দিরাই উপজেলা প্রতিনিধিঃ
অদ্য ২০/৯/২০২২ ইংরেজি রোজ মঙ্গলবার বেলা ১১ ঘটিকায় দিরাই উপজেলায় বন্যায় ক্ষতি গ্রস্হ দের মধ্যে সুনামগঞ্জ জেলা জনকল্যাণ সমিতি নিউজার্সি যুক্তরাষ্ট্রের অর্থায়নে ও জনকল্যাণ সমিতি নিউজার্সি যুক্তরাষ্ট্রের সিনিয়র সহ সভাপতি রেজাউল করিম চৌধুরী মুশাহিদ ও উপদেষ্টা জাহেদুল ইসলাম চৌধুরী র ব্যবস্হাপনায় চারগ্রাম শাহজালাল বাজার মধুরাপুর এ মোহাম্মদ জাবির হুসাইন চৌধুরী র উপস্থাপনায় বক্তব্য রাখেন ২ নং ভাটিপাড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোহাম্মদ মামুন চৌধুরী, মাওলানা নূরুল ইসলাম, মাওলানা আব্দুল কদ্দুস চৌধুরী, শরীফ চৌধুরী, ফজলুল করিম চৌধুরী,মাওলানা রাসেল আহমদ চৌধুরী প্রমুখ।
বক্তারা সকল দূর্যোগে এলাকাবাসীর পাশে দাঁড়ানোর জন্য সুনামগঞ্জ জেলা জনকল্যাণ সমিতি নিউজার্সি যুক্তরাষ্ট্রের কৃতজ্ঞতা প্রকাশ করেন।