• ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৮:১৯ অপরাহ্ন
  • [কনভাটার]
শিরোনামঃ
মনোরঞ্জন পরিবেশে সময় কাটানোর অতুলনীয় স্থান: উলিপুর টুপামারী (জিয়া) পুকুরপাড় সুনামগঞ্জে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবিতে স্মারকলিপি প্রদান নড়াইলে হত্যা মামলার ১৭ আসামি আদালত প্রাঙ্গণ থেকে গ্রেপ্তার, জেল হাজতে প্রেরণ শিমুলতলা মদিনাতুল উলুম মাদ্রাসার নতুন মুহতামিম হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মাওলানা আবু সাঈদ (ঘাগটিয়া হুজুর) ছাতকে পুলিশের অভিযানে ৯৫ পিচ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ওসির চোখ ফাঁকি দিয়ে রাতের আঁধারে ধোপাজান নদীতে বালু লুটপাটের অভিযোগ,ডিউটির দায়বদ্ধতা ছাড়াতে ব্যবসায়ীর নৌকা জব্দ সদরপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: অবৈধ বালু উত্তোলনে দুই ব্যক্তিকে জরিমানা দিরাইয়ে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন, গ্রেফতারের দাবি সেতুর অপেক্ষায় পাঁচ গ্রাম, স্বাধীনতার পরও শেষ হয়নি দুর্ভোগ শান্তিগঞ্জে রিয়াজুল উলূম মাদ্রাসার উদ্বোধন
প্রকাশ : September 13, 2022

খেলা শেষে হামলা, দোষিদের বিচার দাবিতে শিক্ষার্থীদের সড়ক অবরোধ

📸 Photo Card Download

রিপোর্টার নাম / ১৭৪ জন পড়েছে
আপডেট : মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর, ২০২২

 

বাগেরহাটঃসৈয়দ ওবায়দুল হোসেন

বাগেরহাট সদর উপজেলার সি এন্ড বি বাজার এলাকায় ফুটবল খেলার গোল নিয়ে বিরোধের জেরে হামলার ঘটনায় জড়িতদের শাস্তির দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে খানপুর ইউনিয়নের সায়েড়া মধুদিয়া কলেজিয়েট স্কুলের সামনে এই বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালিত হয়। খবর পেয়ে বাগেরহাট সদর উপজেলা চেয়ারম্যান সরদার নাসির উদ্দিন ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম ঘটনাস্থলে যান। তাদের আশ্বাসে শিক্ষার্থীরা ঘরে ফিরে যায়। অপ্রিতিকর ঘটনা এড়াতে ওই এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

বিক্ষোভে অংশ নেয়া শিক্ষার্থীরা বলেন, ৪৯তম গ্রীষ্মকালীন খেলাধুলার অংশ হিসেবে স্থানীয় কিছু বিদ্যালয়ের মধ্যে ফুটবল খেলার আয়োজন করা হয়। ৭ সেপ্টেম্বর বিকেলে এই টুর্নামেন্টের ফাইনাল খেলায় ইছাময়ি মধুদিয়া মাধ্যমিক বিদ্যালয় ও সায়েড়া মধুদিয়া কলেজিয়েট স্কুল প্রতিদ্বন্দীতা করে। নির্ধারিত সময়ে গোল না হওয়ায়, ট্রাইব্রেকারে পৌছায় খেলা। ট্রাইব্রেকারের শেষ পর্যায়ে দুই বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা শুরু হয়। ট্রাইবেকারের শেষ শটে সায়েড়া মধুদিয়া কলেজিয়েট স্কুল গোল দিলে তা না মেনেই মধুদিয়া ইছাময়ি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের উপর চড়াও হয়। মধুদিয়া ইছাময়ি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, ম্যানেজিং কমিটির সদস্য ও স্থানীয়দের হামলায় সায়েড়া মধুদিয়া কলেজিয়েট স্কুলের অন্তত ২৭ শিক্ষার্থী আহত হয়। ঘটনার প্রায় এক সপ্তাহ পেরিয়ে গেলেও হামলার কোনো বিচার না হওয়ায় আন্দোলনে নেমেছেন শিক্ষার্থীরা।

উবায়দুল ইসলাম নামের এক শিক্ষার্থী বলেন, কিছু বুঝে উঠার আগেই ইছাময়ি মধুদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ও স্থানীয়রা আমাদের উপর হামলা করে। তাদের হামলায় আমাদের ২৭ জন আহত হয়। একজনকে হাসপাতালেও ভর্তি করতে হয়।

সিয়াম নামের অপর এক শিক্ষার্থী বলেন, ট্রাইবেকারের সময় গোল ঠেকালে আমাদের কোপানোর কথা বলে তারা। এবং খেলা শেষে হামলা করে।

বাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম বলেন, ঘটনাস্থলে গিয়ে আমরা শিক্ষার্থীদের সাথে কথা বলেছি। শিক্ষার্থীদের লিখিত অভিযোগ দিতে বলেছি। লিখিত অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে। হামলার সাথে যদি বহিরাগত কোন ব্যক্তি জড়িত থাকে তার বিরুদ্ধে ফৌজধারি অপরাধে মামলা দায়ের করা হবে। এছাড়া শিক্ষক, শিক্ষার্থী ও ম্যানেজিং কমিটির সদস্যদের যদি অপরাধ থাকে তাহলে তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহনের আশ্বাস দেন উপজেলার এই শীর্ষ কর্মকর্তা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরির আরো খবর পড়ুন