• ঢাকা, বাংলাদেশ সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৬:০১ পূর্বাহ্ন
  • [কনভাটার]
শিরোনামঃ
সেতুর অপেক্ষায় পাঁচ গ্রাম, স্বাধীনতার পরও শেষ হয়নি দুর্ভোগ শান্তিগঞ্জে রিয়াজুল উলূম মাদ্রাসার উদ্বোধন ২০ নং ওয়ার্ডে জনপ্রিয়তার শীর্ষে কমিশনার পদপ্রার্থী হাজী হৃদয় খান নয়ন মধ্যনগরের বংশীকুন্ডা বাজারে প্রতি শনিবারে বসবে সাপ্তাহিক পশুর হাট এশিয়ান ইউনিভার্সিটি ও দারুসসালাম ইউনিভার্সিটির মধ্যে ঐতিহাসিক সমঝোতা স্মারক স্বাক্ষর চিলমারীতে বাড়ির পাশে বাঁশঝোপে মিলল নিখোঁজ শিশু আয়শার মরদেহ শান্তিগঞ্জে বোরো ধান কর্তন উৎসব ২০২৬ উদ্বোধন করেন, এম কয়ছর-এমপি মধ্যনগরে গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পে লুটপাটের অভিযোগ গোয়াইনঘাট প্রবাসী সমাজকল্যাণ পরিষদ ইউকে শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা উলিপুরে প্রস্তাবিত বাইপাস সড়ক প্রকল্প পরিদর্শনে-মাহবুবুল আলম সালেহী
প্রকাশ : September 27, 2022

জয়পুরহাট শহর যানজট মুক্ত ও অবৈধ পার্কিং, ফুটপাত দখলমুক্ত রাখতে ট্রাফিক পুলিশের অভিযান

📸 Photo Card Download

রিপোর্টার নাম / ১৫৪ জন পড়েছে
আপডেট : মঙ্গলবার, ২৭ সেপ্টেম্বর, ২০২২

 

আব্দুল কাদের, জেলা প্রতিনিধিঃ

জয়পুরহাট শহর যানজট মুক্ত করতে গুরুত্বপূর্ণ সড়কগুলোতে অবৈধভাবে পার্কিং ও ফুটপাত দখলমুক্ত রাখতে উচ্ছেদ অভিযান চালিয়েছে জয়পুরহাট ট্রাফিক পুলিশ। ২৭ সেপ্টেম্বর মঙ্গলবার দুপুরে ধানমন্ডি মোড়, পূর্ব বাজার, সদর রোডে জয়পুরহাট জেলা ট্রাফিক পুলিশ পরিদর্শক জনাব মোঃ জামিরুল ইসলাম এর নেতৃত্বে এই উচ্ছেদ অভিযান পরিচালিত হয়। জয়পুরহাট জেলা ট্রাফিক পুলিশ পরিদর্শক মোঃ জামিরুল ইসলাম জানান, সড়কের দুই পার্শ্বে মটরসাইকেল, ব্যাটারী চালিত অটোভ্যান ও ইজিবাইকসহ বিভিন্ন যানবাহন অবৈধভাবে পার্কিং করার কারণে শহরের ভিতরে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। সকলের অবগতির জন্য সর্তকতায় হ্যান্ড মাইকিং এর মাধ্যমে বলা হয় কোনো অবস্থাতেই সড়কের পাশে অবৈধভাবে যানবাহন পার্কিং ও ফুটপাত দখল করে অবৈধ স্থাপনা বসাতে পারবেন না। তিনি আরো জানান-ট্রাফিক পুলিশের এই যানজটমুক্ত শহর গড়ার লক্ষ্যে অভিযান অব্যাহত থাকবে। আমরা সবাই সচেতন হয়ে সড়ক পরিবহন আইন মেনে চললে সড়কে শৃঙ্খলা ফিরে আসবে এবং সড়ক দুর্ঘটনাও কমে যাবে। বিশেষ এ অভিযানে ট্রাফিক পুলিশের (টি.আই) নাজমুল হোসেন, ফরিদ হোসেন, ট্রাফিক সাজেন্ট দেলোয়ারসহ ট্রাফিক পুলিশের অন্যান্য সদস্যগণ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরির আরো খবর পড়ুন