• ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ০৮ জানুয়ারী ২০২৬, ০৮:৪৬ পূর্বাহ্ন
  • [কনভাটার]
শিরোনামঃ
বেগম খালেদা জিয়ার রুহেত মাগফিরাত কামনায় দেশবাসির নিকট দোয়া চান ধানের শীষের প্রার্থী-আলহাজ্ব আনিসুল হক সুনামগঞ্জ-১ আসনে আনিসুল হক’র মনোনয়নপত্র বৈধ ঘোষণা: উচ্ছ্বসিত ভোটাররা শান্তিগঞ্জে জাতীয় সমাজসেবা দিবস উদযাপন নতুন বই শিক্ষার্থীদের লেখা পড়ায় প্রেরণা যোগাবে-সঞ্জীব সরকার সুনামগঞ্জে অবৈধ অস্ত্র এবং সন্ত্রাসী দের বিরুদ্ধে সেনাবাহিনীর কঠোর অবস্থান সুনামগঞ্জের শান্তিগঞ্জ থেকে ৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৯ গোবিন্দনগর মাদ্রাসা’র ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাও.আব্দুল আজিজ বেগম খালেদা জিয়ার মৃত্যুতে এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের মহাসচিব মোহাম্মদ আলীর শোক প্রকাশ সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর থেকে ৩৯ বোতল বিদেশী মদসহ ১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার সুনামগঞ্জ-৫ ছাতক-দোয়ারাবাজার আসনে ৮ প্রার্থীর মনোনয়ন দাখিল
প্রকাশ : December 7, 2025

তফসিলের ৪৮ ঘণ্টার মধ্যে পোস্টার, ব্যানার না সরালে ব্যবস্থা

চলমান ডেক্স: তফসিল ঘোষণার ৪৮ ঘণ্টার মধ্যে রাজনৈতিক দলগুলো প্রচারসামগ্রী (পোস্টার, ব্যানার ইত্যাদি) অপসারণ না করলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো:সানাউল্লাহ। তিনি বলেন, তফসিল ঘোষণার পর নির্বাচনি আচরণবিধি কার্যকর হবে এবং সেসব সামগ্রী না সরালে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

রোববার (৭ ডিসেম্বর) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত ১০তম কমিশন সভা শেষে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, তফসিল ঘোষণার পরদিন থেকেই আচরণবিধি প্রতিপালনে প্রতি উপজেলা বা থানায় দুজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন। নির্বাচনের আগের তিন দিন, নির্বাচনের দিন এবং পরের দিন ম্যাজিস্ট্রেটের সংখ্যা আরও বাড়ানো হবে।

নির্বাচনি এলাকায় অনুদান, ত্রাণ ইত্যাদি বিতরণের ওপর নিষেধাজ্ঞা জারি করা হবে বলেও জানান তিনি। তবে সামাজিক সুরক্ষা কর্মসূচির আওতাভুক্ত ভাতা কার্যক্রম এতে বাধাগ্রস্ত হবে না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরির আরো খবর পড়ুন