• ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ১০:২৫ অপরাহ্ন
  • [কনভাটার]
শিরোনামঃ
নাসিরনগরে সালিশ বৈঠকে প্রতিপক্ষের হামলা-আহত ৬ সুনামগঞ্জে মাদ্রাসা ছাত্রী ছাদিয়া নিখোঁজ, সন্ধান চায় পরিবার জামালগঞ্জে আওয়ামীলীগ কর্মী এখন বিএনপির কমিটিতে গণঅভ্যুত্থানে সাহসী সাংবাদিকতার জন্য সম্মাননা পেলেন সুনামগঞ্জের সাংবাদিক আল হেলাল জুলাই-২০২৪ এ গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে দোয়া ও আলোচনা মাহফিল সম্পন্ন দেশ প্রেমের আদর্শে উজ্জীবিত নক্ষত্রের নাম নুরুল ইসলাম বাবুল কমিউনিটি ক্লিনিক পরিদর্শন, মনিটরিং ও প্রান্তিক স্বাস্থ্য সেবা নিশ্চিত করন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত নেলসন ম্যান্ডেলা শান্তি পুরস্কার ২০২৫ পেলেন শাহরিয়ার হাসান মৃধা রাতুল সুনামগঞ্জ-৪ আসনে তৃণমুলের প্রস্তাবে জমিয়তের একক প্রার্থী মাওলানা মুখলিছুর রহমান চৌধুরী সুনামগঞ্জ পৌর জমিয়তের প্রার্থী বাছাই মতবিনিময় সভা সম্পন্ন
প্রকাশ : September 27, 2022

জয়পুরহাটের পাঁচবিবিতে পোস্ট অফিসের নতুন (অফিস) ভবন নির্মাণ

 

আব্দুল কাদের, জেলা প্রতিনিধিঃ

বাংলাদেশ সরকারের ডাক বিভাগের আওতায় জরাজীর্ণ পোস্ট (অফিস) ভবনসমূহের সংস্কার/পুনর্বাসন-২ (১ম সংশোধিত) শীর্ষক প্রকল্পের আওতায় পাঁচবিবি উপজেলার জরাজীর্ণ ডাকঘর অফিস সম্প্রসারণ/মেরামত ও পুনঃনির্মাণ করা হচ্ছে। জানা যায়, এই প্রকল্পটি বাস্তবায়নে কাজ করছে ডাক বিভাগ অধিদপ্তর, ডাক ভবন, আগারগাঁও ঢাকা। লিটিল কনস্ট্রাকশন ঢাকা ঠিকাদার এই নিমার্ণ কাজটি করছেন। জি,ও,বি রয়েছেন এর অর্থায়নে। লে-আউট প্রদানের তারিখ ১৬ই ডিসেম্বর ২০২১ এবং কার্যাদেশের তারিখ- ৬ই অক্টোবর-২০২১ সন। পাঁচবিবি উপজেলা পোস্ট মাস্টার মোঃ মতিউর রহমান জানান, পাঁচবিবি উপজেলার পুরাতন পোস্ট অফিস ভবনটি পরিত্যক্ত হয়ে গেছে অনেক বছর আগেই। ছাদ এবং দেয়ালের প্লাস্টার (পলেস্তর) খসে পড়ার কারণে ঝুঁকি নিয়ে কার্যক্রম চালাতে হচ্ছে। এই জরাজীর্ণ ভবনটির রিপোর্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট করা হলে বর্তমান প্রকল্পটি বাস্তবায়ন করা হচ্ছে। নির্মাণ ব্যয় ধরা হয়েছে প্রায় ৪০ লক্ষ ৬৮ হাজার নয়শত ৩৭ দশমিক ৮ টাকা মাত্র। পোস্ট মাস্টার আশা করছেন-ডিসেম্বরের মধ্যেই নতুন (অফিসে)ভবনে স্থানান্তর হতে পারবো। আরো উল্লেখ্য যে, প্যাকেজ নং- ৮৫, ই.জি.পি.আই.ডি নং- ৫৫১৩০৮ এর আওতায় জয়পুরহাট জেলার পাঁচবিবি, সুখানপুকুর, তিলকপুর ও জামালগঞ্জসহ দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলা সাব পোস্ট অফিস এক যোগে সম্প্রসারণ/মেরামত ও পুন:নির্মাণ করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরির আরো খবর পড়ুন