জামালগঞ্জে সড়ক দূর্ঘটনায় ১জন নিহত সিএনজি চালকসহ ৩জন আহত
রিপোর্টার নাম
/ ৪৭
জন পড়েছে
আপডেট :
বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫
শেয়ার
কেএম শহীদুল সুনামগঞ্জ: জামালগঞ্জ থানাধীন গাগলী গ্রামে জামালগঞ্জ টু-সুনামগঞ্জ মহাসড়কের বিমখালী ইউনিয়নে যাওয়ার পথে পিলারের সাথে ধাক্কা লেগে সিনজি সড়ক দূর্ঘটনায় ১ জন নিহত এবং ড্রাইভারসহ ৩ জন আরহী আহত হয়েছেন। আহতদের স্থানীয়রা সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার এক জনকে মৃত ঘোষনা করেন এবং তিনজনকে চিকিৎসা প্রদান করেন। মৃত ব্যাক্তির নাম মোঃ সৌরব (১৫) তার পিতার নাম আমির হোসেন, আহত ব্যক্তির নাম রায়হান (১৭), পিতা: আমির হোসেন, কয়েছ মিয়া (২০),পিতা: রফিক মিয়া এবং রাহি (১৭), পিতা: জুলহাস মিয়া, নিহত ব্যাক্তি এবং আহতারা একই গ্রামের বাসিন্দা পরস্পর আত্মীয়হন, তারা একই পরিবারের সদস্য, এবং জামালগঞ্জ থানাধীন ভিমখালি ইউনিয়নের কলকতা গ্রামের বাসিন্দা। হাসপাতাল সূত্রে জানা যায় বুধবার রাত১২ টার দিকে এই সড়ক দূর্ঘটনা ঘটে। নিহত ব্যাক্তির বাবা আমির হোসেনকে প্রবাসে পাঠাতে নিজ গ্রাম থেকে সুনামগঞ্জ পৌছে দিয়ে বাড়ির উদ্দেশ্যে রওয়ানা করেন সৌরব ও তার সহোদর সিএনজি চালকসহ তিনজন, এসময় সিএনজি চলক কয়েছ ঘটনাস্থলে গাপলী গ্রামে পৌঁছা মাত্রই নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পিলারের সাথে সিএনজির মুখোমুখি সংঘর্ষে সড়ক দূর্ঘটনাটি ঘটে, পরে আশপাশের লোকজনের সহযোগিতায় আহতদের সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসা হয়। সদর হাসপাতালে আসারপর সৌরভ মিয়াকে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষনা করেন এবং সিএনজি চালকসহ দুই জনকে চিকিৎসার জন্য সদর হাসপতালে ভর্তি করেন এবং ১জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
এব্যাপারে সদর হাসপতালের কর্তব্যরত ইমার্জেন্সী মেডিকেল অফিসার ডাক্তার মোহাম্মদ আলী ঘটনার সত্যতা নিশ্চত করেন।
প্রধান উপদেষ্টা:- শায়খ হাম্মাদ আহমদ, সম্পাদক ও প্রকাশক: এম. মাহফুজুর রহমান সজিব, নির্বাহী সম্পাদক: রাকিব আলী (রকি), পরিকল্পনা বিষয়ক সম্পাদক: এ.টি.এম হেলাল, আইন উপদেষ্টা: এডভোকেট শফিকুল ইসলাম সার্কুলেশন : মােঃ সাজ্জাদ তালুকদার, হেড অফিস: হােটেল আল হেলাল (২য় তলা), পুরাতন বাস স্ট্যান্ড, সুনামগঞ্জ, সিলেট। মােবাইল: ০১৭১৭-৭০২২৩৩, ০১৩১৬-৩৩৩৪৩১, ওয়েব: www.dainikcholomanbangladesh.com
ই-মেইল: cholomanbangladesh634@gmail.com সম্পাদক কর্তৃক একুশ অফসেট প্রিন্টিং প্রেস, ট্রাফিক পয়েন্ট, সুনামগঞ্জ থেকে মুদ্রিত ও হােটেল আল হেলাল (২য় তলা) থেকে প্রকাশিত।