া শ্রমিকদল কে পূর্ণ গঠন করার জন্য সদস্য ফরম বিতরণ ও সংগ্রহ এবং ওয়ার্ড ইউনিট কমিটি গঠনের জন্য ১১ জনকে টিম প্রধান করে ১১ টি সাংগঠনিক টিম গঠন করা হয়। গঠিত টিমের নেতৃবৃন্দ তাদের ওপর অর্পিত দায়িত্ব অনুযায়ী ৭ অক্টোবরের মধ্যে সংশ্লিষ্ট ওয়ার্ড ইউনিট ফরম বিতরণ সংগ্রহ করবেন এবং কমিটি গঠনের সকল প্রক্রিয়া সম্পন্ন করবেন আগামী নভেম্বর ২০২২ এর মধ্যে সকল থানা ও মহানগরীর শ্রমিকদলের কমিটি সম্মেলনের মাধ্যমে পূর্ণ গঠন করার সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সকল সদস্য প্রতিমাসে নির্ধারিত মাসিক চাঁদা পরিশোধ করতে সম্মত হয়। মহানগর শ্রমিক দলের আহবায়ক মোঃ মজিবুর রহমানের সভাপতিত্বে ও সদস্য সচিব শফিকুল ইসলাম শফিক পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নগর বিএনপি’র আহবায়ক এ্যাডভোকেট শফিকুল আলম মনা প্রধান বক্তার বক্তব্য রাখেন শ্রমিক দলের কেন্দ্রীয় আব্দুর রহিম বক্স দুদু। সভায় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন শেখ সিদ্দিকুর রহমান সৈয়দ আনোয়ার হোসেন আবু বক্কর সিদ্দিক সৈয়দ জাকির হোসেন সরদার আরব আলী কাজী শহিদুল ইসলাম আবু দাউদ দীন মোহাম্মদ জি এম মাহবুবুর রহমান সালেহ আহমেদ মোহাম্মদ আকবর আলী মোহাম্মদ দেলোয়ার হোসেন আবুল হাসান হাওলাদার মোহাম্মদ আলমগীর তালুকদার ইব্রাহিম খলিলুল্লাহ মাসুদ বাবুল গাজী মোঃ মতিয়ার রহমান মোঃ সিরাজুল ইসলাম আব্দুল মজিদ মোঃ মোকছেদুল আলম মোঃ ফজলুর রহমান মোঃ জাহের আলী মোহাম্মদ শাহিন হোসেন তরিকুল ইসলাম জুয়েল মোঃ আইয়ুব আলী মোহাম্মদ আলী হোসেন মোঃ মাহমুদুল হক শেখ মোঃ বাদল মোঃ জসিম শেখ মোঃ জহিরুল ইসলাম মোঃ আমিনুল ইসলাম মিয়া মোহাম্মদ নজরুল নজরুল ইসলাম আব্দুর রাজ্জাক মোঃ ওমর ফারুক মোহাম্মদ আবু জাফর মোহাম্মদ মিজানুর রহমান মোহাম্মদ নাসির হাওলাদার মোহাম্মদ আজিজুল হক মোহাম্মদ দুলাল মোহাম্মদ মইন সরদার মোহাম্মদ ইসলাম খলিফা মোঃ রিপন মোঃ বাদল আলী খা প্রমুখ।