• ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ১২:৫৬ পূর্বাহ্ন
  • [কনভাটার]
শিরোনামঃ
নাসিরনগরে সালিশ বৈঠকে প্রতিপক্ষের হামলা-আহত ৬ সুনামগঞ্জে মাদ্রাসা ছাত্রী ছাদিয়া নিখোঁজ, সন্ধান চায় পরিবার জামালগঞ্জে আওয়ামীলীগ কর্মী এখন বিএনপির কমিটিতে গণঅভ্যুত্থানে সাহসী সাংবাদিকতার জন্য সম্মাননা পেলেন সুনামগঞ্জের সাংবাদিক আল হেলাল জুলাই-২০২৪ এ গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে দোয়া ও আলোচনা মাহফিল সম্পন্ন দেশ প্রেমের আদর্শে উজ্জীবিত নক্ষত্রের নাম নুরুল ইসলাম বাবুল কমিউনিটি ক্লিনিক পরিদর্শন, মনিটরিং ও প্রান্তিক স্বাস্থ্য সেবা নিশ্চিত করন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত নেলসন ম্যান্ডেলা শান্তি পুরস্কার ২০২৫ পেলেন শাহরিয়ার হাসান মৃধা রাতুল সুনামগঞ্জ-৪ আসনে তৃণমুলের প্রস্তাবে জমিয়তের একক প্রার্থী মাওলানা মুখলিছুর রহমান চৌধুরী সুনামগঞ্জ পৌর জমিয়তের প্রার্থী বাছাই মতবিনিময় সভা সম্পন্ন
প্রকাশ : September 24, 2022

ছাতকে প্রতিপক্ষের হামলায় আহত ১: গ্রেফতার ৩ সুনামগঞ্জের ছাতকে বাড়ির রাস্তা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের লোকজনরা কুপিয়ে হাফিজুর রহমান গেদু (৫০) নামের এক ব্যক্তিকে আহত করেছে। গুরুতর আহত অবস্থায় তাকে ভর্তি করা হয়েছে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে। সে উপজেলার কালারুকা ইউনিয়নের রামপুর গ্রামের মৃত মছদ্দর আলীর পুত্র। ঘটনাটি ঘটেছে শুক্রবার বেলা ১টার দিকে রামপুর গ্রামে। এ ঘটনায় তাৎক্ষনিক পুলিশ অভিযান চালিয়ে হামলার সাথে জড়িত তিনজনকে আটক করে থানায় নিয়ে আসে। দায়েরি মামলায় গ্রেফতার দেখিয়ে শনিবার তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। জানা যায়, ইউনিয়নের রামপুর গ্রামের মৃত আবদুল মছব্বিরের পুত্র হাফিজুর রহমান গেদুর সাথে একই গ্রামের সৌদি আরব প্রবাসী ফরিদ উদ্দিনের পুত্র কাউছার আহমদের বাড়ির রাস্তা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। গত শুক্রবার জুমার নামাজে মসজিদে যাওয়ার সময় প্রতিপক্ষ কাউছারের সাথে রাস্তা নিয়ে বাক-বিতন্ডায় হয় হাফিজুর রহমান গেদুর। এক পর্যায়ে গেদুকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে রক্তাক্ত করে প্রতিপক্ষের লোকজন। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন। খবর পেয়ে থানা পুলিশের উপ-পরিদর্শক মহিন উদ্দিনসহ একদল পুলিশ অভিযান চালিয়ে হামলার সাথে জড়িত তিনজনকে আটক করে থানায় নিয়ে আসে। আটককৃতরা হলেন, রামপুর গ্রামের মৃত ফয়জুর রহমানের পুত্র আলিম উদ্দিন, সৌদি আরব প্রবাসী ফরিদ উদ্দিনের পুত্র কাউছার আহমদ ও তারেক আহমদ। এ ঘটনায় ওইদিন রাতে আহতের স্ত্রী সিরাজুন নেছা বাদী হয়ে ছাতক থানায় একটি মামলা (নং-১২০) দায়ের করেন। দায়েরি মামলায় গ্রেফতার দেখিয়ে পরদিন তাদেরকে সুনামগঞ্জ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তা, থানার উপ-পরিদর্শক মোশাররফ হোসেন বলেন, দায়েরি মামলায় (নং-১০) গ্রেফতার দেখিয়ে আটককৃতদের কোর্টের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে

ছাতকে প্রতিপক্ষের হামলায়
আহত ১: গ্রেফতার ৩

 

সুনামগঞ্জের ছাতকে বাড়ির রাস্তা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের লোকজনরা কুপিয়ে হাফিজুর রহমান গেদু (৫০) নামের এক ব্যক্তিকে আহত করেছে। গুরুতর আহত অবস্থায় তাকে ভর্তি করা হয়েছে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে। সে উপজেলার কালারুকা ইউনিয়নের রামপুর গ্রামের মৃত মছদ্দর আলীর পুত্র। ঘটনাটি ঘটেছে শুক্রবার বেলা ১টার দিকে রামপুর গ্রামে। এ ঘটনায় তাৎক্ষনিক পুলিশ অভিযান চালিয়ে হামলার সাথে জড়িত তিনজনকে আটক করে থানায় নিয়ে আসে। দায়েরি মামলায় গ্রেফতার দেখিয়ে শনিবার তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

জানা যায়, ইউনিয়নের রামপুর গ্রামের মৃত আবদুল মছব্বিরের পুত্র হাফিজুর রহমান গেদুর সাথে একই গ্রামের সৌদি আরব প্রবাসী ফরিদ উদ্দিনের পুত্র কাউছার আহমদের বাড়ির রাস্তা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।
গত শুক্রবার জুমার নামাজে মসজিদে যাওয়ার সময় প্রতিপক্ষ কাউছারের সাথে রাস্তা নিয়ে বাক-বিতন্ডায় হয় হাফিজুর রহমান গেদুর। এক পর্যায়ে গেদুকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে রক্তাক্ত করে প্রতিপক্ষের লোকজন। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন। খবর পেয়ে থানা পুলিশের উপ-পরিদর্শক মহিন উদ্দিনসহ একদল পুলিশ অভিযান চালিয়ে হামলার সাথে জড়িত তিনজনকে আটক করে থানায় নিয়ে আসে। আটককৃতরা হলেন, রামপুর গ্রামের মৃত ফয়জুর রহমানের পুত্র আলিম উদ্দিন, সৌদি আরব প্রবাসী ফরিদ উদ্দিনের পুত্র কাউছার আহমদ ও তারেক আহমদ।

এ ঘটনায় ওইদিন রাতে আহতের স্ত্রী সিরাজুন নেছা বাদী হয়ে ছাতক থানায় একটি মামলা (নং-১২০) দায়ের করেন। দায়েরি মামলায় গ্রেফতার দেখিয়ে পরদিন তাদেরকে সুনামগঞ্জ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

মামলার তদন্তকারী কর্মকর্তা, থানার উপ-পরিদর্শক মোশাররফ হোসেন বলেন, দায়েরি মামলায় (নং-১০) গ্রেফতার দেখিয়ে আটককৃতদের কোর্টের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরির আরো খবর পড়ুন