• ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ০৮ জানুয়ারী ২০২৬, ০২:৪৭ অপরাহ্ন
  • [কনভাটার]
শিরোনামঃ
বেগম খালেদা জিয়ার রুহেত মাগফিরাত কামনায় দেশবাসির নিকট দোয়া চান ধানের শীষের প্রার্থী-আলহাজ্ব আনিসুল হক সুনামগঞ্জ-১ আসনে আনিসুল হক’র মনোনয়নপত্র বৈধ ঘোষণা: উচ্ছ্বসিত ভোটাররা শান্তিগঞ্জে জাতীয় সমাজসেবা দিবস উদযাপন নতুন বই শিক্ষার্থীদের লেখা পড়ায় প্রেরণা যোগাবে-সঞ্জীব সরকার সুনামগঞ্জে অবৈধ অস্ত্র এবং সন্ত্রাসী দের বিরুদ্ধে সেনাবাহিনীর কঠোর অবস্থান সুনামগঞ্জের শান্তিগঞ্জ থেকে ৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৯ গোবিন্দনগর মাদ্রাসা’র ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাও.আব্দুল আজিজ বেগম খালেদা জিয়ার মৃত্যুতে এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের মহাসচিব মোহাম্মদ আলীর শোক প্রকাশ সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর থেকে ৩৯ বোতল বিদেশী মদসহ ১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার সুনামগঞ্জ-৫ ছাতক-দোয়ারাবাজার আসনে ৮ প্রার্থীর মনোনয়ন দাখিল
প্রকাশ : December 9, 2025

জগন্নাথপুরে ছাত্রলীগ নেতার বাড়িতে হামলা

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি : সুনামগঞ্জের জগন্নাথপুরে উপজেলা ছাত্রলীগের নেতা মো. রাজান মিয়ার বাড়িতে গভীর রাতে সন্ত্রাসী হামলার অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার রাতের আঁধারে সংঘটিত এ ঘটনায় বাড়ির বিভিন্ন কক্ষে ভাঙচুর চালানো হয় এবং পরিবারের সদস্যদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।

পরিবার ও স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, মুখোশ পরিহিত একদল দুর্বৃত্ত হঠাৎ বাড়িতে ঢুকে তাণ্ডব চালায়। মুহূর্তের মধ্যেই তারা ঘরের আসবাবপত্র ভাঙচুর করে এবং ভীতি সৃষ্টির মাধ্যমে এলাকা ত্যাগ করে। হামলার সময় মো. রাজান মিয়া বাড়িতে উপস্থিত না থাকলেও তার পরিবারের নারী ও শিশু সদস্যরা ভয়াবহ মানসিক চাপে পড়েন।

ঘটনার খবর পেয়ে আশপাশের লোকজন দ্রুত এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। এতে বড় ধরনের কোনো হতাহতের ঘটনা না ঘটলেও পরিবার ও এলাকাবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতির সঙ্গে এই হামলার যোগসূত্র থাকতে পারে। এলাকাবাসীর একটি অংশ ধারণা করছে, বিএনপি–ঘনিষ্ঠ কিছু সন্ত্রাসী এ ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারে। তবে এ বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি।

এ বিষয়ে জগন্নাথপুর থানার কর্তব্যরত একজন কর্মকর্তা বলেন, অভিযোগ গ্রহণ করা হয়েছে এবং ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে প্রকৃত দোষীদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ ঘটনার পর এলাকায় টানটান উত্তেজনা দেখা দিলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরির আরো খবর পড়ুন