• ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৮:০৮ পূর্বাহ্ন
  • [কনভাটার]
শিরোনামঃ
বিশ্বম্ভরপুরে মাদক নির্মূল ও প্রতিরোধে করণীয় সচেতনতায় আলোচনা সভা অনুষ্ঠিত  খরিপ-১ মৌসুমে ১ হাজার ৯৫০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক পেলেন সরকারি কৃষি প্রণোদনা নুরুন নেহার ফাউন্ডেশনে নগদ অর্থ বিতরণ জামালগঞ্জে পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্রের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সুনামগঞ্জ লালপুরে জায়গা সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় বারিঘরভাংচুর  একই পরিবারের আহত-৩ সুনামগঞ্জ পৌরবাসীসহ দেশ ও প্রবাসে অবস্থানরত সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান রাজু লালপুরে ইত্তেহাদ সমাজকল্যাণ সংস্থার ইফতার মাহফিল তাহিরপুর উপজেলা নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় আবুল কাশেম উলিপুরে সড়ক দু*র্ঘটনায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু সুনামগঞ্জ রিপোর্টাস ইউনিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
প্রকাশ : October 5, 2022

ছাতকে এক যুবকের লাশ উদ্ধার, মা-ছেলে আটক

📸 Photo Card Download

রিপোর্টার নাম / ১৫৬ জন পড়েছে
আপডেট : বুধবার, ৫ অক্টোবর, ২০২২

চলমান ডেক্সঃ

নির্মম ভাবে খুন হলেন মো.খালেদ নুর (৩০) নামের সংযুক্ত আরব আমিরাতের এক প্রবাসী যুবক। নিহত খালেদ নুর সুনামগঞ্জের ছাতক উপজেলার দোলারবাজার ইউনিয়নের উত্তর কুর্শি গ্রামের মৃত আঙ্গুর মিয়ার ছেলে। মঙ্গলবার রাত সোয়া ৮টায় জাউয়াবাজার ও জাহিদপুর তদন্ত কেন্দ্রের একদল পুলিশ গ্রামের জামে মসজিদ সংলগ্ন রাস্তার পাশ থেকে রক্তাত্ত অবস্থায় তার লাশ উদ্ধার করে। এ ঘটনায় জড়িত সন্দেহে মা-ছেলেকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলো, একই ইউনিয়নের দক্ষিণ কুরশি গ্রামের মোশাহিদ আলীর স্ত্রী শাহানারা বেগম (৪০) ও তার ছেলে রবিউল হাসান (২১)। এদের দু’জনকে বুধবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে জাকুরীর সুবাদে সংযুক্ত আরব আমিরাতের দুবাই বসবাস করছেন মো.খালেদ নুর। সম্প্রতি থালেদ ছািট নিয়ে দেশে আসেন। মঙ্গলবার রাতে গ্রামের মসজিদের এশার নামাজ শেষে মুসল্লিরা সড়ক দিয়ে যাবার পথে সড়কের পাশে খালেদ নুরের নিথর দেহ পড়ে থাকতে দেখেন। বিষয়টি থানায় জানানোর পর পুলিশ ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করে। নিহত খালেদের মাথায় ও শরীরে আঘাতের দাগ রয়েছে। রাতেই সুরতহাল রিপোর্ট তৈরী শেষে তার লাশ সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়। পরে এই হত্যার ঘটনায় জড়িত সন্দেহে থানা পুলিশ দক্ষিণ কুরশি গ্রাম থেকে মা-ছেলেকে আটক করে থানায় নিয়ে আসে। স্থানীয় লোকজন বলছেন, পরকিয়ার জের ধরেই এই হত্যাকান্ড, পরিকল্পিত ভাবে প্রবাসী খালেদ নুরকে হত্যা করা হয়েছে ধারনা করা হচ্ছে।
ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুর রহমান লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহত যুবকের লাশ ময়না তদন্তের পর পরিবারের কাছে হস্থান্তর করা হয়েছে। এই ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরির আরো খবর পড়ুন