• ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ১১:১২ অপরাহ্ন
  • [কনভাটার]
শিরোনামঃ
নাসিরনগরে সালিশ বৈঠকে প্রতিপক্ষের হামলা-আহত ৬ সুনামগঞ্জে মাদ্রাসা ছাত্রী ছাদিয়া নিখোঁজ, সন্ধান চায় পরিবার জামালগঞ্জে আওয়ামীলীগ কর্মী এখন বিএনপির কমিটিতে গণঅভ্যুত্থানে সাহসী সাংবাদিকতার জন্য সম্মাননা পেলেন সুনামগঞ্জের সাংবাদিক আল হেলাল জুলাই-২০২৪ এ গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে দোয়া ও আলোচনা মাহফিল সম্পন্ন দেশ প্রেমের আদর্শে উজ্জীবিত নক্ষত্রের নাম নুরুল ইসলাম বাবুল কমিউনিটি ক্লিনিক পরিদর্শন, মনিটরিং ও প্রান্তিক স্বাস্থ্য সেবা নিশ্চিত করন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত নেলসন ম্যান্ডেলা শান্তি পুরস্কার ২০২৫ পেলেন শাহরিয়ার হাসান মৃধা রাতুল সুনামগঞ্জ-৪ আসনে তৃণমুলের প্রস্তাবে জমিয়তের একক প্রার্থী মাওলানা মুখলিছুর রহমান চৌধুরী সুনামগঞ্জ পৌর জমিয়তের প্রার্থী বাছাই মতবিনিময় সভা সম্পন্ন
প্রকাশ : October 27, 2022

দারুল উলুম ফাতেমা মডেল মাদ্রাসা নাজেরা ও হিফজ সবক প্রদান অনুষ্ঠান সম্পন্ন

 

চলমান বাংলাদেশ ডেক্সঃ

চট্টগ্রাম বন্দরনগরীর ৩৮ নং ওয়ার্ড, ওমর শাহ পাড়া দারুল উলুম ফাতেমা মডেল মাদ্রাসায় নাজেরা হিফজ সবক প্রদান সহ হামদ, নাত, কেরাত প্রতিযোগিতা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
২৭ অক্টোবর রোজ বৃহস্পতিবার হাফেজ রিয়াজ উদ্দিনের সঞ্চালনায় এবং মাদ্রাসার প্রতিষ্ঠাতা হাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক হাজী মোঃ আবু নাছের, প্রধান আলোচক ছিলেন বঞ্চিত নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও মহাসচিব মুহাম্মদ আলী।
এই সময় প্রধান অতিথি বলেন, আজকের এই হাফেজ শিশুরা যেভাবে খুব অল্প সময়ের মধ্যে পবিত্র কোরআন মুখস্থ করে তাদের কলবে ধারণ করে তা পৃথিবীর আর কোন কিছু করা সম্ভব নয়। তিনি আরও বলেন, এই হাফেজ শিশুরাই আগামীতে ইসলাম কায়েম করাতে ভূমিকা রাখবে।
প্রধান আলোচক এর বক্তব্যে মুহাম্মদ আলী বলেন, সারা বিশ্বের মধ্যে কোরআন এর হাফিজরা যেভাবে ইসলামের ঝান্ডা তুলছেন তা আগামীর জন্য একটি বিরল। তিনি আরও বলেন সারা বিশ্বের মধ্যে অন‍্যান‍্যদের মধ্যে হাফেজরা বাংলাদেশের সুনাম অর্জনে সবচেয়ে বেশি ভূমিকা রাখছে। তাই আগামীতে এই কোরআন এর পাখিদের কে গড়ে তোলার জন্য পরিবার, সমাজ, এবং রাষ্ট্রের ভূমিকা অপরিসীম।
এই সময় আরও উপস্থিত ছিলেন, শিক্ষক মেহেদী হাসান প্রমূখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরির আরো খবর পড়ুন