• ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ১০:০৬ অপরাহ্ন
  • [কনভাটার]
শিরোনামঃ
নাসিরনগরে সালিশ বৈঠকে প্রতিপক্ষের হামলা-আহত ৬ সুনামগঞ্জে মাদ্রাসা ছাত্রী ছাদিয়া নিখোঁজ, সন্ধান চায় পরিবার জামালগঞ্জে আওয়ামীলীগ কর্মী এখন বিএনপির কমিটিতে গণঅভ্যুত্থানে সাহসী সাংবাদিকতার জন্য সম্মাননা পেলেন সুনামগঞ্জের সাংবাদিক আল হেলাল জুলাই-২০২৪ এ গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে দোয়া ও আলোচনা মাহফিল সম্পন্ন দেশ প্রেমের আদর্শে উজ্জীবিত নক্ষত্রের নাম নুরুল ইসলাম বাবুল কমিউনিটি ক্লিনিক পরিদর্শন, মনিটরিং ও প্রান্তিক স্বাস্থ্য সেবা নিশ্চিত করন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত নেলসন ম্যান্ডেলা শান্তি পুরস্কার ২০২৫ পেলেন শাহরিয়ার হাসান মৃধা রাতুল সুনামগঞ্জ-৪ আসনে তৃণমুলের প্রস্তাবে জমিয়তের একক প্রার্থী মাওলানা মুখলিছুর রহমান চৌধুরী সুনামগঞ্জ পৌর জমিয়তের প্রার্থী বাছাই মতবিনিময় সভা সম্পন্ন
প্রকাশ : October 6, 2022

খেলাফত মজলিস সুনামগঞ্জ জেলার তরবিয়তী মজলিস সভা অনুষ্ঠিত

 

মোঃ তাজিদুল ইসলাম, স্টাফ রিপোর্টারঃ
সুনামগঞ্জে খেলাফত মজলিস তরবিয়তী মজলিসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
খেলাফত মজলিস সুনামগঞ্জ জেলা শাখার উদ্যোগে বৃহস্পতিবার ( ৬ অক্টোবর) সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিট এ নির্ধারিত দায়িত্বশীলদের নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ প্রোগ্রাম তরবিয়তী মজলিস অনুষ্ঠিত হয়।
এ সময় জেলা সভাপতি মাওলানা ইমাম উদ্দিনের সভাপতিত্বে ও সহ সাধারণ সম্পাদক মাওলানা বুরহান উদ্দিনের পরিচালনায় ও সুনামগঞ্জ জেলা সহ সভাপতি সাখাওয়াত হোসেন মোহনের উদ্বোধনী বক্তব্যের মাধ্যমে তরবিয়তী মজলিস শুরু হয়।এতে প্রধান অতিথির আলোচনা পেশ করেন সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও সিলেট জোন সহকারী পরিচালক প্রভাষক মুহাম্মদ আব্দুল করিম।দারসে কুরআন পেশ করেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, জাউয়া বাজার জামে মসজিদের ইমাম ও খতিব হাফিজ মাওলানা সাঈদ আহমদ।এতে আরও বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন খেলাফত মজলিস সিলেট মহানগরী সহ সভাপতি ইঞ্জিনিয়ার আনোয়ারুল ইসলাম, সুনামগঞ্জ জেলা সহ সভাপতি মাওলানা ছদরুল আমীন, মো: মোস্তফা কামাল, মাওলানা আকিক হোসাইন, সাধারণ সম্পাদক মাওলানা খলিল আহমদ, সহ সাধারণ সম্পাদক মাওলানা নুরুল ইসলাম, মাওলানা আখতার হোসাইন, সাংগঠনিক সম্পাদক মাওলানা আখতার হুসাইন আতিক, মক্কা মহানগরী সহ সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, শান্তিগঞ্জ উপজেলা সভাপতি মাওলানা নুরুল ঈমান, দোয়ারা বাজার উপজেলা সভাপতি মাওলানা ফারুক আহমদ, জগন্নাথপুর উপজেলা সভাপতি হাফিজ মাওলানা জামিলুল হক আমিনী, সুনামগঞ্জ সদর উপজেলা সভাপতি মাওলানা শুয়াইবুর রহমান, জামালগঞ্জ উপজেলা সভাপতি মাওলানা আলী আকবর, তাহিরপুর উপজেলা সভাপতি মাওলানা আব্দুস শহিদ, সুনামগঞ্জ পৌর সাধারণ সম্পাদক মাওলানা আলী খান, মাওলানা জসিম উদ্দিন, ফারুক আহমেদ জাবেদ, কে এম সোলাইমান তালুকদার, হাফিজ মাওলানা জাকির হোসেন সাঈদ, জহিরুল ইসলাম, মাওলানা আইনুদ্দিন সুজন, কাজী মাওলানা ওয়াক্কাছুর রহমান, মাওলানা আতাউল হক, মুহাম্মদ জহুরুল ইসলাম প্রমুখ।
দিনব্যাপী তরবিয়তী মজলিসে তেলাওয়াতে কুরআন, দারসে কুরআন, ব্যবহারিক কার্যক্রম, গ্রুপ স্টাডি ও বিষয়ভিত্তিক আলোচনা কার্যসূচি অন্তর্ভুক্ত ছিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরির আরো খবর পড়ুন