• ঢাকা, বাংলাদেশ শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৩:৩৭ অপরাহ্ন
  • [কনভাটার]
শিরোনামঃ
মধ্যনগরে সংবাদ সম্মেলন করে দল ছাড়লেন ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক- ফরিদ মিয়া সুনামগঞ্জে বিএনপির ফাঁকা ২ আসনে মনোনয়ন ঘোষণা সুনামগঞ্জ সদর মডেল থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো:রতন শেখ পিপিএম সুনামগঞ্জে দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী জমকালো আয়োজনে পালিত সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর থেকে ৯১ বোতল বিদেশী মদসহ ০১ জন গ্রেফতার জামালগঞ্জে সড়ক দূর্ঘটনায় ১জন নিহত সিএনজি চালকসহ ৩জন আহত মধ্যনগরে যুবদল নেতা দেলোয়ার হোসেনের মায়ের ইন্তেকাল: যুবদলের শোক সুনামগঞ্জের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট আবুল বাসারের ইন্তেকাল কুড়িগ্রামে নদীতে অবৈধ বালু উত্তোলন: মোবাইল কোর্টের অভিযানে জরিমানা সিলেটের ফেঞ্চুগঞ্জে সড়ক দুর্ঘটনায় মধ্যনগরের পল্লব রায় নিহত
প্রকাশ : October 27, 2022

ডোমারে ‘শিক্ষক দিবস–২০২২’ পালিত

 

হীমেল মিত্র অপূ-স্টাফ রিপোর্টারঃ

শিক্ষকের হাত ধরেই শিক্ষা ব্যবস্থার রুপান্তর শুরু”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় প্রথমবারের মতো জাতীয়ভাবে নীলফামারীর ডোমারে পালিত হয়েছে ‘শিক্ষক দিবস–২০২২’। দিবসটি উপলক্ষ্যে বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে আজ।

আজ (২৭শে অক্টোবর) বৃহস্পতিবার সকাল ১০টার সময় ডোমার উপজেলা পরিষদ চত্বর থেকে শিক্ষা অধিদপ্তরের নির্দেশনায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে ‘শিক্ষক দিবস’ উপলক্ষ্যে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রমিজ আলম।

ডোমার সরকারী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. রেজাউল করিমের সভাপতিত্বে ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাকেরিনা বেগমের সঞ্চালনায় শিক্ষক দিবস উপলক্ষ্যে বক্তব্য রাখেন—ডোমার উপজেলা পরিষদের চেয়ারম্যান তোফায়েল আহমেদ, ভাইস-চেয়ারম্যান মো. আব্দুল মালেক সরকার, সংরক্ষিত মহিলা ভাইস-চেয়ারম্যান বেগম রৌশন কানিজ, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আমির হোসেন, জেলা পরিষদের সদস্য মেহেরুন আকতার পলিন, ডোমার পৌরসভার প্যানেল মেয়র সেলিম রেজা, ডোমার মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ শাহিনুল ইসলাম বাবু, ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রবিউল আলম, ডোমার ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. শামসুদ্দিন হোসাইনী সুফী সহ অনেকেই।

আলোচনা সভা শেষে ডোমার উপজেলার বিভিন্ন বিভাগে শ্রেষ্ঠত্ব অর্জনকারী প্রতিষ্ঠান, প্রতিষ্ঠান প্রধান, শ্রেনী শিক্ষক ও ছাত্র-ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিরা।

শিক্ষক দিবস উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে উপজেলার প্রাথমিক, মাধ্যমিক, মাদ্রাসা, কলেজ পর্যায়ের সকল অধ্যক্ষ, প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকবৃন্দ সহ সাধারণ শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরির আরো খবর পড়ুন