• ঢাকা, বাংলাদেশ শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৬:৩৫ অপরাহ্ন
  • [কনভাটার]
শিরোনামঃ
সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর থেকে ২৪১ বোতল বিদেশী মদসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৯ ছাতকে দাখিল পরিক্ষার্থীদের সফলতা কামনায় দোয়া মাহফিল হাওর রক্ষা বাঁধে পাউবো ও প্রশাসনের অনিয়ম-দুর্নীতির প্রতিবাদে সুনামগঞ্জ ও জামালগঞ্জে গণ-সমাবেশ ভুয়া “ভূমিহীন” পরিচয়ে খাস জমি দখলের হিড়িক: আমদাবাদে ঐতিহ্যবাহী খেলার মাঠ হুমকির মুখে পাইকগাছায় তাঁতীদলের সভাপতি শিমুলের বিরুদ্ধে ঘর দখলের অভিযোগ সুনামগঞ্জে জুলাইযোদ্ধা জহুর আলীকে খুন করার হুমকি দিল লীগ সন্ত্রাসী নিজাম উদ্দিন, পর্ব-২ সুনামগঞ্জ শান্তিগঞ্জের পূর্ব বিরগাঁও’এ ধর্ষণ মামলা তুলে নিতে চাপ, না মানায়—পা ভাঙল যুবকের ইরান যু/দ্ধে/র প্রভাবে কনডমের দাম বাড়তে পারে ভারতে লাউড়েরগড়ে যাদুকাটা নদীর পাড় কেটে বালু-পাথর উত্তোলন, হুমকিতে শতাধিক পরিবার সুনামগঞ্জে জুলাইযোদ্ধাকে গলা কেটে হত্যার হুমকি, থানায় জিডি
প্রকাশ : October 10, 2022

ছাতকে এসপিপিএম উচ্চ বিদ্যালয় নির্বাচনের দাবীতে স্মারকলিপি

📸 Photo Card Download

রিপোর্টার নাম / ১৫০ জন পড়েছে
আপডেট : সোমবার, ১০ অক্টোবর, ২০২২

চলমান ডেক্সঃ

ছাতকে অবস্থিত সিলেট পাল্প এন্ড পেপারমিল (এসপিপিএম) উচ্চ বিদ্যালয়ের নির্বাচনের দাবী জানিয়েছেন স্থানীয় অভিভাবকবৃন্দ। উপযুক্ত পরিবেশ ও শিক্ষার গুনগত মান ক্রমশঃ হ্রাস পাচ্ছে, এমন অভিযোগ এনে বিদ্যালয়ের শিক্ষার্থীদের অভিভাবকদের পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবরে একটি স্মারকলিপি দেওয়া হয়েছে। অনির্বাচিত কমিটি বাতিল করে নির্বাচনের মাধ্যমে বিদ্যালয় পরিচালনা কমিটি গঠনের লক্ষে সোমবার দুপুরে কয়েক শতাধিক অভিভাবকবৃন্দ হয়ে এই স্মারকলিপি প্রদান করেন।
স্মারকলিপিতে বলা হয়, ছাতকের ঐতিহ্যবাহী সিলেট পাল্প এন্ড পেপারমিল উচ্চ বিদ্যালয় প্রায় ৩ বছর ধরে অনির্বাচিত একটি কমিটি দিয়ে বিদ্যালয় পরিচালিত হচ্ছে। ৬ মাসের মধ্যে একটি নির্বাচিত কমিটি গঠনের শর্তে ২০২১ সালের ১৫ নভেম্বর এসপিপিএম উচ্চ বিদ্যালয় পরিচালনার জন্য সিলেট মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের বিদ্যালয় শাখা কর্তৃক একটি এডহক কমিটি অনুমোদন দেওয়া হয়। কিন্তু শর্ত অনুযায়ী ৬ মাসের মধ্যে কোন নির্বাচনের উদ্যোগ গ্রহন না করে শুধু শিক্ষক প্রতিদিধি বদল করে চলতি বছরের ৫ জুন ওই এডহক কমিটিই ২য় মেয়াদের জন্য অনুমোদন করে নিয়ে আসা হয়। একই ভাবে ৬ মাসের মধ্যে নির্বাচনের মাধ্যমে এসএমসি গঠনের শর্ত বহাল রেখে ২য় বারের মতো ওই এডহক কমিটি অনুদোন দেওয়া হয়। কিন্তু ২য মেয়াদেও নির্বাচনের কোন উদ্যোগ গ্রহন না করে সিলেট পাল্প এন্ড পেপারমিল উচ্চ বিদ্যালয় পরিচালনার জন্য ধারাবাহিকভাবে এডহক কমিটি অব্যাহত রাখার অপচেষ্টা করা হচ্ছে বলে স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে।
স্মারকলিপি প্রদানকালে পৌর কাউন্সিলর ইরাজ মিয়া, সাবেক কাউন্সিলর ধন মিয়া, অভিভাবক এনামুল হক ইদন, হাজী রাসেল মিাহমুদ, রহমত আলী, সিরাজ মিয়া, আবুল হোসেন, আক্তার হোসেন, আলাউদ্দিন, নুর ইসলাম, শফিক আলী, আমিন উদ্দিন, কুতুব উদ্দিনসহ কয়েক শতাধিক অভিভাবক উপস্থিত ছিলেন।
এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.নুরের জামান চেীধুরী বলেন, বিষয়টি মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার মাধ্যমে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডে যোগাযোগ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরির আরো খবর পড়ুন