• ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন
  • [কনভাটার]
শিরোনামঃ
নাসিরনগরে সালিশ বৈঠকে প্রতিপক্ষের হামলা-আহত ৬ সুনামগঞ্জে মাদ্রাসা ছাত্রী ছাদিয়া নিখোঁজ, সন্ধান চায় পরিবার জামালগঞ্জে আওয়ামীলীগ কর্মী এখন বিএনপির কমিটিতে গণঅভ্যুত্থানে সাহসী সাংবাদিকতার জন্য সম্মাননা পেলেন সুনামগঞ্জের সাংবাদিক আল হেলাল জুলাই-২০২৪ এ গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে দোয়া ও আলোচনা মাহফিল সম্পন্ন দেশ প্রেমের আদর্শে উজ্জীবিত নক্ষত্রের নাম নুরুল ইসলাম বাবুল কমিউনিটি ক্লিনিক পরিদর্শন, মনিটরিং ও প্রান্তিক স্বাস্থ্য সেবা নিশ্চিত করন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত নেলসন ম্যান্ডেলা শান্তি পুরস্কার ২০২৫ পেলেন শাহরিয়ার হাসান মৃধা রাতুল সুনামগঞ্জ-৪ আসনে তৃণমুলের প্রস্তাবে জমিয়তের একক প্রার্থী মাওলানা মুখলিছুর রহমান চৌধুরী সুনামগঞ্জ পৌর জমিয়তের প্রার্থী বাছাই মতবিনিময় সভা সম্পন্ন
প্রকাশ : September 2, 2022

ছাতকে কুষ্ঠরোগীর মধ্যে অর্থ বিতরণ করেন এমপি মুহিবুর রহমান মানিক

 

নিজস্ব প্রতিবেদক
ছাতক-দোয়ারাবাজার নির্বাচনী এলাকার সংসদ সদস্য ও স্বাস্থ্য মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মুহিবুর রহমান মানিক বলেছেন, কুষ্ঠ রোগ চিকিৎসায় ভালো হয়। সঠিক সময়ে চিকিৎসা নিলে কুষ্ঠ আক্রান্তরা রোগ থেকে সেরে উঠতে পারবেন। কুষ্ঠ রোগী এখন সমাজ ও পরিবারের বোঝা নয়। সরকার ও তাদেরকে বিভিন্ন ভাবে সহযোগিতা করে যাচ্ছে।

লেপ্রা বাংলাদেশ’র অর্থায়নে ছাতকে বন্যাদুর্গত এলাকার কুষ্ঠ আক্রান্ত লোকজনের মধ্যে নগদ অর্থ বিতরণ কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেছেন।শুক্রবার (২ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা স্বাস্থ্য বিভাগের সার্বিক সহযোগিতায় উপজেলার ৬৮ জন কুষ্ঠ আক্রান্ত রোগীদের মধ্যে নগদ ৩ হাজার ২ শ টাকা করে আর্থিক সহায়তা ও রোগীদের ব্যবহারের জন্য বিশেষ জুতা বিতরণ করা হয়েছে।

এ উপলক্ষে হাসপাতালের কনফারেন্স হলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাজীব চক্রবর্তীর সভাপতিত্বে এবং মেডিক্যাল অফিসার ডা. মহসিন আহমেদের পরিচালনায় অনুষ্টিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্বাস্থ্য অধিদপ্তরের(এমবিডিসি) পরিচালক অধ্যাপক ডা. সাকিল আহম্মেদ, সুনামগঞ্জের সিভিল সার্জন ডা. আহাম্মেদ হোসেন, লেপ্রা বাংলাদেশ ‘র প্রজেক্ট ম্যানেজার টমাস সিংহ, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক আলহাজ্ব সৈয়দ আহমদ।

বক্তব্য রাখেন প্রেসক্লাবের সভাপতি সৈয়দ হারুন অর রশীদ,আরএমও ডা. সাইদুর রহমান প্রমুখ। সভার শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন মাওলানা আব্দুস সামাদ ও গীতা পাঠ করেন সুমি আচার্য্য। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডা.সুয়েব আহমেদ, আওয়ামীলীগ নেতা আফজাল হোসেন, মোশাহিদ আলী, রফিকুল ইসলাম কিরন,প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল আলিম, ছাত্রলীগের মাহবুব আলম, শিপলু আহমেদ প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরির আরো খবর পড়ুন