মোঃআব্দুল শহীদ-
সুনামগঞ্জ প্রতিনিধিঃ
ছাতকের জাউয়া বাজারে পানিতে পরে এক ভিক্ষুকের মৃত্যু হয়েছ। ১৮ সেপ্টেম্বর (রবিবার ) সন্ধ্যায় জাউয়া বাজার বড়কাপন গ্রামে ঘটনাটি ঘটে। নিহতের নাম আব্দুল কাদির (৬০)। সে ছাতক উপজেলার জাউয়া বাজার ইউনিয়নের বড়কাপন গ্রামের মৃত জহুর মিয়ার ছেলে। জাউয়া বাজার পুলিশ ফাড়ি ঘটনাস্থল পরিদশন করে নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছেন। নিহতের পরিবার মাধ্যমে জানা যায়, ভিক্ষুক আব্দুল কাদির প্রতিদিনের ন্যায় ভিক্ষা করে সন্ধ্যায় বাড়ি ফিরে। কিন্তু রবিবার সন্ধ্যায় বাড়ি না ফেরায় তাকে অনেক খোজাঁ খুজি করে পাওয়া যায়নি। পরে সোমবার সন্ধ্যায় কুড়িবিল নামক খালে তার লাশ ভেসে উঠে। ময়না তদন্ত শেষে তার নিজ গ্রামে দাফন সমপন্ন করা হয়।জাউয়া বাজার পুলিশ ফাড়ির সাব ইন্সপেক্টর সুজন সেন জানান,নিহতের লাশ উদ্ধার করে হাসপাতাল মগে প্রেরণ করা হয়েছে।