তাজিদুল ইসলাম,সুনামগঞ্জ বিশেষ প্রতিনিধিঃ
সুনামগঞ্জ ছাতকে ফিরোজ রংমালা ওয়েলফেয়ার ফাউন্ডেশন কর্তৃক জনতা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষ রোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
ছাতক উপজেলা চরমহল্লা ইউনিয়নের কৃতি সন্তান ও পাইগাওঁ উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মরহুম মনির উদ্দিনের স্মরনে ফিরোজ রংমালা ওয়েলফেয়ার ফাউন্ডেশনের আয়োজনে মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) জনতা উচ্চ বিদ্যালয় কামরাঙ্গীর শিক্ষার্থীদের হাতে গাছ তুলে দেওয়া হয়। ছাতক উপজেলার প্রত্যেক বিদ্যালয়ের শিক্ষার্থীদের কে বৃক্ষ রোপণের গাছ দেওয়া হয়।
সার্বিক পরিচালনায় ফিরোজ রংমালা ওয়েলফেয়ার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আব্দুর রহমান, যাদুকাঠা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা জনাব আহমদ আল-কবির চৌধুরী,
এসময় উপস্থিত ছিলেন জনতা উচ্চ বিদ্যালয় কামরাঙ্গী সহকারী শিক্ষক জনাব আব্দুল হালিম, সহকারী শিক্ষক জনাব মাও শাহানুর আলী, মোঃ গওছুল আজম, হযরত আল মামুন, গোবিন্দ রায়,হোয়াইট বার্ড একাডেমি বড়কাপন প্রিন্সিপাল মাওলানা নুরুজ্জামান মাহমুদ,কদরিছ আলী, ফয়সাল আহমদ, সাংবাদিক মোঃ তাজিদুল ইসলাম সহ আরও প্রমূখ উপস্থিত ছিলেন।