• ঢাকা, বাংলাদেশ বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৪০ অপরাহ্ন
  • [কনভাটার]
শিরোনামঃ
তারেক রহমানকে নিয়ে গান গাইলেন আল হেলাল : সম্পন্ন হলো কবি-সাহিত্যিক সংবর্ধনা প্রতিশ্রুতি রক্ষা:বিশ্বম্ভপুর দিঘীরপাড় গ্রামে মানুষের সাথে সাক্ষাতে এমপি এড. নুরুল ইসলাম নুরুল সুনামগঞ্জে ৫টিতেই জয়লাভ করলেন বিএনপি-জমিয়ত জোটের প্রার্থীরা সুনামগঞ্জ-০৪: মুফতী শহিদুল ইসলাম পলাশীর ৩১ দফা ‘জনপ্রত্যাশার ইশতেহার’ ঘোষণা সুনামগঞ্জ-১আসনে ১১দলের একক প্রার্থী আমি মুজ্জাম্মিল হক সুনামগঞ্জ-৪ আসনে পাঁচ প্রার্থীর ভোটের সমীকরণ বিশ্বম্ভরপুরের ভোটে হতে পারে চূড়ান্ত ভাগ্য নির্ধারণ সিলেট রেঞ্জে  শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন সুনামগঞ্জ সদর থানার অফিসার্স ইনচার্জ রতন সেখ- পিপিএম যুগান্তর প্রতিষ্ঠালগ্ন থেকে দেশ-জাতি ও সত্যের পক্ষে অবস্থান অব্যাহত রেখে চলেছে: এসএমপি কমিশনার ব্যাংক এশিয়া শাখায় লুটতরাজ,সন্ত্রাসী হামলায় আহত বাবা–ছেলে, পুনরায় বসতবাড়িতে হামলা এলাকায় আতঙ্ক নূরুল ইসলামের সমর্থনে ৯নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে জলিলপুর গ্রামে নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত
প্রকাশ : September 17, 2022

জেলা প্রশাসক কতৃক আয়োজিত গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট২০২২

 

কুড়িগ্রাম প্রতিনিধি-
মোঃশাহজাহান খন্দকারঃ

আজ ১৭-০৯ -২০২২ইং রোজ শনিবার কুড়িগ্রাম জেলা স্টেডিয়াম মাঠে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। বিপুল পরিমান দর্শকের উপস্থিতিতে ফাইনাল ম্যাচে চিলমারী উপজেলাকে ৭-২ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে কুড়িগ্রাম সদর উপজেলা।
সমাপনী দিনের এই আয়োজনে প্রধান অতিথির আসন অলংকৃত করেন যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের সম্মানিত সচিব জনাব মেজবাহ উদ্দিন। জেলা প্রশাসক জনাব মোহাম্মদ রেজাউল করিমের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সভাপতি জনাব মোঃ জাফর আলী, কুড়িগ্রাম পৌরসভার মেয়র জনাব কাজিউল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), অতিরিক্ত পুলিশ সুপার, সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী অফিসারবৃন্দ, যুব উন্নয়ন অধিদপ্তরের পরিচালক (প্রশাসন), জেলা পর্যায়ের বিভিন্ন কর্মকর্তাবৃন্দ, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়াসহ অন্যান্যরা। ফাইনাল ম্যাচ উপভোগ শেষে বিজয়ীদের মাঝে ট্রফি, ক্রেস্ট এবং প্রাইজমানি বিতরণ করা হয়। এসময় প্রধান অতিথিকে জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করেন ক্রীড়া সংস্থার সভাপতি জেলা প্রশাসক জনাব মোহাম্মদ রেজাউল করিম।
জেলা প্রশাসনের প্রত্যক্ষ তত্ত্বাবধানে পরিচালিত এই টুর্নামেন্টকে সাফল্যমন্ডিত করার জন্য টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা জনাব সিরাজুল ইসলাম টুকু, জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক জনাব আবু মোঃ সাঈদ হাসান লোবান, টুর্নামেন্ট কমিটির সদস্য সচিব রেজাউল হক দুলাল, জেলার সকল উপজেলা ক্রীড়া সংস্থাসহ সংশ্লিষ্ট সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ।
সর্বোপরি, কুড়িগ্রাম জেলার সর্বস্তরের জনসাধারণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও উদ্দীপনা ভবিষ্যতে এরকম আরও টুর্নামেন্ট আয়োজনে জেলা প্রশাসনকে উৎসাহ যোগাবে এবং মাদকমুক্ত কুড়িগ্রাম বিনির্মানে সহায়তা করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরির আরো খবর পড়ুন