• ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ১০:৪২ অপরাহ্ন
  • [কনভাটার]
শিরোনামঃ
নাসিরনগরে সালিশ বৈঠকে প্রতিপক্ষের হামলা-আহত ৬ সুনামগঞ্জে মাদ্রাসা ছাত্রী ছাদিয়া নিখোঁজ, সন্ধান চায় পরিবার জামালগঞ্জে আওয়ামীলীগ কর্মী এখন বিএনপির কমিটিতে গণঅভ্যুত্থানে সাহসী সাংবাদিকতার জন্য সম্মাননা পেলেন সুনামগঞ্জের সাংবাদিক আল হেলাল জুলাই-২০২৪ এ গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে দোয়া ও আলোচনা মাহফিল সম্পন্ন দেশ প্রেমের আদর্শে উজ্জীবিত নক্ষত্রের নাম নুরুল ইসলাম বাবুল কমিউনিটি ক্লিনিক পরিদর্শন, মনিটরিং ও প্রান্তিক স্বাস্থ্য সেবা নিশ্চিত করন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত নেলসন ম্যান্ডেলা শান্তি পুরস্কার ২০২৫ পেলেন শাহরিয়ার হাসান মৃধা রাতুল সুনামগঞ্জ-৪ আসনে তৃণমুলের প্রস্তাবে জমিয়তের একক প্রার্থী মাওলানা মুখলিছুর রহমান চৌধুরী সুনামগঞ্জ পৌর জমিয়তের প্রার্থী বাছাই মতবিনিময় সভা সম্পন্ন
প্রকাশ : October 26, 2022

ডিমলায় অটোচালকদের কর্মবিরতি

 

হীমেল মিত্র অপু-স্টাফ রিপোর্টারঃ

নীলফামারী ডিমলায় অটোচালককে মারধর করায় ৫ ঘন্টা ব্যাপী কর্মবিরতি করেন বাংলাদেশ অটো শ্রমিক, অটো টেম্পু শ্রমিক ফেড়ারেশন ডিমলা উপজেলা শাখার সকল সদস্যবৃন্দ। আজ (২৬ই অক্টোবর) বুধবার সকালে ঠাকুরগঞ্জ বাজারে কর্মবিরতি শেষে বিক্ষোভ সমাবেশ করেন পেশাজীবি অটোচালকগণ। এ সময় বাংলাদেশ অটো শ্রমিক, অটো টেম্পু শ্রমিক ফেড়ারেশন ডিমলা শাখার সভাপতি মো. সাজ্জাদুল ইসলাম সাজু, সাধারন সম্পাদক ময়নুল হকের নেতৃত্বে প্রায় শতাধিক ব্যাটারী চালিত অটো ও ভ্যান চালকগণ সেখানে কর্মবিরতি করেন। ঠাকুরগঞ্জ গ্রামের ৩নং ওয়ার্ডের জাহিদুল ইসলামের পুত্র মনজুরুল হক গত ২৩শে অটেক্টাবর-২০২২ তারিখ সকাল ১০টায় অটো নিয়ে বাড়ী থেকে বাহির হয়ে ঠাকুরগঞ্জ বাজারে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলে জনৈক এনামুল হকের বাড়ী সংলগ্ন রাস্তায় একই গ্রামের নুর ইসলাম ছুট্টুর পুত্র রুহুল আমিনের নিকট পাওনা টাকা চাহিলে রুহুল আমিন অটোচালককে অকর্থ্য ভাষায় গালিগালাজ সহ মারপিট করেন। এ বিষয় অত্র ইউনিয়নের চেয়ারম্যান মো. আনোয়ারুল হক সরকারের নিকট একটি লিখিত অভিযোগ দায়ের করলে তিনি আইনি ব্যবস্থা গ্রহণের জন্য পরামর্শ দেন। এব্যাপারে অটোচালকদের মধ্যে ক্ষোপের সৃষ্টি হয়েছে। তারা বলেন বিষয়টি সুষ্ঠুভাবে সমাধান না হলে এর চেয়ে আরো বড় কর্মসূচী গ্রহন করা হবে বলে তারা। অটো চলাচল বন্ধ থাকায় ঠাকুরগঞ্জ বাজারের ব্যবসায়ী, ছাত্র-ছাত্রী ও চাকুরীজীবি মানুষদের চলাচলে অসহনীয় দুর্ভোগ পোহাতে হচ্ছে বলে জানান এলাকাবাসীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরির আরো খবর পড়ুন