• ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন
  • [কনভাটার]
শিরোনামঃ
নাসিরনগরে সালিশ বৈঠকে প্রতিপক্ষের হামলা-আহত ৬ সুনামগঞ্জে মাদ্রাসা ছাত্রী ছাদিয়া নিখোঁজ, সন্ধান চায় পরিবার জামালগঞ্জে আওয়ামীলীগ কর্মী এখন বিএনপির কমিটিতে গণঅভ্যুত্থানে সাহসী সাংবাদিকতার জন্য সম্মাননা পেলেন সুনামগঞ্জের সাংবাদিক আল হেলাল জুলাই-২০২৪ এ গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে দোয়া ও আলোচনা মাহফিল সম্পন্ন দেশ প্রেমের আদর্শে উজ্জীবিত নক্ষত্রের নাম নুরুল ইসলাম বাবুল কমিউনিটি ক্লিনিক পরিদর্শন, মনিটরিং ও প্রান্তিক স্বাস্থ্য সেবা নিশ্চিত করন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত নেলসন ম্যান্ডেলা শান্তি পুরস্কার ২০২৫ পেলেন শাহরিয়ার হাসান মৃধা রাতুল সুনামগঞ্জ-৪ আসনে তৃণমুলের প্রস্তাবে জমিয়তের একক প্রার্থী মাওলানা মুখলিছুর রহমান চৌধুরী সুনামগঞ্জ পৌর জমিয়তের প্রার্থী বাছাই মতবিনিময় সভা সম্পন্ন
প্রকাশ : September 3, 2022

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলায় তিন বছরের মেয়েকে পানিতে ফেলে হত্যা করল সৎ মা।

 গোপালগঞ্জ প্রতিনিধিঃ

গোপালগঞ্জে তিন বছর বয়সী মেয়েকে খালে ফেলে দিয়েছেন সৎ মা। শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে টুঙ্গিপাড়া উপজেলার বর্নি ইউনিয়ন এর গজালিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

শিশুটিকে খালের পানিতে ফেলে দিলে সে তলিয়ে যায়,
টুঙ্গিপাড়া ফায়ার সার্ভিস ও খুলনার একটি ডুবুরী দল যৌথভাবে অভিযান চালিয়ে ওই শিশুটির মরদেহ উদ্ধার করে।

এ ঘটনায় সৎ মা সোনিয়া বেগমকে (২৫) টুঙ্গিপাড়া পুলিশ আটক করেছে। সোনিয়া গজালিয়া গ্রামের রহমত মোল্লার দ্বিতীয় পক্ষের স্ত্রী। তার নিখোঁজ শিশু মারিয়া (৩) রহমত মোল্লার প্রথম পক্ষের স্ত্রীর কন্যা।

স্থানীয়রা জানান, সকাল সাড়ে ৭টার দিকে গজালিয়া গ্রামের কাঠুয়ার খালের ওপর নির্মিত লক গেট থেকে ধাক্কা মেরে মারিয়াকে খালের পানিতে ফেলে দেন সোনিয়া। এ সময় জোয়ার থাকায় প্রচণ্ড গতিতে বাঘিয়ারকুল নদী থেকে কাঠুয়ার খাল দিয়ে বিলে পানি ঢুকছিল। মুহূর্তেই শিশুটি পানিতে ডুবে নিখোঁজ হয়।

টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবুল মনসুর বলেন, এ ঘটনায় সোনিয়া বেগমকে আটক করা হয়েছে। টুঙ্গিপাড়া ফায়ার সার্ভিস ও খুলনার ডুবুরি দল বিকেলে শিশুর লাশটি উদ্ধর করে। সোনিয়া বেগম শিশুটিকে খালে ফেলে দেওয়ার কথা স্বীকার করেছেন পুলিশের কাছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরির আরো খবর পড়ুন