• ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ১০:২৬ অপরাহ্ন
  • [কনভাটার]
শিরোনামঃ
নাসিরনগরে সালিশ বৈঠকে প্রতিপক্ষের হামলা-আহত ৬ সুনামগঞ্জে মাদ্রাসা ছাত্রী ছাদিয়া নিখোঁজ, সন্ধান চায় পরিবার জামালগঞ্জে আওয়ামীলীগ কর্মী এখন বিএনপির কমিটিতে গণঅভ্যুত্থানে সাহসী সাংবাদিকতার জন্য সম্মাননা পেলেন সুনামগঞ্জের সাংবাদিক আল হেলাল জুলাই-২০২৪ এ গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে দোয়া ও আলোচনা মাহফিল সম্পন্ন দেশ প্রেমের আদর্শে উজ্জীবিত নক্ষত্রের নাম নুরুল ইসলাম বাবুল কমিউনিটি ক্লিনিক পরিদর্শন, মনিটরিং ও প্রান্তিক স্বাস্থ্য সেবা নিশ্চিত করন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত নেলসন ম্যান্ডেলা শান্তি পুরস্কার ২০২৫ পেলেন শাহরিয়ার হাসান মৃধা রাতুল সুনামগঞ্জ-৪ আসনে তৃণমুলের প্রস্তাবে জমিয়তের একক প্রার্থী মাওলানা মুখলিছুর রহমান চৌধুরী সুনামগঞ্জ পৌর জমিয়তের প্রার্থী বাছাই মতবিনিময় সভা সম্পন্ন
প্রকাশ : October 29, 2022

গাজীপুরে বাংলাদেশ জাতীয় ভূমিহীন অধিকার পরিষদের, উদ্দ্যোগে পরিচিতি সভা ও সন্মাননা ক্রেস্ট বিতরণ অনুষ্ঠান!অনুষ্ঠিত হয়েছে

 

জুয়েল হোসেন-স্টাফ রিপোর্টারঃ

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার গোয়াল বাথান, নাইটংগেল প্রিপারেটরী স্কুলে, উক্ত অনুষ্ঠান এর সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয় ভূমিহীন অধিকার পরিষদ এর কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ জাহিদ হাসান, সংগঠনের উদ্দেশ্য ও লক্ষ্য কমিটি, গঠন, সদস্য, কি, সে বিষয়ে আলোচনা করেন জাহিদ হাসান সংগঠনে অধিকার প্রতিষ্ঠা করতে সবাইকে যোগ দিতে আহবান করে বাংলাদেশ জাতীয় ভুমিহীন অধিকার পরিষদএর অঙ্গিকার

আর্ত মানবতার সেবায় বদ্ধ পরিকর
ক্ষুধা-দারিদ্র্য দূরীকরণের ব্রত নিয়ে একটি স্বেচ্ছাসেবী সংস্থা হিসেবে ২০২১সালে কালিয়াকৈর উপজেলা শহরে বাংলাদেশ জাতীয় ভুমিহীন অধিকার পরিষদ নামে স্বেচ্ছাসেবী সংস্থা-এর যাত্রা শুরু হয়।

বর্তমানে বাংলাদেশর কয়েকটি জেলাতে এর কার্যক্রম বিস্তৃত।স্বেচ্ছাসেবী সংস্থা কাজ শুরু করে।বাংলাদেশ জাতীয় ভুমিহীন অধিকার পরিষদ এটি একটি স্বেচ্ছাসেবী সংস্থা গতানুগতিক কোন এনজিও বা দাতা সংস্থা নয়।এটি একটি বিশ্বাস, একটি প্রতিশ্রুতি ও একটি সামাজিক আন্দোলন।
বিশ্বাসটি হলো, প্রতিটি মানুষ অমিত সম্ভাবনা নিয়ে জন্মগতভাবে সেই অমিত সম্ভাবনাই তাকে করতে পারে দারিদ্র্যমুক্ত এবং আত্মনির্ভরশীল।

মানুষ যদি তার অন্তর্নিহিত ক্ষমতার সৃজনশীল বিকাশের সুযোগ পায়, সে যদি আত্মশক্তিতে বলীয়ান হয়, তাহলে সে নিজেই তার ভাগ্যোন্নয়নের দায়িত্ব নিতে পারে।
নিজ ভবিষ্যতের কারিগরে পরিণত হতে পারে। এ চেতনাবোধ থেকেই বাংলাদেশ জাতীয় ভুমিহীন অধিকার পরিষদ, স্বেচ্ছাসেবী সংস্থা বাংলাদেশে একটি গণজাগরণ সৃষ্টি করতে প্রতিশ্রুতিবদ্ধ।
এই গণজাগরণের লক্ষ্য হলো সমাজের প্রতিটি মানুষকে উজ্জীবিত ও সংগঠিত করা, যাতে প্রত্যেক উজ্জীবক ও সামাজিকভাবে সংগঠিত মানুষ নিজেদের জীবনের হাল নিজেরাই ধরতে পারে।নিজেদের অবস্থান থেকে নিজস্ব সম্পদকে প্রাথমিক পুঁজি করে সৃজনশীল উপায়ে ক্ষুধা ও দারিদ্র্য দূর করতে একক ও যৌথ উদ্যোগ গ্রহণ করতে সক্ষম হয়।
বাংলাদেশ জাতীয় ভূমিহীন অধিকার পরিষদ এর এই সংগঠনের কার্যক্রম সংবিধান অনুযায়ী বাংলাদেশের ভূ-খন্ডের মধ্যে সীমাবদ্ধ থাকবে অর্থাৎ সংগঠনের আওতা সমগ্র বাংলাদেশ হবে। সকল কর্মকান্ড গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান এর প্রতি অনুগত ও আস্থাশীল থেকে সংগঠন পরিচালিত হবে।

কার্যক্রম বিষয়ভিক্তিক ৭ টি কমিশন গঠন পূর্বক কমিশনের সুপারিশকৃত নীতিমালা অনুযায়ী পরিচিত হবে। কমিশন সমূহঃ ১/ কৃষি(উন্নয়ন, ঋণ,ব্যবস্থাপনা ও ভূর্তকী) ২/ ভূমি ব্যবস্থাপনা ও আবাসন। ৩/ বন্যা নিয়ন্ত্রণ ও ত্রান- দুর্যোগ (নদীভাঙ্গন রোধে ও নদী শাসন) ৪/শিক্ষা ও তথ্য প্রযুক্তি (ছাত্র ও যুব কল্যাণ) ৫/ স্বাস্থ্য ও নারী শিশু কল্যাণ ৬/ শ্রমিক কল্যাণ ও জনশক্তি রপ্তানি (শ্রমজীবী, পেশাজীবি) ৭/ পল্লী উন্নয়ন, সিনিয়র সিটিজেন ও ক্ষুদ্র জাতিগোষ্ঠী। উদ্দেশ্য
গ্রামীন ও শহরের প্রান্তিক জীবনকে প্রভাবিত করে এমন সামাজিক সংস্থা বা ব্যাক্তি উদ্যোগে, সুবিধাবঞ্চিত এবং দারিদ্র্য বিমোচনের পদ্ধতি গুলি উদ্ভাবনী ও টেকসই সমাধানের প্রচেষ্টা করা।পাঁচটি মূলনীতির পূর্ণাৃ্ঙ্গ বাস্তবায়নের লক্ষে সংগ্রাম হবে একমাত্র উদ্দেশ্য। খাস জমির অধিকার ভূমিহীন জনতার। ব্যক্তি পূঁজিই শোষণের হাতিয়ার। ভূমিহীন,শ্রমজীবী কৃষক-শ্রমিক আর মেহনতী মানুষের গণতান্ত্রিক নেতৃত্ব প্রতিষ্ঠা। নদ-নদী শাসনে ভূমিকা রক্ষা এবং নিয়ন্ত্রণ ও প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণ।

সংগঠনের সদস্য পদ লাভ ও যোগ্যতাঃ ভূমিহীন ক্ষেত মজুর দরিদ্র চাষী, সকল পেশায় নিয়োজিত নাগরিক, একখন্ড ভূমি নেই। তিনিই নির্ধারিত সদস্য ফরম পূরনে ও সংবিধানের প্রতি পুর্ন আস্থা ও আনুগত্য প্রকাশ করে আবেদন পূবক সদস্য পদ লাভ করিবেন। পুরুষের ক্ষেত্রে নূঅন্যতম বয়স ১৮ বছর এবং মহিলাদের ক্ষেত্রে ১৫ বচ্ছর। উল্লেখ্য যে কার্যকরী পরিষদে সম্পাদকীয় পদের কেহই অন্য কোন রাজনৈতিক সংগঠনের সম্পাদকীয় পদাধিকার হইতে পারিবেন না।
বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান শরীফ উপদেষ্টা বাংলাদেশ জাতীয় ভূমিহীন অধিকার পরিষদ এর কেন্দ্রীয় কমিটি, আইয়ুব রানা সভাপতি কালিয়াকৈর প্রেসক্লাব, সরকার আব্দুল আলীম দৈনিক যুগান্তর কালিয়াকৈর উপজেলা নিজস্ব প্রতিনিধি এবং সাবেক সভাপতি কালিয়াকৈর প্রেসক্লাব।
মাহবুব হাসান মেহেদী সাধারণ সম্পাদক ঢালিয়া প্রেসক্লাব।
মোঃ আব্দুল মান্নান মাহমুদ উপদেষ্টা বাংলাদেশ জাতীয় ভূমিহীন অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটি।
উপস্থিত ছিলেন মোঃ সোলাইমান হাওলাদার কার্যকরী সভাপতি বাংলাদেশ জাতীয় ভূমিহীন অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটি, শ্রী উজ্জ্বল সিরাজগঞ্জ, রাজন সুত্রধর সভাপতি বাংলাদেশ জাতীয় ভূমিহীন অধিকার পরিষদ সিরাজগঞ্জ জেলা কমিটি। মোঃ জাহিদুল ইসলাম জাহেদ সাধারণ সম্পাদক বাংলাদেশ জাতীয় ভূমিহীন অধিকার পরিষদ সিরাজগঞ্জ জেলা কমিটি। মিজানুর রহমান, মানিক মন্ডল, আব্দুর রহমান, শেখ ফরিদ, রুবিনা,নাজমুল নাহার মলি,আব্দুর রহিম,মুক্তার হোসেন,কামরুল ইসলাম, সাবেক প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক বাংলাদেশ জাতীয় ভূমিহীন অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটি, সুলতানা খাতুন মহিলা বিষয়ক সম্পাদক বাংলাদেশ জাতীয় ভূমিহীন অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটি, তুষার ইমরান আহবায়ক টাংগাইল জেলা,আহসান হাবীব,সহসভাপতি বাংলাদেশ জাতীয় ভূমিহীন অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটি প্রমুখ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরির আরো খবর পড়ুন