• ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন
  • [কনভাটার]
শিরোনামঃ
নাসিরনগরে সালিশ বৈঠকে প্রতিপক্ষের হামলা-আহত ৬ সুনামগঞ্জে মাদ্রাসা ছাত্রী ছাদিয়া নিখোঁজ, সন্ধান চায় পরিবার জামালগঞ্জে আওয়ামীলীগ কর্মী এখন বিএনপির কমিটিতে গণঅভ্যুত্থানে সাহসী সাংবাদিকতার জন্য সম্মাননা পেলেন সুনামগঞ্জের সাংবাদিক আল হেলাল জুলাই-২০২৪ এ গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে দোয়া ও আলোচনা মাহফিল সম্পন্ন দেশ প্রেমের আদর্শে উজ্জীবিত নক্ষত্রের নাম নুরুল ইসলাম বাবুল কমিউনিটি ক্লিনিক পরিদর্শন, মনিটরিং ও প্রান্তিক স্বাস্থ্য সেবা নিশ্চিত করন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত নেলসন ম্যান্ডেলা শান্তি পুরস্কার ২০২৫ পেলেন শাহরিয়ার হাসান মৃধা রাতুল সুনামগঞ্জ-৪ আসনে তৃণমুলের প্রস্তাবে জমিয়তের একক প্রার্থী মাওলানা মুখলিছুর রহমান চৌধুরী সুনামগঞ্জ পৌর জমিয়তের প্রার্থী বাছাই মতবিনিময় সভা সম্পন্ন
প্রকাশ : September 14, 2022

জামালগঞ্জে পূর্ব বিরোধের জেরে হামলায় আহত ৪ মামলা দায়ের

মো. আব্দুল শহীদ সুনামগঞ্জ প্রতিনিধিঃ

জামালগঞ্জে পূর্ব বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় একই পরিবারের ৪ জন আহত হয়েছেন। ১২ সেপ্টেম্বর ( সোমবার) দুপুরে উপজেলার ভীমখালী ইউনিয়নের চান্দারনগর গ্রামস্থ প্রতিপক্ষ হিরণ মিয়ার বসতবাড়ির সামনের রাস্তায় ঘটনাটি ঘটে। আহতরা হলেন, নুর রহমানের স্ত্রী নবীন নাহার বেগম (৫৫) ছেলে লাহিন মিয়া (২৫), তোফায়েল আহমদ (২০), মেয়ে সুনিয়া বেগম (১৭)। গুরুত্বর আহত নবীন নাহার ও লাহিন মিয়াকে প্রথমে জামালগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়। পরে শারিরীক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক জেলা সদর হাসপাতালে রেফার করেছেন। বর্তমানে আহতরা সুনামগঞ্জ সদর হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। অন্যান্যরা জামালগঞ্জ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এ ঘটনায় লাহিন মিয়া বাদী হয়ে বিজ্ঞ আদালতে একটি মামলা দায়ের করেছেন। অভিযোগ মাধ্যমে জানা যায়, ঘটনার দিন দুপুরে আহতরা ঠেলাগাড়ি নিয়ে রাস্তা দিয়ে যাওয়ার সময় প্রতিপক্ষের শরীরে লেগেছে বলেই লাহিন মিয়াকে গালিগালাজ করে। পরে আশপাশের লোকজন উভয় জনকে মিলিয়ে দেন। পরবর্তীতে লাহিন মিয়া নিজ বাড়ি ফেরার পথে হিরণ মিয়া, সুহেল মিয়া, শাহজাহান মিয়া, আলেয়া বেগম গংরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে রক্তাক্ত ও হাড় ভাঙ্গা জখম করেছে। আহত নবীন নাহার বলেন, পূর্ব বিরোধের জের ধরে হিরণ মিয়া গংরা আমার পরিবারের সদস্যদের কুপিয়েছে। এখন আবার মোবাইল ফোন দিয়ে আমার পরিবারকে মামলা না করার জন্য হুমকি দিচ্ছে। হিরণ মিয়া গংদের দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবী জানাচ্ছি

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরির আরো খবর পড়ুন