বিপ্লব সাহা খুলনা ব্যুরো চীফঃ
তথ্যপ্রযুক্তির যুগে জনগণের তথ্য অধিকার নিশ্চিত হোক এই প্রতিপাদ্য নিয়ে আজ বৃহস্পতিবার সকালে খুলনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন খুলনার বিভাগীয় কমিশনার মোঃ জিল্লুর রহমান চৌধুরী।
প্রধান অতিথি বলেন তথ্য অধিকার আইনের সত্যিকারের সুফল পেতে হলে আলোকিত মানুষ হতে হবে। জনগণের ক্ষমতায়নের জন্য দুর্নীতি দূর করতে হবে।
তিনি বলেন স্বচ্ছতা ও জবাবদিহিতা ছাড়া সুশাসন প্রতিষ্ঠা সম্ভব না। তথ্য অধিকার আইন জনগণের কল্যাণে প্রণীত। যারা সেবা নেবেন এবং যারা সেবা প্রদান করবেন দু’পক্ষকেই সচেতন হতে হবে।
বিভাগীয় কমিশনার বলেন আরটিআই ইনোভেশন সিটিজেনচার্টার জি আর এস এন আই এস এবং ওয়েব পোর্টাল এই ৬ টি টুলস সকল সরকারি দপ্তরে কার্যকর করতে পারলে সুশাসন প্রতিষ্ঠা সম্ভব হবে।
তিনি আরো বলেন নির্ধারিত সময়ের মধ্য সঠিক তথ্য দেওয়া প্রয়োজন। তথ্য অধিকার বাস্তবায়নে সরকারি দপ্তরের পাশাপাশি সুশীলসমাজ জনগণ ও গণমাধ্যমকে কার্যকর ভূমিকা পালন করতে হবে। তথ্যর অবাধ সঠিক ও সমালোচিত প্রকাশ একদিকে যেমন জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি করবে অন্যদিকে সুশাসন নিশ্চিত হবে। যা জনগণ ও রাষ্ট্রের মধ্যে আস্থার সম্পর্ক তৈরি করবে।
খুলনার জেলা প্রশাসক মোঃ মনিরুজ্জামান তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার সার্বিক মোহাম্মদ আবদুর রশিদ পুলিশ সুপার মোঃ মাহবুব হাসান ও সিভিল সার্জন ডাক্তার সুজাত আহমেদ।
অনুষ্ঠানে স্বাগত জানান( অতিরিক্ত) জেলা প্রশাসক( শিক্ষা ও আইসিটি) মুকুল কুমার মৈত্র। প্রবন্ধ উপস্থাপন করেন খুলনা সনাকের এরিয়া কো-অর্ডিনেটর মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ হাফিজুর রহমান খুলনা আঞ্চলিক তথ্য অফিসের উপ-প্রধান তথ্য অফিসার জিনাত আরা আহমেদ সমাজসেবা দপ্তরের পরিচালক মোঃ আব্দুর রহমান প্রেসক্লাবের সভাপতি এসএম নজরুল ইসলাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি ফারুক আহমেদ জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাডভোকেট মোঃ সাইফুল ইসলাম প্রমুখ।
সভায় বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা এনজিও প্রতিনিধি শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন।
বিভাগীয় ও জেলা প্রশাসন এই অনুষ্ঠানের আয়োজন করে অনুষ্ঠান শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।