• ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ১০:০৮ অপরাহ্ন
  • [কনভাটার]
শিরোনামঃ
নাসিরনগরে সালিশ বৈঠকে প্রতিপক্ষের হামলা-আহত ৬ সুনামগঞ্জে মাদ্রাসা ছাত্রী ছাদিয়া নিখোঁজ, সন্ধান চায় পরিবার জামালগঞ্জে আওয়ামীলীগ কর্মী এখন বিএনপির কমিটিতে গণঅভ্যুত্থানে সাহসী সাংবাদিকতার জন্য সম্মাননা পেলেন সুনামগঞ্জের সাংবাদিক আল হেলাল জুলাই-২০২৪ এ গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে দোয়া ও আলোচনা মাহফিল সম্পন্ন দেশ প্রেমের আদর্শে উজ্জীবিত নক্ষত্রের নাম নুরুল ইসলাম বাবুল কমিউনিটি ক্লিনিক পরিদর্শন, মনিটরিং ও প্রান্তিক স্বাস্থ্য সেবা নিশ্চিত করন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত নেলসন ম্যান্ডেলা শান্তি পুরস্কার ২০২৫ পেলেন শাহরিয়ার হাসান মৃধা রাতুল সুনামগঞ্জ-৪ আসনে তৃণমুলের প্রস্তাবে জমিয়তের একক প্রার্থী মাওলানা মুখলিছুর রহমান চৌধুরী সুনামগঞ্জ পৌর জমিয়তের প্রার্থী বাছাই মতবিনিময় সভা সম্পন্ন
প্রকাশ : October 6, 2022

চরভদ্রাসনে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালিত

ফরিদপুর প্রতিনিধিঃ

নির্ভুল জন্ম মৃত্যু নিবন্ধন করব শুদ্ধ তথ্যভান্ডার গড়ব এই স্লোগানকে সামনে রেখে ফরিদপুর জেলার চরভদ্রাসন উপজেলায় জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালিত হয়েছে।
বুধবার সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা হল রুমে এ বিষয়ে এক আলোচনা সভা শেষে রেলি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন,পল্লী উন্নয়ন কর্মকর্তার রুবেল মিয়া।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খাইরুল ইসলামের সভাপতিত্বে সেখানে প্রধান অতিথির বক্তব্য দেন, উপজেলা চেয়ারম্যান মোঃ কাওছার।

তিনি বলেন, ‘রাষ্ট্রে দ্রুত নাগরিক সেবা প্রদান এবং গ্রহণের জন্য জন্ম ও মৃত্যু নিবন্ধন আবশ্যক। সকলের নিবন্ধন সম্পন্ন হলে তাৎক্ষণিক যেকোনো সেবা প্রদান সহজ হবে।’

তিনি আরও বলেন, ‘উন্নত দেশে পপুলেশন রেজিস্টার থাকে। এই রেজিস্টারে প্রত্যেক সিটিজেনের তথ্য থাকে। আমাদের দেশে এরকম প্রচেষ্টা শুরু হয়েছে। এ প্রচেষ্টার প্রথম ধাপ জন্ম ও মৃত্যু নিবন্ধন। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। আমরা ডিজিটাল বাংলাদেশের প্রথম ধাপ অতিক্রম করছি।’

সভায় আরও উপস্থিত ছিলেন- উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ হাফিজুর রহমান, উপজেলা মৎস্য অফিসার এস এম মাহমুদুল হাসান, মহিলা বিষয়ক কর্মকর্তা শারমিন আক্তার, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ জিয়াউল হক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহমুদুল হক টিটু, চরভদ্রাসন পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নজরুল ইসলাম, চরভদ্রসন আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জিকু কাজী, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক মোঃ ফখরুজ্জামান,আবুল কালাম,সাংবাদিক আবুল কালাম ও আব্দুল ওহাব মোল্লাসহ অনেকে।পারে একটি রেলি বের করা হয়। রেলিটি সদর বাজার প্রদক্ষিণ করে উপজেলা এসে শেষ হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরির আরো খবর পড়ুন