• ঢাকা, বাংলাদেশ বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:০১ অপরাহ্ন
  • [কনভাটার]
শিরোনামঃ
তারেক রহমানকে নিয়ে গান গাইলেন আল হেলাল : সম্পন্ন হলো কবি-সাহিত্যিক সংবর্ধনা প্রতিশ্রুতি রক্ষা:বিশ্বম্ভপুর দিঘীরপাড় গ্রামে মানুষের সাথে সাক্ষাতে এমপি এড. নুরুল ইসলাম নুরুল সুনামগঞ্জে ৫টিতেই জয়লাভ করলেন বিএনপি-জমিয়ত জোটের প্রার্থীরা সুনামগঞ্জ-০৪: মুফতী শহিদুল ইসলাম পলাশীর ৩১ দফা ‘জনপ্রত্যাশার ইশতেহার’ ঘোষণা সুনামগঞ্জ-১আসনে ১১দলের একক প্রার্থী আমি মুজ্জাম্মিল হক সুনামগঞ্জ-৪ আসনে পাঁচ প্রার্থীর ভোটের সমীকরণ বিশ্বম্ভরপুরের ভোটে হতে পারে চূড়ান্ত ভাগ্য নির্ধারণ সিলেট রেঞ্জে  শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন সুনামগঞ্জ সদর থানার অফিসার্স ইনচার্জ রতন সেখ- পিপিএম যুগান্তর প্রতিষ্ঠালগ্ন থেকে দেশ-জাতি ও সত্যের পক্ষে অবস্থান অব্যাহত রেখে চলেছে: এসএমপি কমিশনার ব্যাংক এশিয়া শাখায় লুটতরাজ,সন্ত্রাসী হামলায় আহত বাবা–ছেলে, পুনরায় বসতবাড়িতে হামলা এলাকায় আতঙ্ক নূরুল ইসলামের সমর্থনে ৯নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে জলিলপুর গ্রামে নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত
প্রকাশ : October 23, 2022

জমিলা খাতুন উচ্চ বিদ্যালয়ের পুনর্মিলনী রেজিষ্টেশন শেষ হচ্ছে ৩০অক্টোবন!দ্রুত রেজিষ্টেশনের আহ্বান

 

বিশেষ প্রতিনিধি,চাঁদপুরঃ

চাঁদপুর, মতলব উত্তর উপজেলার এনায়েতনগরে সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান জমিলা খাতুন উচ্চ বিদ্যালয়ের প্রথম পুর্নমিলনী- ২০২২ অনুষ্ঠানের রেজিষ্টেশন শেষ হচ্ছে আগামী ৩০ অক্টোবর রাত ১২টা পর্যন্ত।

দেশের বিভিন্ন স্থানে অবস্থান করায় ছাত্র-ছাত্রীদের রেজিষ্টেশন সুবিধার্থে অফ লাইনের পাশাপাশি অনলাইনে গুগল ফরর্মের মাধ্যমে রেজিষ্ট্রেশন চলছে।

বিদ্যালয়ের সকল ছাত্র-ছাত্রীদের প্রতি অনুরোধ করা হয়েছে এখনও যারা রেজিষ্টেশন করতে বাকি রয়েছেন তারা দ্রুত স্ব-স্ব রেজিষ্টেশন নিশ্চিত করে এবং বন্ধু সহপাঠীদের রেজিষ্টেশনে উৎসাহিত করুন।

আয়োজিত পুনর্মিলনী অনুষ্ঠান উপলক্ষে আহ্বায়ক মাকসুদুর রহমান মিঠু বাতায়ন24 কে বলেন, জমিলা খাতুন উচ্চ বিদ্যালয়টি প্রতিষ্ঠার পর থেকে আজ অবধি কোন পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়নি। তাই চলতি বছর আমরা সমস্ত প্রাক্তন ছাত্র-ছাত্রীরা একত্রিত হয়ে, স্কুলের বর্তমান সম্মানিত শিক্ষকমন্ডলী ও প্রতিষ্ঠাতা জনাব আলহাজ্ব এবি মইনুদ্দিন হোসেন এর সাথে আলোচনা করে পুনর্মিলনী অনুষ্ঠান করার সিদ্ধান্ত গ্রহন করা হয়। আশা করছি সকলের আন্তরিক সহযোগিতায় একটি সফল অনুষ্ঠান আয়োজন করতে পারবো এবং তাই সকলকে খুব দ্রুত সময়ের মধ্যে স্ব-স্ব রেজিষ্টেশন নিশ্চিত করার অনুরোধ রইল।

এই ব্যাপারে সদস্য সচিব মাজহারুল ইসলাম ইকবাল বাতায়ন24 কে জানান, আমাদের সবার প্রিয় স্কুলের প্রথম পুনর্মিলনী অনুষ্ঠান সফলভাবে বাস্তবায়ন করা অবশ্যই একটি চ্যালেঞ্জ। তবে আমরা সকল ছাত্র-ছাত্রীরা ঐক্যবদ্ধভাবে সেই চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত আছি এবং সে মতে আন্তরিকভাবে সকল ছাত্র-ছাত্রী নিজ নিজ অবস্থান থেকে কাজ করে যাচ্ছে যা একটি অনুষ্ঠানকে সফল করার জন্য খুবই আশার কথা।

এই সময় তিনি আরো বলেন, সকল প্রাক্তন ছাত্র-ছাত্রীদের নিকট যার যার অবস্থান থেকে সহযোগিতা প্রত্যাশা করি এবং আগামী ৩০ অক্টোবর এর মধ্যে স্ব-স্ব রেজিষ্টেশন নিশ্চিত করার অনুরোধ জানাই। কাজের ক্ষেত্রে কিছু ভুল ত্রুটি থাকতেই পারে তাই আমাদের সবার উচিত সেসব ভুলে কাদে কাদ মিলিয়ে অনুষ্ঠানটি সফল করতে হবে।

উল্লেখ্য, জমিলা খাতুন উচ্চ বিদ্যালয়ের প্রথম পুনর্মিলনী অনুষ্ঠানের সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ২৪ ডিসেম্বর ২০২২ খ্রিস্টাব্দ, রোজ শনিবার এবং রেজিষ্ট্রেশন ফি নির্ধারণ করা হয়েছে ৮০০ টাকা এবং পরিবারের সদস্যদের (অতিথি) রেজিষ্ট্রেশন ফি ৫০০ টাকা।

সন্তানদের ক্ষেত্রে পাঁচ বছরের কম বয়সীদের কোন রেজিষ্ট্রেশন ফি প্রযোজ্য নয়।

প্রত্যেক সদস্য পরিবারের সদস্য (অতিথি) হিসাবে স্বামী/স্ত্রী এবং সন্তানের জন্য রেজিষ্ট্রেশন কনফার্ম করতে হবে।

জমিলা খাতুন উচ্চ বিদ্যালয় ১৯৯১ সালে মতলব উত্তর এনায়েতনগরের কৃতি সন্তান বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী জনাব আলহাজ্ব এবি মইনুদ্দিন হোসেন প্রতিষ্ঠা করেন।

এরপর ১৯৯৬ সালে বিদ্যালয়টি থেকে প্রথম এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেন।

জমিলা খাতুন উচ্চ বিদ্যালয় পুনর্মিলনী বিষয়ক আরো জরুরি কিছু তথ্য প্রদান করা হলো এবং সেই সাথে গুগল লিংক দেয়া হলো।

★ রেজিষ্ট্রেশন ফি – ৮০০ টাকা

★ অতিথি ফি (জনপ্রতি) -৫০০ টাকা [ স্বামী/স্ত্রী / সন্তান ব্যাতিত কোন অতিথি হিসেবে গ্রহনযোগ্য নহে]

★ ( ০-৪ )বছরের শিশু ফি – ০০ টাকা (সর্বোচ্চ একজন)

★ রেজিষ্ট্রেশনের লাস্ট ডেটঃ- ৩০/১০/২০২২ ইং রাত ১২ টা পর্যন্ত।

রেজিষ্ট্রেশন ফর্ম পূরণ করার আগে টাকা পাঠাবেন নিম্নোক্ত নাম্বারে –

★ রেজিষ্টেশন ফি বিকাশ – 01620443999 ( পার্সোনাল) ★নগদ- 01734397675 ( পার্সোনাল) ★রকেট –01620443999-4 ( পার্সোনাল)

বিকাল/নগদ /রকেট যেকোন পার্সোনাল একাউন্ট থেকে সেন্ট মানি করুন এবং রেফারেন্সে আপনার নাম ও পাশের সাল উল্লেখ করুন। অবশ্যই ক্যাশ আউট খরচ সহ পাঠাবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরির আরো খবর পড়ুন