• ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ১০:০০ অপরাহ্ন
  • [কনভাটার]
শিরোনামঃ
নাসিরনগরে সালিশ বৈঠকে প্রতিপক্ষের হামলা-আহত ৬ সুনামগঞ্জে মাদ্রাসা ছাত্রী ছাদিয়া নিখোঁজ, সন্ধান চায় পরিবার জামালগঞ্জে আওয়ামীলীগ কর্মী এখন বিএনপির কমিটিতে গণঅভ্যুত্থানে সাহসী সাংবাদিকতার জন্য সম্মাননা পেলেন সুনামগঞ্জের সাংবাদিক আল হেলাল জুলাই-২০২৪ এ গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে দোয়া ও আলোচনা মাহফিল সম্পন্ন দেশ প্রেমের আদর্শে উজ্জীবিত নক্ষত্রের নাম নুরুল ইসলাম বাবুল কমিউনিটি ক্লিনিক পরিদর্শন, মনিটরিং ও প্রান্তিক স্বাস্থ্য সেবা নিশ্চিত করন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত নেলসন ম্যান্ডেলা শান্তি পুরস্কার ২০২৫ পেলেন শাহরিয়ার হাসান মৃধা রাতুল সুনামগঞ্জ-৪ আসনে তৃণমুলের প্রস্তাবে জমিয়তের একক প্রার্থী মাওলানা মুখলিছুর রহমান চৌধুরী সুনামগঞ্জ পৌর জমিয়তের প্রার্থী বাছাই মতবিনিময় সভা সম্পন্ন
প্রকাশ : October 1, 2022

তৃতীয় লিঙ্গের(হিজড়া)মানুষদের জন্য মাদ্রাসার শুভ উদ্বোধন

মাহমুদ আল হাসান (জুয়েল মোল্লা) কামরাঙ্গীরচর প্রতিনিধিঃ

দেবীগঞ্জে হিজড়া সমাজ তথা তৃতীয় লিঙ্গের মানুষদের প্রথম বারের মতো মাদ্রাসা চালু করা হয়েছে । এখানে সহিহ-শুদ্ধভাবে কোরআন শেখার পাশাপাশি প্রয়োজনীয় ধর্মীয় জ্ঞান ও আত্মনির্ভরশীল হওয়ার নানাবিধ শিক্ষা পাবেন সমাজের অবহেলিত তৃতীয় লিঙ্গের মানুষরা।

শনিবার (১ অক্টোবর ২০২২) সকাল ১০ টায় পঞ্চগড় জেলার দেবীগঞ্জ শহরের মডেল মসজিদ মিলনায়তনে এই মাদ্রাসার উদ্বোধন করেন পঞ্চগড়ের জেলা প্রশাসক মোঃ আনোয়ার সাদাত সম্রাট ।

তৃতীয় লিঙ্গের মানুষদের জন্য মরহুম আহমেদ ফেরদৌস বারী চৌধুরী ফাউন্ডেশনের উদ্যোগে এই মাদ্রাসা প্রতিষ্ঠা করা হয়। দাওয়াতুল কোরআন তৃতীয় লিঙ্গের মাদ্রাসা নামে এই মাদ্রাসা জেলার দুইশর বেশি সুবিধাবঞ্চিত তৃতীয় লিঙ্গের মানুষকে বিভিন্ন ধর্মীয় শিক্ষা প্রদান করা হবে।

তৃতীয় লিঙ্গের শিক্ষার্থী শিউলি হিজড়া জানান, ‘তৃতীয় লিঙ্গের হওয়ায় তিনি কোথাও ধর্মীয় শিক্ষা নিতে পারেননি। এই মাদ্রাসা থেকে তার শিক্ষা নেওয়ার সুযোগ সৃষ্টি হলো।’

তৃতীয় লিঙ্গের অপর শিক্ষার্থী বলেন, ‘হিজড়ারা মারা গেলে জানাজার নামাজ পড়ানোর মানুষ পাওয়া যায় না। কোনও ধরনের শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হওয়া যায় না। হিজড়ারাও মানুষ। তাদেরও সমাজে ধর্মীয় শিক্ষায় শিক্ষিত হওয়ার অধিকার রয়েছে।’

তৃতীয় লিঙ্গের অন্য শিক্ষার্থী বলেন, ‘অধিকাংশ হিজড়া নামাজ-কালাম পড়তে পারেন না। মাদ্রাসাটি চালু হওয়ার কারণে তারা ধর্মীয় শিক্ষা গ্রহণ করতে পারবেন।’

দাওয়াতুল কোরআন তৃতীয় লিঙ্গের মাদ্রাসার মহাপরিচালক মুফতি মুহাম্মদ আবদুর রহমান আজাদ জানান, সুবিধাবঞ্চিত তৃতীয় লিঙ্গের মানুষদের ধর্মীয় শিক্ষা দিতে তাদের এই আয়োজন।

উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী আল তারেক বলেন, ‘আগে হিজড়ারা নামাজ-কালাম পড়ার সুযোগ পেতেন না। এখন তারা সেই সুযোগ পাবেন, এদের কে কেন আমরা অবহেলা করি এরা কারো না কারো তো বোন বা সন্তান, তিনি আরো বলেন আমাদের সকলের উচিত ওদের পাশে দাঁড়ানো এবং ওদের সাহায্য করা।

উল্লেখ্য, বাংলাদেশের হিজড়া জনগোষ্ঠীর জন্য ‘দাওয়াতুল কুরআন তৃতীয় লিঙ্গের মাদ্রাসা’ই প্রথম কোনো ধর্মীয় প্রতিষ্ঠিত। যা ২০২০ সালের ৬ নভেম্বর রাজধানীর কামরাঙ্গীরচরে প্রতিষ্ঠিত হয়। এখানে সহিহ-শুদ্ধভাবে কোরআন শিক্ষা, নামাজ প্রশিক্ষণ, দৈনন্দিন জীবনে ইসলামের তালিমগুলো হাতে-কলমে শিক্ষা দেওয়া হয়।

ইতিমধ্যে ঢাকার বিভিন্ন স্থানে ও বিভাগীয় শহরগুলোতে দাওয়াতুল কোরআনের উদ্যোগে প্রায় ৭২ টা মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে, তার মধ্যে হিজড়াদের জন্য ৩৯টি মাদ্রাসা আজকে প্রতিষ্ঠিত হলো। ফলে ওইসব এলাকার হিজড়াদের জীবনমানে যেমন পরিবর্তন এসেছে, তেমনি কমেছে তাদের অপরাধ প্রবণতা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরির আরো খবর পড়ুন