• ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ১১:০৫ পূর্বাহ্ন
  • [কনভাটার]
শিরোনামঃ
বেগম খালেদা জিয়ার রুহেত মাগফিরাত কামনায় দেশবাসির নিকট দোয়া চান ধানের শীষের প্রার্থী-আলহাজ্ব আনিসুল হক সুনামগঞ্জ-১ আসনে আনিসুল হক’র মনোনয়নপত্র বৈধ ঘোষণা: উচ্ছ্বসিত ভোটাররা শান্তিগঞ্জে জাতীয় সমাজসেবা দিবস উদযাপন নতুন বই শিক্ষার্থীদের লেখা পড়ায় প্রেরণা যোগাবে-সঞ্জীব সরকার সুনামগঞ্জে অবৈধ অস্ত্র এবং সন্ত্রাসী দের বিরুদ্ধে সেনাবাহিনীর কঠোর অবস্থান সুনামগঞ্জের শান্তিগঞ্জ থেকে ৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৯ গোবিন্দনগর মাদ্রাসা’র ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাও.আব্দুল আজিজ বেগম খালেদা জিয়ার মৃত্যুতে এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের মহাসচিব মোহাম্মদ আলীর শোক প্রকাশ সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর থেকে ৩৯ বোতল বিদেশী মদসহ ১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার সুনামগঞ্জ-৫ ছাতক-দোয়ারাবাজার আসনে ৮ প্রার্থীর মনোনয়ন দাখিল
প্রকাশ : September 4, 2022

ঘুমন্ত অবস্থায় শ্বশুরবাড়িতে হারালেন বিশেষ অঙ্গ, স্ত্রী ও শাশুড়ি গ্রেপ্তার

  • কুড়িগ্রাম প্রতিনিধিঃ
    মোঃশাহজাহান খন্দকার

কুড়িগ্রামের নাগেশ্বরীর কচাকাটায় ঘুমন্ত অবস্থায় স্বামীর বিশেষ অঙ্গ কাটার ঘটনা ঘটেছে ০৪-০৯-২০২২ইং। এ ঘটনায় স্ত্রী ও শাশুড়ির নামে মামলা দায়েরের পর তাঁদের গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রোববার সকালে আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে গতকাল শনিবার বিকেলে উপজেলার কচাকাটা থানার কেদার ইউনিয়নের হাপাটারী গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় ও মামলা সূত্রে জানা যায়, উপজেলার কচাকাটা ইউনিয়নের ঝিনঝিরা বালারচর গ্রামের মৃত জোসেন আলীর ছেলে আলমগীর হোসেনের (২৫) সঙ্গে কেদার ইউনিয়নের হাপাটারী গ্রামের রফিকুল ইসলামের মেয়ে সাহিনা বেগমের (১৮) এক বছর আগে বিয়ে হয়। বিয়ের পর থেকে তাঁদের মধ্যে পারিবারিক কলহ চলে আসছিল। গত শুক্রবার উভয় পরিবারের মধ্যস্থতায় কলহের নিরসন হয়। পরে ওই দিন সন্ধ্যায় স্ত্রীসহ শ্বশুর বাড়িতে বেড়াতে যান আলমগীর। ঘটনার দিন শ্বশুরবাড়িতে দুপুরে খাওয়াদাওয়া শেষে আলমগীর ঘুমিয়ে পড়েন। বিকেল সাড়ে ৪টার দিকে অভিযুক্ত স্ত্রী ব্লেড দিয়ে ঘুমিয়ে থাকা আলমগীরের বিশেষ অঙ্গ কাটেন।। এ সময় আলমগীরের চিৎকারে গ্রামবাসী এগিয়ে এসে গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে ভূরুঙ্গামারী মাদার ক্লিনিকে ভর্তি করান।

এ ঘটনার পর ওই দিন রাতে আলমগীরের বড় ভাই জাহাঙ্গীর আলম বাদী হয়ে দুজনকে আসামি করে কচাকাটা থানায় একটি মামলা দায়ের করেন। পরে রাতেই পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত স্ত্রী সাহিনা বেগম ও শাশুড়ি সেফালী বেগমকে গ্রেপ্তার করে।

এ বিষয়ে কচাকাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মর্তুজা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃতদের আজ রোববার সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরির আরো খবর পড়ুন