চলমান বাংলাদেশ ডেক্সঃ
অবশেষে আওয়ামীলীগ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে সুনামগঞ্জ জেলা পরিষদের নির্বাচনে বিদ্রোহী প্রার্থী নুরুল হুদা মুকুটকে। আগামী ১৭ অক্টোবর সুনামগঞ্জ জেলা পরিষদের নির্বাচন অনুষ্টিত হবে। সোমবার বাংলাদেশ আওয়ামীলীগ সুনামগঞ্জ জেলার পক্ষ থেকে দেয়া এক চিঠিতে এই অব্যাহতি দেওয়া হয়। তবে সুনামগঞ্জে আওয়ামী লীগের সমর্থিত চেয়ারম্যান প্রার্থী সাবেক পিপি মো.খায়রুল কবির রুমেনের বিরুদ্ধে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন দলের জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ও জেলা পরিষদের বর্তমান প্রশাসক নুরুল হুদা মুকুট।
সোমবার বাংলাদেশ আওয়ামী লীগ সুনামগঞ্জ জেলার পক্ষ থেকে দেয়া এক চিঠিতে বলা হয়, চলমান জেলা পরিষদ নির্বাচনে ৬১ জেলার চেয়ারম্যান পদে আওয়ামীলীগ সভাপতি শেখ হাসিনা দলীয় মনোনায়ন প্রদান করেন। কিন্তু নুরুল হুদা মুকুট দলের নির্দেশ অমান্য করে দলীয় প্রার্থীর বিপক্ষে নির্বাচনে অংশগ্রহণ করে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করেছেন। পরে জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সভায় তাঁকে প্রার্থিতা প্রত্যাহারের আহবান জানানো হয়। কিন্তু প্রার্থিতা প্রত্যাহারের তারিখ অতিক্রম হওয়ায় আওয়ামী লীগের সাধারণ স¤পাদক ওবায়দুল কাদেরের অনুমতিক্রমে নুরুল হুদা মুকুটকে তার সকল ধরনের পদ থেকে অব্যাহতি দিয়েছেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমান ও সাধারণ স¤পাদক ব্যারিস্টার এম এনামুল কবির ইমন।