• ঢাকা, বাংলাদেশ সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৬:০৩ পূর্বাহ্ন
  • [কনভাটার]
শিরোনামঃ
সেতুর অপেক্ষায় পাঁচ গ্রাম, স্বাধীনতার পরও শেষ হয়নি দুর্ভোগ শান্তিগঞ্জে রিয়াজুল উলূম মাদ্রাসার উদ্বোধন ২০ নং ওয়ার্ডে জনপ্রিয়তার শীর্ষে কমিশনার পদপ্রার্থী হাজী হৃদয় খান নয়ন মধ্যনগরের বংশীকুন্ডা বাজারে প্রতি শনিবারে বসবে সাপ্তাহিক পশুর হাট এশিয়ান ইউনিভার্সিটি ও দারুসসালাম ইউনিভার্সিটির মধ্যে ঐতিহাসিক সমঝোতা স্মারক স্বাক্ষর চিলমারীতে বাড়ির পাশে বাঁশঝোপে মিলল নিখোঁজ শিশু আয়শার মরদেহ শান্তিগঞ্জে বোরো ধান কর্তন উৎসব ২০২৬ উদ্বোধন করেন, এম কয়ছর-এমপি মধ্যনগরে গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পে লুটপাটের অভিযোগ গোয়াইনঘাট প্রবাসী সমাজকল্যাণ পরিষদ ইউকে শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা উলিপুরে প্রস্তাবিত বাইপাস সড়ক প্রকল্প পরিদর্শনে-মাহবুবুল আলম সালেহী
প্রকাশ : September 4, 2022

গুরুদাসপুরে বৃষ্টির মাঝেই সড়কে কার্পেটিং

📸 Photo Card Download

রিপোর্টার নাম / ৩৩৬ জন পড়েছে
আপডেট : রবিবার, ৪ সেপ্টেম্বর, ২০২২

আমিরুল ইসলাম, স্টাফ রিপোর্টারঃ নাটোরের গুরুদাসপুরে বৃষ্টি উপেক্ষা করেই সড়কের কার্পেটিংয়ের (বিটুমিন) কাজ করার অভিযোগে উঠেছে ঠিকাদারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে। গত (৩ সেপ্টেম্বর) শনিবার বিকালে উপজেলার ধারাবারিষা ইউনিয়নের দক্ষিণ নারিবাড়ি সন্তোষের দোকানের মোড় হতে গুরুদাসপুর পৌরসভার সমীন্ত পর্যন্ত সড়কটিতে এ কাজ করা হয়।

উপজেলা প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সূত্রে জানা যায়, ৭৩ লাখ টাকা ব্যয়ে এক হাজার ৬শ’ মিটার দীর্ঘ সড়কটি সংস্কারের কাজ করছেন নাটোরের ঠিকাদারী প্রতিষ্ঠান মোহাম্মদ আলী কন্সট্রাকশন।
স্থানীয়রা অভিযোগ করে বলেন সড়কটিতে নিম্নমানের উপকরণ ব্যবহার করে সকাল থেকে কার্পেটিংয়ের কাজ শুরু হয়। বিকেলে মুষলধারে বৃষ্টি শুরু হলে সড়কে পানি জমে, কাঁদা-পানিতে একাকার হয়ে ওঠে সড়কটি। এর মধ্যেই ঠিকাদারী প্রতিষ্ঠানের লোকজন সড়কটির ৩০০-৪০০ মিটার এলাকা দ্রুত কার্পেটিংয়ের কাজ চালিয়ে যান। ফলে সড়কটির স্থায়ীত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন এলাকার মানুষ।

রোববার সকালে গিয়ে দেখা গেছে, বৃষ্টির পর সড়কের ওপরে পানি জমে রয়েছে। কাঁদা-পানির মাঝেই বিটুমিন ফেলে সড়ক কার্পেটিং করে চলেছেন ওই ঠিকাদারী প্রতিষ্ঠানের লোকজন। কিন্তু দেখার কেউ নেই।

দক্ষিণ নারিবাড়ি সাইদুর রহমান মেম্বার ও আব্দুল গফুরের বাড়ির সামনে ওই চিত্র দেখা গেছে। তাছাড়া একই গ্রামের সাবের হোসেনের বাড়ির সামনে নির্মাণাধীন রাস্তা পুকুরে ধ্বসে গিয়েছে। এ ব্যাপারে ঠিকাদার মোহাম্মদ আলী বলেন, সকাল থেকে বৃষ্টি ছিল না। বিকেল ৪টার দিকে বৃষ্টি হলে বিটুমিনগুলো পলিথিন দিয়ে ঢেকে রাখা হয়েছিল। বৃষ্টির পর সেই বিটুমিন দিয়ে কার্পেটিং করা হয়েছে। এতে সমস্যা হওয়ার কথা নয়।

গুরুদাসপুর উপজেলা প্রকৌশলী মিলন মিয়া জানান, বৃষ্টির কারণে মাঝে কাজ বন্ধ ছিল। বৃষ্টির পর আবার শুরু হয়। একারণে কাজের কোন ক্ষতি হওয়ার কথা নয়।


আপনার মতামত লিখুন :

One response to “গুরুদাসপুরে বৃষ্টির মাঝেই সড়কে কার্পেটিং”

  1. MMahfuzur says:

    সবাই কে ধন্যবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরির আরো খবর পড়ুন