• ঢাকা, বাংলাদেশ সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৬:২৮ পূর্বাহ্ন
  • [কনভাটার]
শিরোনামঃ
সেতুর অপেক্ষায় পাঁচ গ্রাম, স্বাধীনতার পরও শেষ হয়নি দুর্ভোগ শান্তিগঞ্জে রিয়াজুল উলূম মাদ্রাসার উদ্বোধন ২০ নং ওয়ার্ডে জনপ্রিয়তার শীর্ষে কমিশনার পদপ্রার্থী হাজী হৃদয় খান নয়ন মধ্যনগরের বংশীকুন্ডা বাজারে প্রতি শনিবারে বসবে সাপ্তাহিক পশুর হাট এশিয়ান ইউনিভার্সিটি ও দারুসসালাম ইউনিভার্সিটির মধ্যে ঐতিহাসিক সমঝোতা স্মারক স্বাক্ষর চিলমারীতে বাড়ির পাশে বাঁশঝোপে মিলল নিখোঁজ শিশু আয়শার মরদেহ শান্তিগঞ্জে বোরো ধান কর্তন উৎসব ২০২৬ উদ্বোধন করেন, এম কয়ছর-এমপি মধ্যনগরে গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পে লুটপাটের অভিযোগ গোয়াইনঘাট প্রবাসী সমাজকল্যাণ পরিষদ ইউকে শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা উলিপুরে প্রস্তাবিত বাইপাস সড়ক প্রকল্প পরিদর্শনে-মাহবুবুল আলম সালেহী
প্রকাশ : October 27, 2022

দেশের মানুষের কথা চিন্তা করেন ব‍্যবসায়ীদের উদ্দেশ্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা

📸 Photo Card Download

রিপোর্টার নাম / ১২৬ জন পড়েছে
আপডেট : বৃহস্পতিবার, ২৭ অক্টোবর, ২০২২

 

হীমেল মিত্র আপু-স্টাফ রিপোর্টারঃ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্যবসায়ীদের জন্য তাঁর সরকারের নেয়া নানা পদক্ষেপের কথা স্মরণ করিয়ে দিয়ে দেশ এবং দেশের মানুষের কথা চিন্তা করে ব্যবসা করার আহ্বান জানিয়েছেন। জিনিসপত্রের দাম না বাড়িয়ে সংকটের সময় মানুষের পাশে দাঁড়াতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান তিনি। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে আগামীতে বৈশ্বিক পরিস্থিতি আরো সংকটের মধ্যে পড়তে পারে জানিয়ে সকলকে তিনি সাশ্রয়ী হওয়ার পরামর্শ দিয়েছেন।

(২৬শে অক্টোবর) বুধবার ভোগ্যপণ্য আমদানিকারক এবং রপ্তানিকারকদের সথে মতবিনিময় কালে এসব বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাবে আমদানি ব্যয় বাড়ায় বিশ্বব্যাপী ভোগ্যপণ্যের বাজার অস্থিতিশীল হয়ে উঠেছে। এতে দেশের বাজারেও ক্রমেই বাড়ছে আমদানিনির্ভর বিভিন্ন ভোগ্যপণ্যের দাম। সরকারের পক্ষ থেকে বিভিন্ন পণ্যের দাম নির্ধারণ করে দেয়ার পরও নিয়ন্ত্রণ করা যাচ্ছে না বাজার। ভুক্তভোগী হতে হচ্ছে সাধারণ জনগণকে।

এমন পরিস্থিতিতে বুধবার সকালে গণভবনে দেশের ভোগ্যপণ্য আমদানিকারক ও রপ্তানিকারকদের সাথে মতবিনিময় করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ সরকার গঠনের পর ব্যবসা করার জন্য বিগত সরকারের সময়ের মতো কোথাও কোন ভাগ-বাটোয়ারা দিতে হয় না। ব্যবসায়ীরা যাতে লাভজনকভাবে ব্যবসা করতে পারে সরকার সেই পরিবেশ সৃষ্টি করে দিয়েছে।

শেখ হাসিনা বলেন, করোনা অতিমারির সময় বিশ্বের অনেক উন্নত দেশ যেখানে শিল্প বাণিজ্য বন্ধ করে দিয়েছে সেখানে সরকার নিজ উদ্যোগে দেশের অর্থনীতির চাকা সচল রাখার উদ্যোগ নিয়েছে এবং পরিস্থিতি মোকাবিলা করেছে। কিন্তু রাশিয়া- ইউক্রেন যুদ্ধ সারা বিশ্বের অর্থনীতিকে আরেক দফা নাজুক করে দিয়েছে।

বৈশ্বিক পরিস্থিতি বিবেচনা করে শুধু লাভের কথা চিন্তা না করে ব্যবসায়ীদের দেশের মানুষের দিকে দৃষ্টি দেয়ার আহ্বান জানান মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরির আরো খবর পড়ুন