• ঢাকা, বাংলাদেশ বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ন
  • [কনভাটার]
শিরোনামঃ
তারেক রহমানকে নিয়ে গান গাইলেন আল হেলাল : সম্পন্ন হলো কবি-সাহিত্যিক সংবর্ধনা প্রতিশ্রুতি রক্ষা:বিশ্বম্ভপুর দিঘীরপাড় গ্রামে মানুষের সাথে সাক্ষাতে এমপি এড. নুরুল ইসলাম নুরুল সুনামগঞ্জে ৫টিতেই জয়লাভ করলেন বিএনপি-জমিয়ত জোটের প্রার্থীরা সুনামগঞ্জ-০৪: মুফতী শহিদুল ইসলাম পলাশীর ৩১ দফা ‘জনপ্রত্যাশার ইশতেহার’ ঘোষণা সুনামগঞ্জ-১আসনে ১১দলের একক প্রার্থী আমি মুজ্জাম্মিল হক সুনামগঞ্জ-৪ আসনে পাঁচ প্রার্থীর ভোটের সমীকরণ বিশ্বম্ভরপুরের ভোটে হতে পারে চূড়ান্ত ভাগ্য নির্ধারণ সিলেট রেঞ্জে  শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন সুনামগঞ্জ সদর থানার অফিসার্স ইনচার্জ রতন সেখ- পিপিএম যুগান্তর প্রতিষ্ঠালগ্ন থেকে দেশ-জাতি ও সত্যের পক্ষে অবস্থান অব্যাহত রেখে চলেছে: এসএমপি কমিশনার ব্যাংক এশিয়া শাখায় লুটতরাজ,সন্ত্রাসী হামলায় আহত বাবা–ছেলে, পুনরায় বসতবাড়িতে হামলা এলাকায় আতঙ্ক নূরুল ইসলামের সমর্থনে ৯নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে জলিলপুর গ্রামে নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত
প্রকাশ : September 13, 2022

গরু বেঁধে রেখে গভীর ঘুমে চোর ; অবশেষে জনতার হাতে আটক!

১৩-০৯-২০২২
কুড়িগ্রাম প্রতিনিধি
মোঃশাহজাহান খন্দকারঃ

গরু চুরি করে দূরে নিয়ে গিয়ে গাছে বেঁধে রেখে গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়ায় জনতার হাতে আটক হয়েছে চোর।
ঘটনাটি ঘটেছে কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের বিসমিল্লা বাজার এলাকায়।
মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) সকালে একটি গরু সহ পরে চোরকে আটক করে স্থানীয় জনতা।
আটক কৃত ঐ ব‍্যক্তি পাথরডুবি ইউনিয়নের আনোয়ার হোসেনের ছেলে মোঃ সোহাগ (২২)।
স্থানীয় সূত্রে জানা যায়, সোনবার ১২ সেপ্টেম্বর দিবাগত রাত আনুমানিক ২ টার দিকে পাথরডুবি ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের আব্দুল মজিদ এর বাড়ি থেকে একটি গরুর চুরি হয়। গরুর মালিকের ভাতিজা মোঃ আব্দুল খালেক বলেন, আমার চাচা দীর্ঘদিন থেকে ঢাকায় কাজ করে, আমার চাচী বাড়িতে সংসার দেখাশোনা ও গরু ছাগল পালন করে। গত রাত্রে ২ টার সময় আমার চাচী উঠে গোয়াল ঘরে গরুর খোঁজ নেওয়ার জন্য গিয়ে ঘরে গরু না পেয়ে সে চিৎকার করে। আমরা এগিয়ে এসে দেখি তার গরুটি চুরি হয়ে গেছে। এজন্য আমরা বিভিন্ন জায়গায় আত্মীয়-স্বজন কে ফোন দিয়ে বিষয়টি খোঁজখবর নেওয়া সহ আমরা আমাদের নিজের বাড়ির বিভিন্ন জায়গায় খোঁজখবর নিতে থাকি।
অতপরঃ আজ (মঙ্গলবার) সকাল ৭ টার দিকে সংবাদ পাই যে, পাইকেরছড়া ইউনিয়নের পাইকেরছড়া গ্রামের ১ নং ওয়ার্ডে একটি গরুসহ চোরকে আটক করা হয়েছে। আমরা সেখানে এসে দেখতে পাই সেই গরুটিই আমাদের।
প্রত্যক্ষদর্শী জানান, আজ সকালে বিসমিল্লাহ বাজার এলাকায় একটি সুপারি গাছের সাথে লাল রঙের একটি গরু বেঁধে রেখে পাশে একটি ছেলেকে ঘুমিয়ে থাকতে দেখে তারা, বিষয়টি সন্দেহ হলে এলাকার লোকজন গরু সহ লোকটিকে আটক করে স্থানীয় মেম্বারকে খবর দেয়। অতপর সংশ্লিষ্ট মেম্বার গরুসহ চোরকে সংশ্লিষ্ট পাথরডুবি ইউনিয়ন পরিষদে পাঠিয়ে দেন।
এ বিষয়ে জানতে চাইলে পাইকেরছড়া ১ নং ওয়ার্ডের মেম্বার আবু সায়াদাত মোঃ বজলুর রহমান বলেন, আটককৃত গরু সহ চোরকে আমার বাড়িতে নিয়ে আসা হয়। পরে পাথরডুবি ইউনিয়ন পরিষদের চ‍েয়ারম‍্যানের সাথে কথা বলে সংশ্লিষ্ট মেম্বার মোকাদ্দেস হোসেনের জিম্মায় গরু সহ আটক কৃত ব‍্যক্তি কে পাথরডুবি ইউনিয়ন পরিষদে পাঠানো হয়।

এ বিষয়ে পাথরডুবি ইউপি চেয়ারম্যান আঃ সবুর বলেন, গরু সহ এক ব‍্যক্তিকে আটক করে পরিষদে নিয়ে আসা হয়েছে।

এ বিষয়ে ভুরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ আলমগীর হোসেন বলেন, এ বিষয়ে কোনো অভিযোগ পাইনি অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরির আরো খবর পড়ুন