• ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন
  • [কনভাটার]
শিরোনামঃ
বিশ্বম্ভরপুরে মাদক নির্মূল ও প্রতিরোধে করণীয় সচেতনতায় আলোচনা সভা অনুষ্ঠিত  খরিপ-১ মৌসুমে ১ হাজার ৯৫০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক পেলেন সরকারি কৃষি প্রণোদনা নুরুন নেহার ফাউন্ডেশনে নগদ অর্থ বিতরণ জামালগঞ্জে পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্রের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সুনামগঞ্জ লালপুরে জায়গা সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় বারিঘরভাংচুর  একই পরিবারের আহত-৩ সুনামগঞ্জ পৌরবাসীসহ দেশ ও প্রবাসে অবস্থানরত সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান রাজু লালপুরে ইত্তেহাদ সমাজকল্যাণ সংস্থার ইফতার মাহফিল তাহিরপুর উপজেলা নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় আবুল কাশেম উলিপুরে সড়ক দু*র্ঘটনায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু সুনামগঞ্জ রিপোর্টাস ইউনিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
প্রকাশ : February 17, 2026

তারেক রহমানকে নিয়ে গান গাইলেন আল হেলাল : সম্পন্ন হলো কবি-সাহিত্যিক সংবর্ধনা

📸 Photo Card Download

রিপোর্টার নাম / ৩৯ জন পড়েছে
আপডেট : মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৬

চলমান ডেক্স:  সুনামগঞ্জের দিরাই উপজেলায় “জুলাই স্পিরিট ও প্রবাসী সংযোগ – কবি সাহিত্যিক সংবর্ধনা অনুষ্ঠান ২০২৬” জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬ ফেব্রুয়ারি) রাতে দিরাই পৌরসভা সদরস্থ জমজম রেস্টুরেন্ট মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে জুলাই যোদ্ধা, প্রবাসী ব্যক্তিত্ব, কবি-সাহিত্যিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
দিরাই সমাজ সেবা ফাউন্ডেশন আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আহ্বায়ক কমিটির আহ্বায়ক আমিরুল ইসলাম বাচ্ছু এবং উপস্থাপনা করেন সাংবাদিক গোলাম জিলানী।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থা জেলা সভাপতি ও সুনামগঞ্জ প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি, সংগীতশিল্পী আল-হেলাল মো. ইকবাল মাহমুদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেসক্লাব সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি এম আর সজিব, পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সাধারণ সম্পাদক কবি রুকনুজ্জামান জহুরী, জুলাই যোদ্ধা আতাহার আলী রাহাত, দিরাই সমাজ সেবা ফাউন্ডেশনের আহ্বায়ক মুস্তাহার মিয়া মুস্তাক, মালয়েশিয়া প্রবাসী জহির আলী, সৌদি আরব প্রবাসী রায়হান চৌধুরী, গ্রিস প্রবাসী মাহমুদুল হাসান, বৈষম্যবিরোধী আন্দোলনের ছাত্রনেতা সানোয়ার হোসেন ও গীতিকার মহিবুর রহমান শাহীনসহ অনেকে।
এছাড়া বক্তব্য রাখেন জুলাই যোদ্ধা রোবায়েদ আহমদ, প্রধান সমন্বয়ক রুবেল আহমদ, সভাপতি দেবাশীষ দাস দেবল, সিনিয়র সহ-সভাপতি সমিত বরন দাস, সহ-সভাপতি আরিফ রব্বানী সোহাগ ও মাসুম মিয়া, সাংগঠনিক সম্পাদক এমরান আহমদ, সাংবাদিক নাঈম তালুকদার, চ্যানেল এস প্রতিনিধি পাভেল হাসান, কৃপেন দাস ও নির্বাহী সদস্য কামরুল হাসান মিঠুসহ সংগঠকরা।
বক্তারা জুলাইয়ের চেতনা ধারণ করে মানবিক সমাজ গঠনের আহ্বান জানান। তারা প্রবাসীদের অবদান এবং কবি-সাহিত্যিকদের ভূমিকার কথা তুলে ধরে সমাজে ভালো কাজের স্বীকৃতি দেওয়ার সংস্কৃতি জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠান শেষে অতিথিদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয় এবং দিরাইয়ের উন্নয়ন ও মানবকল্যাণে একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে আল-হেলাল বলেন, জনগণের প্রত্যক্ষ মতামত ছাড়া সংসদের উচ্চকক্ষ গঠনের উদ্যোগ গ্রহণ করা হলে তা জনগণের সঙ্গে প্রতারণার শামিল হবে। তিনি আরও বলেন, উচ্চকক্ষ অত্যন্ত সম্মানজনক একটি অবস্থান এবং এ বিষয়ে জনগণের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।
অনুষ্ঠানে তিনি “ওরে মুক্তির মন্ত্রে উজ্জীবিত, আন্দোলনেও নাম্বার ওয়ান, জননেতা মহান নেতা তারেক রহমান” শিরোনামে স্বরচিত গান পরিবেশন করে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে বিএনপি চেয়ারপারসন তারেক রহমানের প্রতি আহ্বান জানান এবং সংসদের উচ্চকক্ষের সদস্যদের জনপ্রতিনিধিদের মাধ্যমে নির্বাচনের দাবি জানান।
সভায় বক্তারা দিরাই-শাল্লা এলাকার বিভিন্ন সময়ের নির্বাচিত সংসদ সদস্যদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং বলেন, এ অঞ্চলের সংস্কৃতি, যাত্রা-নাটক, কবিতা ও বাউল গানের ঐতিহ্যের সঙ্গে জনপ্রতিনিধিত্বের গভীর সম্পর্ক রয়েছে। তারা উল্লেখ করেন, বর্তমান এমপি নাছির উদ্দিন চৌধুরী শুধু রাজনীতিবিদ নন, একজন কবিও; স্থানীয় বাউল সংস্কৃতি বিকাশেও তাঁর ভূমিকা রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরির আরো খবর পড়ুন