• ঢাকা, বাংলাদেশ বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:১২ অপরাহ্ন
  • [কনভাটার]
শিরোনামঃ
তারেক রহমানকে নিয়ে গান গাইলেন আল হেলাল : সম্পন্ন হলো কবি-সাহিত্যিক সংবর্ধনা প্রতিশ্রুতি রক্ষা:বিশ্বম্ভপুর দিঘীরপাড় গ্রামে মানুষের সাথে সাক্ষাতে এমপি এড. নুরুল ইসলাম নুরুল সুনামগঞ্জে ৫টিতেই জয়লাভ করলেন বিএনপি-জমিয়ত জোটের প্রার্থীরা সুনামগঞ্জ-০৪: মুফতী শহিদুল ইসলাম পলাশীর ৩১ দফা ‘জনপ্রত্যাশার ইশতেহার’ ঘোষণা সুনামগঞ্জ-১আসনে ১১দলের একক প্রার্থী আমি মুজ্জাম্মিল হক সুনামগঞ্জ-৪ আসনে পাঁচ প্রার্থীর ভোটের সমীকরণ বিশ্বম্ভরপুরের ভোটে হতে পারে চূড়ান্ত ভাগ্য নির্ধারণ সিলেট রেঞ্জে  শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন সুনামগঞ্জ সদর থানার অফিসার্স ইনচার্জ রতন সেখ- পিপিএম যুগান্তর প্রতিষ্ঠালগ্ন থেকে দেশ-জাতি ও সত্যের পক্ষে অবস্থান অব্যাহত রেখে চলেছে: এসএমপি কমিশনার ব্যাংক এশিয়া শাখায় লুটতরাজ,সন্ত্রাসী হামলায় আহত বাবা–ছেলে, পুনরায় বসতবাড়িতে হামলা এলাকায় আতঙ্ক নূরুল ইসলামের সমর্থনে ৯নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে জলিলপুর গ্রামে নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত
প্রকাশ : October 9, 2022

জমি সংক্রান্ত বিরুদের জের ধরে চুরি-ডাকাতির মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে চার গ্রামবাসীর উদ্যোগে মানববন্ধন

মোঃআব্দুল শহীদ সুনামগঞ্জ প্রতিনিধিঃ

বিশ্বম্ভরপুরে জমি সংক্রান্ত র্পূব বিরুদের জের ধরে অসহায় কৃষক পরিবারকে অহেতুক চুরি ও ডাকাতির মিথ্যা মামলা দিয়ে হয়রানি ও অনলাইন র্পোটালে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে চার গ্রামবাসীর উদ্যোগে এক বিশাল মানববন্ধন অনুষ্টিত হয়েছে। ৭ অক্টোবর (শুক্রবার) দুপুরে সলুকাবাদ ইউনিয়নের মাঝেরটেক ও গোঁয়াইনগাঁও ঈদগা মাঠে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন, মাঝেরটেক ও গোয়াইনগাঁও জামে মসজিদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা হুসেন আলী, বিশ্বম্বরপুর উপজেলা আওযামীলীগের সাবেক সহ সভাপতি মো মহরম আলী ও বাবর আলী, মঙ্গল মিয়া, আলাউদ্দীন, আনোয়ার মিয়া, মোহাম্মদ আলী, জলিল মিয়া, আলমগীর হোসেন, মুছা মিয়া, কাছম আলী, ফিরোজ আলী, সিরাজুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন, রমজান আলী, জালাল মিয়া, উমেদ আলী, রহম আলী, আবুল কালাম, মরম মিয়া, আ:গনি, মিরাজুল ইসলাম, আব্দুল আজিজ, আব্দুর রহিম প্রমুখ।
ভুক্তভোগী আব্দুর রহিম বলেন, আমি যে মালিকের কাছ থেকে জমি ক্রয় করেছি। সালেমা বেগম একই জমি একই মালিকের কাছ থেকে ক্রয় করেছেন। কিন্তু জমির দখলে আছি আমি। সালেমা বেগম জমির দখল না পেয়ে বিজ্ঞ আদালতে আমার বিরুদ্ধে ডাকাতির মামলা দিয়েছে। সেই মামলার তদন্ত করেছেন বিশ্বম্ভরপুর থানার এসআই আব্দুস শহীদ। পরবর্তীতে আবার সালেমা বেগম বিশ্বম্ভরপুর থানায় চুরির অভিযোগ দায়ের করলে এসআই আব্দুস শহীদ সরেজমিন তদন্ত করেছেন।
এস,আই আব্দুস শহীদ বলেন, অভিযোগ পেয়ে আমি ঘটনাস্থলে গিয়ে তদন্ত করেছি। আব্দুর রহিম এবং সালেমা বেগমের মধ্যে জমি নিয়ে বিরুধ।
বিশ্বম্ভরপুর থানার অফিসার ইনর্চাজ মো ইকবাল হোসেন জানান, সালেমা বেগম আদালতে একটি ডাকাতি মামলা করেছে। এরই আলোকে সরেজমিন তদন্ত করে আদালতে প্রতিবেদন পাঠাতে হবে। উভয় পক্ষই থানা এবং আদালতে পাল্টাপাল্টি অভিযোগ রয়েছে। তবে আব্দুর রহিম এবং সালেমা বেগমের কোন অভিযোগেই সত্য নয়। তাদের জমি নিয়ে দীঘদিন যাবৎ বিরুধ।
বক্তারা বলেন, কৃষক আব্দুর রহিম ও সালেমা বেগমের মধ্যে দীঘদিন ধরে জমি নিয়ে বিরুধ। আমরা স্থানীয় পঞ্চায়েতবগ উভয়ের জমির বিরুধ নিয়ে বসেছিলাম। কিন্তু সালেমা বেগম শালিশের রায় মেনে পরবতীর্তে মামলায় চলে যায়। আব্দুর রহিম, মঙ্গল মিয়া ও জালাল মিয়ার বিরুদ্ধে চুরি ও ডাকাতির যে অভিযোগ করা হয়েছে এবং অনলাইন র্পোটালে যে সংবাদ ছাপা হয়েছে আমরা তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সাথে সাথে ষড়যন্ত্রকারীর বিরোদ্ধে আইনগত ব্যবস্থা নিতে জেলা প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি। ##


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরির আরো খবর পড়ুন