• ঢাকা, বাংলাদেশ সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৬:২৩ পূর্বাহ্ন
  • [কনভাটার]
শিরোনামঃ
সেতুর অপেক্ষায় পাঁচ গ্রাম, স্বাধীনতার পরও শেষ হয়নি দুর্ভোগ শান্তিগঞ্জে রিয়াজুল উলূম মাদ্রাসার উদ্বোধন ২০ নং ওয়ার্ডে জনপ্রিয়তার শীর্ষে কমিশনার পদপ্রার্থী হাজী হৃদয় খান নয়ন মধ্যনগরের বংশীকুন্ডা বাজারে প্রতি শনিবারে বসবে সাপ্তাহিক পশুর হাট এশিয়ান ইউনিভার্সিটি ও দারুসসালাম ইউনিভার্সিটির মধ্যে ঐতিহাসিক সমঝোতা স্মারক স্বাক্ষর চিলমারীতে বাড়ির পাশে বাঁশঝোপে মিলল নিখোঁজ শিশু আয়শার মরদেহ শান্তিগঞ্জে বোরো ধান কর্তন উৎসব ২০২৬ উদ্বোধন করেন, এম কয়ছর-এমপি মধ্যনগরে গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পে লুটপাটের অভিযোগ গোয়াইনঘাট প্রবাসী সমাজকল্যাণ পরিষদ ইউকে শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা উলিপুরে প্রস্তাবিত বাইপাস সড়ক প্রকল্প পরিদর্শনে-মাহবুবুল আলম সালেহী
প্রকাশ : September 13, 2022

ছাতকে কর্মসূচি পালন করতে গিয়ে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষ

📸 Photo Card Download

রিপোর্টার নাম / ১৮৩ জন পড়েছে
আপডেট : মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর, ২০২২

দৈনিক চলমান ডেক্সঃ

ছাতকে কর্মসূচি পালন শেষে দুই নেতার নামে স্লোগান দেওয়াকে কেন্দ্র বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে পথচারীসহ ১৫ জন আহত হয়েছে। সোমবার বিকালে বিএনপি দলীয় কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে উপজেলা ও পৌর বিএনপি যৌথভাবে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করে। এতে পৌর বিএনপির সভাপতি সৈয়দ তিতুমীর সভাপতিত্ব করেন। সাবেক ইউপি চেয়ারম্যান নিজাম উদ্দিনের পরিচালনায় সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক ও সুনামগঞ্জ জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি কলিমউদ্দিন আহমেদ মিলন। বিশেষ অতিথি ছিলেন সাবেক উপজেলার চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী মিজান, জেলা বিএনপি সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল প্রমুখ। সমাবেশ শেষে মিলন-মিজানের নেতৃত্বে ছাতক পৌর শহরে বিক্ষোভ মিছিল বের করা হয়। ছাতক বাসস্ট্যান্ড এলাকার দলীয় কার্যালয় থেকে মিছিলটি বের করে ট্রাফিক পয়েন্টে যাওয়ার পর পুলিশের বাধায় পিছু হটে। এরপর গন্তব্যে ফেরার পথে শহরের বাগবাড়ি রাস্তার সামনে দুপক্ষের মধ্যে ধাওয়া-পালটাধাওয়ার ঘটনা ঘটে। মিজানুর রহমানের সমর্থকরা তার নামে স্লোগান দিয়ে মিছিল করে যাওয়ার সময় মিলন পক্ষের এক সমর্থক মিছিলে জুতা ছুড়ে। একপর্যায়ে হাতাহাতি ও ধাওয়া-পালটাধাওয়ায় ছাত্রদলের কর্মী-সমর্থক ও পথচারীসহ ১৫ ব্যক্তি আহত হয়। এ ব্যাপারে ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আরিফ আহমদ জানান, বিএনপির দুই গ্রুপের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে।।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরির আরো খবর পড়ুন