মোঃআব্দুল শহীদ সুনামগঞ্জ প্রতিনিধিঃ
তাহিরপুরের বালিজুরীতে কীটনাশক বিষ খেয়ে ৪ সন্তানের জননীর আত্নহত্যার অভিযোগ উঠেছে। উপজেলার বালিজুরী ইউনিয়নের বালিজুরী পশ্চিমপাড়া গ্রামে ঘটনাটি ঘটে। নিহতের নাম দুলেনা বেগম (৪২)। সে বুলবুল মিয়ার স্ত্রী। পুলিশ সূত্রে জানা যায়, শনিবার সকাল ১০ টায় সে নিজই বিষ পান করে। পরে পরিবারের লোকজন তাকে বিশ্বম্ভরপুর হাসপাতালে ভর্তি করেন। রাত ১ টায় চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে মারা যায়। খবর পেয়ে তাহিরপুর থানা পুলিশ হাসপাতালে এসে লাশ উদ্ধার করে সুনামগঞ্জ জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেন। এ বিষয়ে তাহিরপুর থানায় একটি ইউডি মামলা হয়েছে। তাহিরপুর থানার অফিসার ইনর্চাজ জানান, বিশ্বম্ভরপুর হাসপাতাল থেকে লাশ উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। অপমৃত্যু মামলা হয়েছে।