মোঃআব্দুল শহীদ সুনামগঞ্জ প্রতিনিধিঃ
ছাতকে রহস্যজনক ভাবে প্রবাসী খুনের ঘটনায় সন্দেহজনক ভাবে ২ জনকে আটক করেছে ছাতক থানা পুলিশ। ৪ অক্টোবর (মঙ্গলবার) রাত ৭ টায় দোলার বাজার ইউনিয়নের উত্তর করশি উত্তরপাড়া করশি-ইসলামপুর জামে মসজিদের সামনে ঘটনাটি ঘটে। ছাতক থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করে সুনামগঞ্জ জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেন। নিহত প্রবাসীর নাম খালেদ নুর (৩০)। সে মরহুম আঙ্গুর মিয়ার ছেলে। এ ঘটনায় সন্দেহজনক ২ জনকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। আটককৃতরা হলেন, হাসান মিয়া (২২) ও তার মা। নিহতের পরিবার মাধ্যমে জানা যায়, প্রবাসী খালেদ নুর আটককৃতদের বসতবাড়িতে সবসময় আসা যাওয়া করত। ঘটনার রাতে তাকে খুন করে লাশ করশি-ইসলামপুর জামে মসজিদের সামনে ফেলে রাখে। আটককৃতদের রিমান্ডে নেওয়া হলে আসল ঘটনার উদঘাটন হবে। ছাতক থানার অফিসার ইনচাজ মো মাহবুবুর রহমান জানান, এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে।