• ঢাকা, বাংলাদেশ শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৩:২৮ অপরাহ্ন
  • [কনভাটার]
শিরোনামঃ
মধ্যনগরে সংবাদ সম্মেলন করে দল ছাড়লেন ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক- ফরিদ মিয়া সুনামগঞ্জে বিএনপির ফাঁকা ২ আসনে মনোনয়ন ঘোষণা সুনামগঞ্জ সদর মডেল থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো:রতন শেখ পিপিএম সুনামগঞ্জে দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী জমকালো আয়োজনে পালিত সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর থেকে ৯১ বোতল বিদেশী মদসহ ০১ জন গ্রেফতার জামালগঞ্জে সড়ক দূর্ঘটনায় ১জন নিহত সিএনজি চালকসহ ৩জন আহত মধ্যনগরে যুবদল নেতা দেলোয়ার হোসেনের মায়ের ইন্তেকাল: যুবদলের শোক সুনামগঞ্জের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট আবুল বাসারের ইন্তেকাল কুড়িগ্রামে নদীতে অবৈধ বালু উত্তোলন: মোবাইল কোর্টের অভিযানে জরিমানা সিলেটের ফেঞ্চুগঞ্জে সড়ক দুর্ঘটনায় মধ্যনগরের পল্লব রায় নিহত
প্রকাশ : October 29, 2022

ছাতকে কমিউনিটি পুলিশিং ডে অনুষ্ঠিত

 

চলমান বাংলাদেশ ডেক্সঃ

সুনামগঞ্জের ছাতক থানা পুলিশের উদ্যোগে কমিউনিটি পুলিশিং ডে অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে থানা প্রাঙ্গণ থেকে এক বর্নাঢ্য র‍্যালী বের করা হয়। র‍্যালীটি গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিণ শেষে থানা প্রাঙ্গনে আলোচনা সভায় মিলিত হয়। থানার অফিসার ইনচার্জ মাহবুবুর রহমানের সভাপতিত্বে ও উপজেলা ইউআরসি ইন্সট্রাক্টর মোস্তফা আহসান হাবীব এর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সহকারি পুলিশ সুপার (ছাতক-দোয়ারা সার্কেল) রণজয় চন্দ্র মল্লিক, সহকারি কমিশনার (ভূমি) মো. ইসলাম উদ্দিন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাজীব চক্রবর্ত্তী, ভাইস চেয়ারম্যান লিপি বেগম, জয়কলস হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মো. সেলিম, ছাতক নৌ-পুলিশের ইনচার্জ আনোয়ার হোসেন মৃধা, উপজেলা কমিউনিটি পুলিশিং এর আহবায়ক সৈয়দ আহমদ, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি মুক্তিযোদ্ধা এডভোকেট পিযুষ ভট্রাচার্য, মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, আমির আলী বাদশাহ ও মুক্তিযোদ্ধা সাবেক চেয়ারম্যান কদর মিয়া, ছাতক প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন রনি, ইউপি চেয়ারম্যান সুন্দর আলী, সাইফুল ইসলাম ও আবুল হাসনাত, মন্ডলীভোগ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হেলালুল ইসলাম, ইসলামী ফাউন্ডেশন ছাতকের ইনচার্জ মাওলানা জসিম উদ্দিন, ইউপি সদস্যা রোকসানা বেগম।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,
ছাতক প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক কাজী রেজাউল করিম রেজা, অর্থ সম্পাদক আতিকুর রহমান মাহমুদ, সদস্য মোশাহিদ আলী ও আরিফুর রহমান মানিক, ছাতক থানার (ওসি) তদন্ত আরিফুল আলম, ছাতক মফস্বল সাংবাদিক ফোরামের সভাপতি শামিম আহমদ তালুকদার, জাউয়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোহাম্মদ আহমদ উল্ল্যাহ ভূইয়া, ছাতক থানার উপ-পুলিশ পরিদর্শক আতিকুল আলম খন্দকার, আসাদুজ্জামান রাসেল, মোশারফ হোসেন, শামছুল আরেফিন, শাহিন মিয়া, গোলাম মুর্শেদ ফাত্তাহ, নাজমুল হোসেন, মখলিছুর রহমান, মাসুদ রানা, লুৎফুর রহমান ও আসাদুজ্জামান, ছাতক অনলাইন প্রেসক্লাবের সভাপতি সাকির আমীন, সহ-সভাপতি এইচএম খালেদ, সাংবাদিক ফজল উদ্দিন, সাজ্জাদ তালুকদার ও এআর সায়েম, ইউপি সদস্য ময়নুল ইসলাম রাসেল, সাদিক মিয়া, ফারুক মিয়া ও আবদুর রশিদ প্রমুখ।

প্রধান অতিথি সহকারি পুলিশ সুপার রণজয় চন্দ্র মল্লিক বলেন, কমিউনিটি পুলিশিং অপরাধ দমনে গুরুত্বপূর্ন ভূমিকা রাখছে। তিনি পুলিশের সকল কার্যক্রমে সহযোগিতার হাত বাড়ানোর জন্য সকলের প্রতি আহবান জানান।

তাং-২৯.১০.২০২২ইং


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরির আরো খবর পড়ুন