• ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ১০:০৯ অপরাহ্ন
  • [কনভাটার]
শিরোনামঃ
নাসিরনগরে সালিশ বৈঠকে প্রতিপক্ষের হামলা-আহত ৬ সুনামগঞ্জে মাদ্রাসা ছাত্রী ছাদিয়া নিখোঁজ, সন্ধান চায় পরিবার জামালগঞ্জে আওয়ামীলীগ কর্মী এখন বিএনপির কমিটিতে গণঅভ্যুত্থানে সাহসী সাংবাদিকতার জন্য সম্মাননা পেলেন সুনামগঞ্জের সাংবাদিক আল হেলাল জুলাই-২০২৪ এ গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে দোয়া ও আলোচনা মাহফিল সম্পন্ন দেশ প্রেমের আদর্শে উজ্জীবিত নক্ষত্রের নাম নুরুল ইসলাম বাবুল কমিউনিটি ক্লিনিক পরিদর্শন, মনিটরিং ও প্রান্তিক স্বাস্থ্য সেবা নিশ্চিত করন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত নেলসন ম্যান্ডেলা শান্তি পুরস্কার ২০২৫ পেলেন শাহরিয়ার হাসান মৃধা রাতুল সুনামগঞ্জ-৪ আসনে তৃণমুলের প্রস্তাবে জমিয়তের একক প্রার্থী মাওলানা মুখলিছুর রহমান চৌধুরী সুনামগঞ্জ পৌর জমিয়তের প্রার্থী বাছাই মতবিনিময় সভা সম্পন্ন
প্রকাশ : October 23, 2022

চরভদ্রাসনে ও সদরপুরে ইলিশ অভিযানে ১০ জেলে আটক

ফরিদপুর প্রতিনিধিঃ
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা পদ্মা নদীতে রোববার দিনভর মৎস্য ও প্রানিসম্পদ মন্ত্রনালয়ের যুগ্ন-সচিব শাহীনা ফেরদৌসীর নেতৃত্বে ইলিশ সংরক্ষণ অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে প্রজনন মৌসুমে ইলিশ নীধনের দায়ে দশ জেলেকে আটক করে তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের জন্য ফরিদপুর নৌ-পুলিশের হাতে সোপার্দ করা হয়েছে। আটককৃত জেলেরা হলো-সুমন জমাদ্দার (৩৫) নুরু জমাদ্দার (৪৫) বাচ্চু বেপারী (৩০) আব্দুর রহমান (১৮) জামান সেক (৪০) শহীদ বেপারী (২৫) ইলিয়াছ শিকদার (৫০) আইয়ুব আলী শিকদার (৬০) আমিরুল প্রামানিক (৩২) ও মতিন সেক (৪৫)।

অভিযানের অন্যান্যরা হলেন-জেলা মৎস্য কর্মকর্তা প্রশান্ত কুমার সরকার, সিনিয়র সহকারি পরিচালক বিজন কুমার নন্দী, উপ-সহকারি পরিচালক শবনম মুস্তারী, উপজেলা মৎস্য অফিসার এসএম মাহমুদুল হাসান, উপজেলা সহকারি মৎস্য অফিসার জুয়েল রানা, মৎস্য অফিসের ক্ষেত্র সহকারী শামিম আরফিন সহ ফরিদপুর নৌ-পুলিশ ও চরভদ্রাসন থানা পুলিশের সদস্যবৃন্দ। অভিযানে এক লক্ষ দশ হাজার মিটার কারেন্টজাল জব্দের পর তা আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয় এবং দুই কেজি ইলিশ মাছ দুস্থদের মাঝে বিতরন করা হয়। জানা যায়, ওই দিন উপজেলা পদ্মা নদীর দিয়ারা গোপালপুর সহ বিভিন্ন জলমহালে এবং পার্শ্ববতী সদরপুর উপজেলার দিয়ারা নারিকেল বাড়ীয়া চর, আকোটেরচর, শয়তানখালী, চর নাসিরপুর ও আড়িয়াল খা নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান পরিচালনা করেন মৎস্য ও প্রানিসম্পদ মন্ত্রনালয়ের কর্মকর্তারা। অভিযানে দশ জেলেকে আটক, এক লক্ষ দশ হাজার মিটার কারেন্টজাল ও দুই কেজি ইলিশ মাছ জব্দ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরির আরো খবর পড়ুন