• ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ০৮ জানুয়ারী ২০২৬, ০২:৪১ পূর্বাহ্ন
  • [কনভাটার]
শিরোনামঃ
বেগম খালেদা জিয়ার রুহেত মাগফিরাত কামনায় দেশবাসির নিকট দোয়া চান ধানের শীষের প্রার্থী-আলহাজ্ব আনিসুল হক সুনামগঞ্জ-১ আসনে আনিসুল হক’র মনোনয়নপত্র বৈধ ঘোষণা: উচ্ছ্বসিত ভোটাররা শান্তিগঞ্জে জাতীয় সমাজসেবা দিবস উদযাপন নতুন বই শিক্ষার্থীদের লেখা পড়ায় প্রেরণা যোগাবে-সঞ্জীব সরকার সুনামগঞ্জে অবৈধ অস্ত্র এবং সন্ত্রাসী দের বিরুদ্ধে সেনাবাহিনীর কঠোর অবস্থান সুনামগঞ্জের শান্তিগঞ্জ থেকে ৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৯ গোবিন্দনগর মাদ্রাসা’র ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাও.আব্দুল আজিজ বেগম খালেদা জিয়ার মৃত্যুতে এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের মহাসচিব মোহাম্মদ আলীর শোক প্রকাশ সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর থেকে ৩৯ বোতল বিদেশী মদসহ ১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার সুনামগঞ্জ-৫ ছাতক-দোয়ারাবাজার আসনে ৮ প্রার্থীর মনোনয়ন দাখিল
প্রকাশ : September 13, 2022

গলাচিপায় সামাজিক-সম্প্রীতি কমিটির প্রথম সভা অনুষ্ঠিত

 

মোঃমাজহারুল ইসলাম মলি
গলাচিপা(পটুয়াখালী)প্রতিনিধি

পটুয়াখালীর গলাচিপায় সারা দেশের ন্যায় উপজেলা পর্যায়ে এই প্রথমবারের মতো সামাজিক-সম্প্রীতি কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা আড়াইটায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার (অতিরিক্ত দায়িত্ব) মো. মহিউদ্দিন আল হেলালের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মুহম্মদ সাহিন।সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সাইফুল ইসলাম,গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) এমআর শওকত আনোয়ার ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা টিটো, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ওয়ানা
মার্জিয়া নিতু, গলাচিপা উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স মেডিকেল অফিসার ডাঃ মেজবাহ উদ্দিন ও পৌর প্যানেল মেয়র সুশীল চন্দ্র বিশ্বাস। এছাড়াও সরকারি ও বেসরকারি দপ্তরের বিভিন্ন কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা, সুশীল সমাজ, বিভিন্ন ধর্মীয়, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা সভায় উপস্থিত ছিলেন। সভায় বক্তারা আন্তঃ ধর্মীয় সম্পর্ক ও সামাজিক বন্ধনকে সুসংহত করণের মাধ্যমে অসাম্প্রদায়িক চেতনায় ধর্মীয় ও সামাজিক বন্ধন প্রতিষ্ঠার লক্ষ্যে বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য তুলে ধরেন।পরে সেখানে উপজেলা নির্বাহী অফিসার মো. মহিউদ্দিন আল হেলালের সভাপতিত্বে সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ, উপজেলা গ্রাম আদালত ব্যবস্থাপনা, উপজেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও প্রচারণা এবং আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরির আরো খবর পড়ুন