চিলমারী
২০-০৯-২০২২
কুড়িগ্রাম প্রতিনিধি-
মোঃশাহজাহান খন্দকারঃ
কুড়িগ্রাম জেলা চিলমারী উপজেলায় এক বীর নিবাসে নিম্ন মানের উপকরণ দিয়ে কাজ শুরু করার অভিযোগে কাজ বন্ধ করে দিয়েছেন এক বীর মুক্তিযোদ্ধা। এ ঘটনায় কাজে অনিয়ম হওয়ার সুযোগ নেই বলছেন সংশ্লিষ্ট দপ্তর৷
তথ্য সুত্রে জানাযায় , চিলমারী উপজেলার থানাহাট ইউনিয়নের ডেমনার পাড় এলাকার বীর মুক্তিযোদ্ধা মোঃ নাজিমুদ্দৌলা বীর নিবাস ঘরের বরাদ্দ পান। তবে কাজ শুরুর কয়েকদিনের মধ্যে অনিয়ম হওয়ায় কাজ বন্ধ করে দিয়েছেন ঐ বীর মুক্তিযোদ্ধা। ঐ বীর নিবাসের কাজ পুনরায় নতুন করে শুরু না করলে ঘর ফেরত দেয়ার কথাও জানান ঐ বীর মুক্তিযোদ্ধা।
বীর মুক্তিযোদ্ধা নাজিমুদ্দৌলা অভিযোগ করে বলেন, ঘরের কাজের প্রাথমিক ভাবে পাইলিং এবং পানির কাজ ছাড়াই সলিং এর কাজ সম্পুর্ন করেছে। এছাড়াও নিম্নমানের ইট, খোয়া, বালি দিয়ে কাজ করছে। শুধু তাই নয় সিমেন্টে বালির পরিমাণ অনেক বেশি দিয়েছে। তিনি আরো বলেন, পুনরায় কাজ ভাল না করে দিলে বীর নিবাসের ঘর ফেরত দেয়া হবে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে অস্বছল বীর মুক্তিযাদ্ধাদের আবাসন সমস্যা দুরিকরণের লক্ষে বীর নিবাস প্রকল্পের আওতায় ২য় পর্যায় ২০২১-২২ অর্থ বছরে উপজলায় মোট ৩৫টি ঘরের (বীর নিবাস) বরাদ্দ দেয়া হয়। যা নির্মাণের জন্য ইতিমধ্যে ৭টি প্যাকেজের মাধ্যমে বিভিন্ন ঠিকাদার ওয়ার্ক অর্ডার পেয়েছে।
সমাপ্তি ট্রেডাসের ঠিকাদারি প্রতিষ্ঠানের স্বত্ত্বাধিকারী আবু আব্দুল্লাহ সিদ্দিক স্বপন বলেন, কাজে অনিয়ম হয়নি, স্টীমেট অনুযায়ী কাজ করা হয়েছে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মাহবুবুর রহমান বলেন, আমি বিষয়টি শুনেছি, লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।