• ঢাকা, বাংলাদেশ সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন
  • [কনভাটার]
শিরোনামঃ
সেতুর অপেক্ষায় পাঁচ গ্রাম, স্বাধীনতার পরও শেষ হয়নি দুর্ভোগ শান্তিগঞ্জে রিয়াজুল উলূম মাদ্রাসার উদ্বোধন ২০ নং ওয়ার্ডে জনপ্রিয়তার শীর্ষে কমিশনার পদপ্রার্থী হাজী হৃদয় খান নয়ন মধ্যনগরের বংশীকুন্ডা বাজারে প্রতি শনিবারে বসবে সাপ্তাহিক পশুর হাট এশিয়ান ইউনিভার্সিটি ও দারুসসালাম ইউনিভার্সিটির মধ্যে ঐতিহাসিক সমঝোতা স্মারক স্বাক্ষর চিলমারীতে বাড়ির পাশে বাঁশঝোপে মিলল নিখোঁজ শিশু আয়শার মরদেহ শান্তিগঞ্জে বোরো ধান কর্তন উৎসব ২০২৬ উদ্বোধন করেন, এম কয়ছর-এমপি মধ্যনগরে গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পে লুটপাটের অভিযোগ গোয়াইনঘাট প্রবাসী সমাজকল্যাণ পরিষদ ইউকে শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা উলিপুরে প্রস্তাবিত বাইপাস সড়ক প্রকল্প পরিদর্শনে-মাহবুবুল আলম সালেহী
প্রকাশ : March 14, 2026

তাহিরপুর উপজেলা নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় আবুল কাশেম

📸 Photo Card Download

রিপোর্টার নাম / ৩২ জন পড়েছে
আপডেট : শনিবার, ১৪ মার্চ, ২০২৬

আমির হোসাইন স্টাফ রিপোর্টার: সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলায় আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে ঘিরে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে। এ আলোচনায় উপজেলা চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে জননেতা মোঃ আবুল কাশেমের নাম বেশ জোরালোভাবে উঠে আসছে।

স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কথা বলে জানা যায়, দীর্ঘদিন ধরে তিনি তাহিরপুর উপজেলার সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে থেকে কাজ করে যাচ্ছেন। বিশেষ করে গরিব, অসহায় ও মেহনতী মানুষের পাশে দাঁড়িয়ে মানবিক সহায়তা প্রদান, শিক্ষা ও সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে অবদান রাখায় এলাকায় তাঁর ব্যাপক সুনাম রয়েছে।
রাজনৈতিক অঙ্গনেও মোঃ আবুল কাশেমের দীর্ঘদিনের সম্পৃক্ততা রয়েছে। তিনি তাহিরপুর উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি এবং বড়দল উত্তর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।

এছাড়া তিনি ৪ নং বড়দল উত্তর ইউনিয়ন পরিষদের টানা দুই মেয়াদের নির্বাচিত চেয়ারম্যান ছিলেন। তাঁর দায়িত্বকালীন সময়ে ইউনিয়নের সড়ক যোগাযোগ, অবকাঠামো উন্নয়নসহ বিভিন্ন জনকল্যাণমূলক কাজ বাস্তবায়িত হয়েছে বলে স্থানীয়রা জানান।
রাজনীতির পাশাপাশি সামাজিক ও মানবিক কর্মকাণ্ডেও তিনি সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। তিনি বারহাল রমজান আলী এতিমখানা এবং বারহাল রমজান আলী নূরানী মাদ্রাসার প্রতিষ্ঠাতা। এসব প্রতিষ্ঠানের মাধ্যমে এতিম ও সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা ও লালন-পালনের সুযোগ সৃষ্টি হয়েছে।

স্থানীয় সচেতন মহলের মতে, তাহিরপুর উপজেলার সার্বিক উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা এবং সাধারণ মানুষের অধিকার রক্ষায় অভিজ্ঞ ও গ্রহণযোগ্য নেতৃত্ব প্রয়োজন। সেই বিবেচনায় আগামী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মোঃ আবুল কাশেমকে দেখতে আগ্রহ প্রকাশ করছেন উপজেলার সর্বস্তরের জনগণ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরির আরো খবর পড়ুন