• ঢাকা, বাংলাদেশ বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৩৮ অপরাহ্ন
  • [কনভাটার]
শিরোনামঃ
তারেক রহমানকে নিয়ে গান গাইলেন আল হেলাল : সম্পন্ন হলো কবি-সাহিত্যিক সংবর্ধনা প্রতিশ্রুতি রক্ষা:বিশ্বম্ভপুর দিঘীরপাড় গ্রামে মানুষের সাথে সাক্ষাতে এমপি এড. নুরুল ইসলাম নুরুল সুনামগঞ্জে ৫টিতেই জয়লাভ করলেন বিএনপি-জমিয়ত জোটের প্রার্থীরা সুনামগঞ্জ-০৪: মুফতী শহিদুল ইসলাম পলাশীর ৩১ দফা ‘জনপ্রত্যাশার ইশতেহার’ ঘোষণা সুনামগঞ্জ-১আসনে ১১দলের একক প্রার্থী আমি মুজ্জাম্মিল হক সুনামগঞ্জ-৪ আসনে পাঁচ প্রার্থীর ভোটের সমীকরণ বিশ্বম্ভরপুরের ভোটে হতে পারে চূড়ান্ত ভাগ্য নির্ধারণ সিলেট রেঞ্জে  শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন সুনামগঞ্জ সদর থানার অফিসার্স ইনচার্জ রতন সেখ- পিপিএম যুগান্তর প্রতিষ্ঠালগ্ন থেকে দেশ-জাতি ও সত্যের পক্ষে অবস্থান অব্যাহত রেখে চলেছে: এসএমপি কমিশনার ব্যাংক এশিয়া শাখায় লুটতরাজ,সন্ত্রাসী হামলায় আহত বাবা–ছেলে, পুনরায় বসতবাড়িতে হামলা এলাকায় আতঙ্ক নূরুল ইসলামের সমর্থনে ৯নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে জলিলপুর গ্রামে নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত
প্রকাশ : September 14, 2022

খুলনা বিআরটিএ থেকে র‌্যাবের অভিযানে ২৫ দালাল আটক, বিভিন্ন মেয়াদে সাজা

 

মোঃ সফিয়ার রহমান,
পাইকগাছা (খুলনা) প্রতিনিধিঃ

খুলনা বিআরটিএ অফিসে অভিযান চালিয়ে ৩০ জন দালালকে আটক করেছে র‌্যাব। পরে এর মধ্যে ১৯ জনকে ৭ দিন থেকে ১ মাস মেয়াদে কারাদন্ড এবং ৬ জনকে ২০০ টাকা থেকে ২০ হাজার টাকা অর্থদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। ৫ জনের বিরুদ্ধে অপরাধ প্রমাণিত না হওয়ায় তাদের খালাস দেওয়া হয়েছে। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন খুলনা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আল আমিন।

অভিযান শেষে র‌্যাব-৬ এর অধিনায়ক লে. কর্নেল মো. মোসতাক আহমেদ জানান, খুলনা বিআরটিএতে দীর্ঘদিন ধরে দালালরা তৎপরতা চালাচ্ছিল। বিআরটিএ অফিসে যখন সাধারণ মানুষেরা সেবা নিতে আসে, তখন দালাল ও প্রতারক চক্রের লোকেরা তাদের ভুল বুঝিয়ে মোটা অংকের টাকা হাতিয়ে নেয়। সাধারণ মানুষ তাদের প্রাপ্য সেবা থেকে বঞ্চিত হয়।

রোববার দুপুর ১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এসব অভিযোগের প্রেক্ষিতে খুলনা বিআরটিএতে অভিযান চালিয়ে মোট ৩০ জন দালালকে আটক করা হয়। পরে অভিযোগ প্রমাণিত না হওয়ায় ৫ জনকে ছেড়ে দেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরির আরো খবর পড়ুন