
রাকিব আলী
খুব রাগী মাথায় মেয়েটি আজ বাড়ি থেকে বের হয়েছে বান্ধবীকে নিয়ে। পথে দেখা এক অগোছালো (নেশাখোরের মতো) ছেলের সাথে।
-এই ছেলে প্রতিদিন এই রাস্তায় তুমি কি করো! তুমার পরিচয় কি? কোথায় থেকে এসেছো? পরিবার নাই?
(কান্না ভাব নিয়ে)
-আমি আকাশ
বাবা জন্মের আগেই মারা গেছে। মায়ের ক্যান্সার রোগ ছিলো। অনেক দিন যাবৎ মা আজরাইলের সাথে খেলছিলো। হঠাৎ সে উধাও করে নিলো মা কে। মায়ে আর কথা কয় না,আদর করে না। একদম ঠান্ডা,নিস্তেজ। চোখের পানি ফেলতে ফেলতে অনেক কিছু জিগাই।মা কোনো কথা কয় না। স্বপ্ন ছিলো ডাক্তার হবো। অনেক বড় ডাক্তার। মা-ও সেই স্বপ্ন লালন করতো।আজ সেই স্বপ্ন মাটি চাপায় পড়ে আছে। আত্মীয়-স্বজন বলতে কেউ নেই। সবাই দূরূ দূরূ করতে থাকে। সবাই এখন পর। একপ্লেট ভাত খাওয়াতেই কেউ রাজি হয় নাহ।আবার পড়াশোনা? ডাক্তার? ডাক্তার হবো আমি?? আমি ডাক্তার হবো??? হাঃ হাঃ হাঃ। আমার স্বপ্নে আজ দুর্গন্ধ ধরে গেছে। কারো কাছে বললে সেও হাসতে হাসতে শেষ। একজন কোর্ট পড়া চাকরিজীবী কিংবা ডাক্তার দেখলে। আমার চোখেমুখে টলমল করে। আফসোস!! আহ! আফসোস!!! আমিও তো এই রকম হতে চেয়েছিলাম।
মনেহয় সেই স্মৃতি-
মা বলতেন,
বাবা তুমি সমাজে একদিন উঁচু হয়ে দাঁড়াবে।অনেক বড় মানুষ হবে। বড় ডাক্তার হবে। আমি গর্ববোধ করবো তকে নিয়ে। আমি একজন ডাক্তারের মা হবো।কি যে আনন্দ লাগবে বাবা সে দিন।
সে আনন্দ আজ ফুটপাতের নোংরা আবর্জনায় পড়ে আছে।
দেখলাম এতিমদের দিকে সবাই ছোট চোখে তাকায়। দোষ না করলেও সে দোষী। কোথায়ও সম্মান নেই।শুধু গালি আর গালি।
এরপর নেমে পড়লাম রাস্তায়। কারো কাছে হাত পাথার অভ্যাস না থাকলেও একদিন পেটে ক্ষিদের জ্বালায় হাত পাতি এক বিত্তবানের কাছে। সে গাড় ধরে ধাক্কা মেরে ফেলে দিলো রাস্তায়। কষ্ট সহ্য করতে না পেরে ভাবলাম আত্মহত্যা করব। কিন্তু পরে ভাবলাম, একটা কুকুরও একবেলা পঁচা-বাসি খাবার খেয়ে বেঁচে থাকে। এরপর বেঁচে থাকার স্বপ্ন লালন করি আর বিত্তবানদের খেলা দেখি রোজ রোজ। আসলে আপু, এতিমের কষ্ট এতিমেই বুঝে। আপনি এর কিছু বুঝবেন না। নাম টা কি জানতে পারি আপু?
-মেঘ
মেঘঃ তাহলে এই রাস্তায় কেনো? যাওয়ার জন্য অন্য কোনো জায়গা নেই তুমার?
আকাশঃ আপু এই রাস্তায় মায়ের সাথে অনেক চলাচল করেছি।মায়ের অনেক মধুমাখা স্মৃতি লুকিয়ে আছে এখানে। তাই বারবার এই রাস্তায়ই আসি। একটু শান্তি পাই এদিকে হাঁটলে।
মেঘঃ নাও ২০৳। কিছু খেয়ে নিও। আর শুনো যখনই আমাকে দেখবে তখনই আমার কাছে খাওয়ার জন্য টাকা খুঁজে নিবে।
আকাশঃ ওকে,ধন্যবাদ আপু। আপনি অনেক ভালো। খুব সুন্দর।
মেঘঃ খুব সুন্দর মানে? সত্যিই না কি! হা হা হা । ওকে ভালো থেকো ।পরে দেখা হবে।
আকাশঃ (মাথা নেড়ে) হুমমমম।
চলবে…