• ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ১১:৩১ অপরাহ্ন
  • [কনভাটার]
শিরোনামঃ
নাসিরনগরে সালিশ বৈঠকে প্রতিপক্ষের হামলা-আহত ৬ সুনামগঞ্জে মাদ্রাসা ছাত্রী ছাদিয়া নিখোঁজ, সন্ধান চায় পরিবার জামালগঞ্জে আওয়ামীলীগ কর্মী এখন বিএনপির কমিটিতে গণঅভ্যুত্থানে সাহসী সাংবাদিকতার জন্য সম্মাননা পেলেন সুনামগঞ্জের সাংবাদিক আল হেলাল জুলাই-২০২৪ এ গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে দোয়া ও আলোচনা মাহফিল সম্পন্ন দেশ প্রেমের আদর্শে উজ্জীবিত নক্ষত্রের নাম নুরুল ইসলাম বাবুল কমিউনিটি ক্লিনিক পরিদর্শন, মনিটরিং ও প্রান্তিক স্বাস্থ্য সেবা নিশ্চিত করন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত নেলসন ম্যান্ডেলা শান্তি পুরস্কার ২০২৫ পেলেন শাহরিয়ার হাসান মৃধা রাতুল সুনামগঞ্জ-৪ আসনে তৃণমুলের প্রস্তাবে জমিয়তের একক প্রার্থী মাওলানা মুখলিছুর রহমান চৌধুরী সুনামগঞ্জ পৌর জমিয়তের প্রার্থী বাছাই মতবিনিময় সভা সম্পন্ন
প্রকাশ : September 26, 2022

দক্ষিণ বড়দল ইউনিয়ন যুবদল কমিটি গঠনে অনিয়ম ও স্বজনপ্রীতির প্রতিবাদে বিক্ষোভ ও সমাবেশ

 

তাহিরপুর প্রতিনিধিঃ

তাহিরপুর উপজেলায় সাত ইউনিয়নের নবগঠিত বিএনপির অঙ্গসংগঠন যুবদলের কমিটি গঠনে অনিয়ম, দুর্নীতি, স্বজনপ্রীতি ও আওয়ামীঘেষা কমিটির অভিযোগ এনে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অব্যাহত রেখেছেন প্রতিটি ইউনিয়নের ত্যাগী পদবঞ্চিত ও তৃর্ণমূলের যুবদল নেতাকর্মীরা। পাশাপাশি নবগঠিত যুবদলের কমিটি স্থগিত করে ত্যাগী ও নির্যাতিত নেতাকর্মীদের সমন্বয়ে পুনরায় কমিটি গঠন করার দাবি করছেন। এদিকে একই দাবিতে তাহিরপুর উপজেলা যুবদলের আহবায়ক কমিটি কর্তৃক নবগঠিত উপজেলার ৩নং বড়দল (দঃ) যুবদলের কমিটিতে স্বজনপ্রীতি, অনিয়ম ও দূর্নীতি অভিযোগ এনে উক্ত কমিটি বাতিলের দাবীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বড়দল (দঃ) ইউনিয়ন যুবদলের তৃর্ণমূলের ত্যাগী ও নির্যাতিত নেতাকর্মীরা।

আজ (২৬ সেপ্টেম্বর) সোমবার বিকালে কাউকান্দি বাজারে ইউনিয়ন বিএনপির কার্যালয়ে উক্ত প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল পালন করেন বড়দল (দঃ) ইউনিয়ন যুবদল।
সমাবেশ বড়দল (দঃ) ইউনিয়ন যুবদল ও বিএনপির নেতাকর্মীরা অভিযোগ করে বলেন, বিএনপির দুর্দিনের কান্ডারী নির্যাতিত ও ত্যাগী নেতাকর্মীদের বাদ দিয়ে দুর্নীতি আর স্বজনপ্রীতির মাধ্যমে বড়দল (দঃ) ইউনিয়ন যুবদলের কমিটি গঠন করা হয়েছে। যা একেবারেই দলীয় সাংগঠনিক নিয়মনীতির পরিপন্থী। নবগঠিত যুবদলের কমিটিতে পদদারি অনেকেই আছে আওয়ামী যুবলীগের সক্রিয় কর্মী। এ সময় উপস্থিত যুবদল ও বিএনপির নেতাকর্মীরা অবিলম্বে বড়দল (দঃ) ইউনিয়ন যুবদলের নবগঠিত কমিটি বাতিল করে পুনরায় কমিটি গঠনের জোর দাবি জানান।
দক্ষিণ বড়দল ইউনিয়ন বিএনপির সহ সভাপতি আঃ বহমান এর সভাপতিত্বে ও ইউনিয়ন ছাত্রদল নেতা গোলাম কিবরিয়ার সঞ্চালনায় সমাবেশ বক্তব্য রাখেন, ১ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন, ৪ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হক, তাহিরপুর উপজেলা যুবদল নেতা জয়নাল আবেদীন, রফিক নুর, মনোয়ার হোসেন, ইউনিয়ন ছাত্রদল নেতা এহসানুল হক, যুবদল নেতা শেফুল আলম, ইউনিয়ন যুবদলের সাবেক সহ সভাপতি জহুরুল আলম প্রমুখ।
পকেট কমিটি মানি না, বাতিল কর করতে হবে, ত্যাগী ও নির্যাতিত নেতাকর্মীদের সমন্বয়ে চাই, এই শ্লোগানকে সামনে রেখে সমাবেশ শেষে ইউনিয়ন বিএনপির কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে কাউকান্দি বাজারের প্রধান গলি প্রদক্ষিণ বিএনপির কার্যালয়ে এসে শেষ হয়।


আপনার মতামত লিখুন :

One response to “দক্ষিণ বড়দল ইউনিয়ন যুবদল কমিটি গঠনে অনিয়ম ও স্বজনপ্রীতির প্রতিবাদে বিক্ষোভ ও সমাবেশ”

  1. রফিক says:

    সুনামগঞ্জ জেলা বিএনপি যুবদলের আহবায়ক দৃষ্টি আকর্ষণ করছি অবিলম্বে পকেট কমিটি বাতিলের দাবি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরির আরো খবর পড়ুন