• ঢাকা, বাংলাদেশ শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৬:৩৬ অপরাহ্ন
  • [কনভাটার]
শিরোনামঃ
সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর থেকে ২৪১ বোতল বিদেশী মদসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৯ ছাতকে দাখিল পরিক্ষার্থীদের সফলতা কামনায় দোয়া মাহফিল হাওর রক্ষা বাঁধে পাউবো ও প্রশাসনের অনিয়ম-দুর্নীতির প্রতিবাদে সুনামগঞ্জ ও জামালগঞ্জে গণ-সমাবেশ ভুয়া “ভূমিহীন” পরিচয়ে খাস জমি দখলের হিড়িক: আমদাবাদে ঐতিহ্যবাহী খেলার মাঠ হুমকির মুখে পাইকগাছায় তাঁতীদলের সভাপতি শিমুলের বিরুদ্ধে ঘর দখলের অভিযোগ সুনামগঞ্জে জুলাইযোদ্ধা জহুর আলীকে খুন করার হুমকি দিল লীগ সন্ত্রাসী নিজাম উদ্দিন, পর্ব-২ সুনামগঞ্জ শান্তিগঞ্জের পূর্ব বিরগাঁও’এ ধর্ষণ মামলা তুলে নিতে চাপ, না মানায়—পা ভাঙল যুবকের ইরান যু/দ্ধে/র প্রভাবে কনডমের দাম বাড়তে পারে ভারতে লাউড়েরগড়ে যাদুকাটা নদীর পাড় কেটে বালু-পাথর উত্তোলন, হুমকিতে শতাধিক পরিবার সুনামগঞ্জে জুলাইযোদ্ধাকে গলা কেটে হত্যার হুমকি, থানায় জিডি
প্রকাশ : October 21, 2022

চিলমারী উপজেলায় গবাদিপশুর খাদ্যের দোকানে আগুন

📸 Photo Card Download

রিপোর্টার নাম / ১৪১ জন পড়েছে
আপডেট : শুক্রবার, ২১ অক্টোবর, ২০২২

 

মোঃশাহজাহান খন্দকার,
কুড়িগ্রাম প্রতিনিধিঃ

কুড়িগ্রামের চিলমারীতে আগুনে পুড়ে ছাঁই হয়েছে এক গবাদিপশু খাদ্যের দোকান। এতে ওই দোকানীর ২ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে যায়।

অগ্নিকান্ডের এ ঘটনাটি ঘটে শুক্রবার (২১ অক্টোবর) দুপুরে উপজেলার রমনা টোলোর মোড় এলাকায়। বাঁধের মোড়ে শফিকুল ইসলাম শাহীন মন্ডলের দোকান ঘরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

জানাগেছে, শুক্রবার দুপুরে উপজেলার রমনা টোলোরমোড় এলাকায় গবাদিপশুর খাদ্য বিক্রেতা শফিকুল ইসলাম শাহীনের দোকান থেকে অগ্নিশিখা উঠতে দেখে এলাকাবাসী। এসময় তারা স্থানীয় ফায়ার সার্ভিসে খবর দিলে ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রনে আনে। এরই মধ্যে দরিদ্র শাহীন মিয়ার স্বপ্নের দোকানে পুড়ে যায় প্রায় আড়াই হাজার খড়ের আটি,২৫ বস্তা ধানে গুড়া, ৭ বস্তা ভুষি,১ বস্তা খৈল,২বস্তা খুদ, ৫ বস্তা কাটা খর, নগদ টাকা ও একটি বাটন মোবাইলসহ ২লক্ষাধিক টাকার মালামাল। ওই দোকানটি ছিল শাহীন মিয়ার জীবনের একমাত্র অবলম্বন।

সরেজমিনে দেখা যায়, আগুনে পোড়া ধ্বংস স্তুপের পাশে বসে হাউমাউ করে কাঁদছে শাহিন। এসময় তিনি জানান, আমার সবটুকু দিয়ে একটি টিনের ঘর তুলে গত ১বছর যাবৎ ব্যবসা করছিলাম। এখান থেকে যা আয় হয় তা দিয়ে আমার পরিবার ও সন্তানদের লেখা-পড়ার খরচ চলতো।

চিলমারী ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ মোঃ সাইফুল ইসলাম জানান,খবর পেয়ে আমাদের একটি ইউনিট বেশ কিছু সময় চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে। প্রাথমিকভাবে বিড়ি-সিগাটের আগুন থেকে এই আগুনেন সুত্রপাত বলে ধারনা করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরির আরো খবর পড়ুন